বাংলা হান্ট ডেস্ক: মধ্যপ্রাচ্য যুদ্ধের আঁচ পড়তে শুরু করেছে সাধারণ মানুষের জীবনে। কারণ ইরান ও ইজরাইলের সংঘাতের জেরে তেল ও গ্যাস সরবারহের উপর। এর ফলে দেশের বহু জায়গাতে দেখা দিয়েছে রান্নার গ্যাস সিলিন্ডারের (LPG Booking) অভাব। শুধু তাই নয় ঘরোয়া গ্যাসের সিলিন্ডারের পাশাপাশি, অভাব দেখা দিয়েছে বাণিজ্যিক ব্যবহারের সিলিন্ডার গুলোতে। এর ফলে রেস্তোরাঁ, হোটেল ও পরিবহন পরিষেবায় চোখে পড়ার মতো ব্যঘার ঘটছে। এমনকি কিছু কিছু জায়গায় অটো চালকেরাও নিজেদের গাড়ির জ্বালানোর অভাবের সম্মুখীন হচ্ছেন। তবে এবার এই গ্যাস বুকিং নিয়ে নতুন নিয়ম আসতে চলেছে। জেনে নিন সেই বিষয়ে বিস্তারিত তথ্য।
সিলিন্ডার নেওয়ার পর ফের বুকিং কবে? নতুন নিয়মে স্পষ্ট হল সময়সীমা (LPG Booking)
মধ্যপ্রাচ্য যুদ্ধের ফলে দেশজুড়ে গ্যাসের সংকট দেখা দিয়েছে। পাশাপাশি এই গ্যাস সরবরাহের ঘাটটির জেরে রান্নার গ্যাস বুকিং এ আমূল পরিবর্তন আনলো রাষ্ট্রায়ত্ত তেল সংস্থাগুলি। যেখানে নতুন নিয়ম অনুযায়ী এখন থেকে বাড়িতে দুটি সিলিন্ডার থাকলে পরবর্তী রিফিল পেতে গেলে কমপক্ষে গ্রাহককে ৩৫ দিনের জন্য অপেক্ষা করতে হবে। অপরদিকে উজ্জ্বলা যোজনা গ্রাহকদের ক্ষেত্রে এই ব্যবধান বাড়িয়ে করা হল ৪৫ দিন (LPG Booking)।

আরও পড়ুন: এপ্রিলে ব্যাঙ্ক ছুটির বড় আপডেট, কোন কোন দিন পরিষেবা বন্ধ থাকবে দেখুন
তবে ঘরোয়া রান্নার গ্যাসের বুকিং এর ক্ষেত্রে ফের একবার নিয়মে বদল আসলো। এখন থেকে সিঙ্গেল সিলিন্ডারের ২৫ দিনের নিয়মে কার্যকর হল গ্যাস বুকিং। অপরদিকে পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রেক্ষিতে নতুন নির্দেশ কেন্দ্রের, গ্যাস বুকিং নিয়ে এমনটাই নির্দেশ আসার দাবির ডিলারদের। এছাড়াও এই আবহে স্বরাঞ্চলের দুটো গ্যাস বুকিং থাকলে পরবর্তী গ্যাস বুক করার ক্ষেত্রে সেই সময়সীমা বাড়ানো হয়েছে।
পাশাপাশি শহরে পাঁচ কেজির সিলিন্ডার একটি বুক করার ন’দিন পর দ্বিতীয় গ্যাস বুক করা যাবে বলে জানানো হয়েছে। এছাড়াও গ্রাম ও দুর্গম এলাকায় এই ব্যবধান ১৬ দিনের জন্য করা হয়েছে। তাছাড়া শহরের ১০ কেজি সিলিন্ডার একটি বুক করার ১৮ দিন পর দ্বিতীয়টি বুক করতে পারবেন। আর দুর্গম এলাকায় এই সময়সীমা বাড়িয়ে করা হয়েছে ৩২ দিন।
তবে সিঙ্গেল সিলিন্ডার থাকলে ২৫ দিনের ব্যবধানে আপনি দুটি বুকিং করতে পারবেন। সেই ক্ষেত্রে প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা গ্রাহকদের ক্ষেত্রে সময় বেশি লাগবে। কারণ ৪৫ দিনের পর অপর সিলিন্ডারটি আপনি বুকিং করতে পারবেন। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে মঙ্গলবার সংসদে প্রধানমন্ত্রী স্বীকার করে নেন, বর্তমানের পরিস্থিতি উদ্বেগ জনক। এছাড়াও পেট্রোল, ডিজেল ও গ্যাস এবং সারের মতন জরুরী জিনিসের সরবরবারে যথেষ্ট ব্যাহত হচ্ছে। যার ফলে গ্রাহকদের অসুবিধার সম্মুখীন করা হচ্ছে। তবে এই পরিস্থিতি মোকাবিলা করার জন্য ইতিমধ্যে একটি উচ্চ ক্ষমতা সম্পন্ন কমিটিও তৈরি করা হয়েছে (LPG Booking)।












