বাংলা হান্ট ডেস্ক: পশ্চিমবঙ্গ সরকার বাংলার যুবক-যুবতীদের জন্য নিয়ে এসেছে এক নতুন প্রকল্প। এই প্রকল্পের আওতায় ২১ বছর থেকে ৪০ বছর বয়সী সকল যুবক-যুবতী প্রতি মাসে ১৫০০ টাকা করে রাজ্য সরকারের থেকে পাবেন। আর এই প্রকল্পের নাম দিয়েছেন রাজ্য সরকার যুবসাথী প্রকল্প (Yuva Sathi)। চলতি বছর রাজ্য অর্থ অধিবেশনে এই প্রকল্পের কথা ঘোষণা করা হয়। পাশাপাশি এই প্রকল্প ঘোষণা করার পর ইতিমধ্যে লক্ষাদিক বেকার যুবক-যুবতী আবেদন করেছেন। কিন্তু তাদের আবেদন পত্র ঠিকঠাক ভাবে জমা পড়েছেন কিনা অথবা বর্তমান স্থিতি কি রয়েছেন তা কিভাবে জানা যাবে। বা আবেদন পত্রের কোন ভুল রয়েছে কিনা সেই বিষয়ে বিস্তারিত তথ্য আজকের প্রতিবেদনে আলোচনা করা হল।
টাকা পেতে সমস্যা? যুবসাথীর ভুল ঠিক করার নতুন পদ্ধতি জানুন (Yuva Sathi)
আপনি যদি ইতিমধ্যে বাংলার যুব সাথী প্রকল্প অনলাইন অথবা অফলাইনের মাধ্যমে আবেদন করে ফেলেন তাহলে খুব সহজেই যারা অনলাইনে আবেদন করেছেন তারা মোবাইল ফোনের মাধ্যমে আবেদনের স্ট্যাটাস চেক করতে পারবেন। যদিও চলতি মাস থেকেই এই প্রকল্পের টাকা দেওয়া শুরু হয়ে গিয়েছে। তবুও বেশ কিছু আবেদনকারী এখনো পর্যন্ত এই টাকা পায়নি। তাই নানাবিধ প্রশ্ন তৈরি হয়েছে। দেখে নিন অনলাইনের মাধ্যমে কিভাবে আপনি আপনার আবেদনের স্ট্যাটাস চেক করতে পারবেন।

আরও পড়ুন: গ্যাস বুকিং নিয়ে কাটল ধোঁয়াশা, নতুন নিয়মে জানুন ক’দিন পর আবার বুক করা যাবে
বাংলা যুব সাথী স্ট্যাটাস চেক করার পদ্ধতি:
প্রথমে যুব সাথী প্রকল্পের স্ট্যাটাস চেক করার জন্য প্রথমে পশ্চিমবঙ্গ সরকারের বাংলার খুব সাথী ওয়েবসাইটে https://yubasathi.wb.gov.in/ ভিজিট করতে হবে। এরপর আবেদনের স্ট্যাটাস চেক করার জন্য “Check Status” অপশনটিতে ক্লিক করতে হবে।
তারপর ধাপে যুব সাথী প্রকল্পের আবেদন করার সময় যে মোবাইল নাম্বারটি দিয়ে আবেদন করেছিলে, সেই নাম্বারটি বসাতে হবে। এবার নাম্বারটি বসানো হয়ে গেলে একটা ক্যাপচা ভেরিফিকেশন কোডটি ফিলাপ করে “Get OTP অপশনটিতে ক্লিক করতে হবে। এরপর আপনার রেজিস্টার মোবাইলে আসা OTP টি বসানোর পর সাবমিট অপশনে ক্লিক করলে আপনি আপনার আবেদনের স্ট্যাটাস দেখতে পাবেন।
আর যাদের ফর্মে ভুল রয়েছে বা কোন কারণে আবেদন পত্র প্রত্যাখাত করা হয়েছে, তারা ভোটের আবহাওয়া শেষ হলে পুনরায় সংশোধনের সুযোগ পাবেন। তাই অহেতুক চিন্তা করতে সকল আবেদনকারী কে না করা হয়েছে। পাশাপাশি সাধারণ মানুষের সুবিধার্থে আগামী দিনের লক্ষীর ভাণ্ডার এর মতন একটি নির্দিষ্ট অনলাইন ক্রাকিং সিস্টেম চালু করার প্রবল সম্ভবনা রয়েছে বলে জানা যাচ্ছে (Yuva Sathi)।












