বাংলা হান্ট ডেস্ক: মার্চ মাস প্রায় শেষের পথে। আর এপ্রিল মাসের শুরু থেকে বেশ কয়েকদিন থাকছে ব্যাঙ্ক বন্ধ (Bank Holiday)। তাই ভারতীয় রিজার্ভ ব্যাংকের তরফ থেকে আগামী মাসের যে ছুটির তালিকা প্রকাশ করেছে সেই বিষয়ে আজকের প্রতিবেদনে বিস্তারিত তথ্য জানানো হল। পাশাপাশি এর মাধ্যমে দেশের কোন কোন শহরের কবে কবে ব্যাঙ্ক বন্ধ থাকছে সেই সম্পর্কিত আগাম তথ্য পেয়ে যাবেন গ্রাহকেরা। যার ফলে গ্রাহকরা তাদের কাজগুলো আগের থেকেই করে রাখতে পারবেন। বর্তমান প্রতিবেদনে এই প্রসঙ্গে বিস্তারিত তথ্য দেওয়া হল।
গুড ফ্রাইডে-নববর্ষে টানা ছুটি, এপ্রিলে ব্যাঙ্ক বন্ধ ক’দিন জানুন এখনই (Bank Holiday)
আসছে মাস ১ এপ্রিল দেশ জুড়ে ব্যাংক বন্ধ থাকবে। এপ্রিল মাসের প্রথম দিন শুরু হবে ব্যাঙ্ক ছুটির (Bank Holiday)মধ্যে দিয়ে। এইট্টিন ক্লোজিং অফ ইয়ারলি অ্যাকাউন্ট উপলক্ষে ব্যাঙ্ক বন্ধ রাখা হচ্ছে সারা দেশ জুড়ে। অর্থাৎ এটি একটি বাধ্যতামূলক প্রশাসনিক ছুটি। যেদিন ব্যাংকের কর্মচারীরা বিগত অর্থ বর্ষের হিসাব বন্ধ করে থাকেন। তবে ডিজিটাল ব্যাঙ্কিং পরিষেবা যথারীতি চালু থাকবে অন্যান্য দিনের মতনই।

আরও পড়ুন: নিত্যযাত্রীদের জন্য সুখবর! ঘোলবাগদা হল্টে ৮ লোকালের স্টপেজ, দেখুন নতুন সময়সূচি
একনজরে দেখে নিন ২০২৬ সালের এপ্রিল মাসে কবে কবে ব্যাঙ্ক ছুটি থাকছে:
১ এপ্রিল বুধবার বার্ষিক হিসাব বন্ধ করা হবে সারা ভারত জুড়ে।
২ এপ্রিল বৃহস্পতিবারমন্ডি বৃহস্পতিবার উপলক্ষে লখনউ, কানপুর, তিরুবন্তপুরমে ব্যাঙ্ক বন্ধ থাকবে।
৩ এপ্রিল শুক্রবার গুড ফাইড্রে উপলক্ষে দেশের বেশিরভাগ শহরে ব্যাঙ্ক বন্ধ থাকবে।
১৪ এপ্রিল মঙ্গলবার আম্বেদকর জয়ন্তী, বৈশাখী ও তামিল নূববর্ষ উপলক্ষে প্রায় সমগ্র ভারতে ব্যাঙ্ক বন্ধ থাকবে।
১৫ এপ্রিল বুধবার বাংলা নববর্ষ, হিমাচল দিবস ও বিহু উপলক্ষে কলকাতা, গুয়াহাটি, কেরল ও হিমাচলে ব্যাঙ্ক বন্ধ থাকবে।
১৬ এপ্রিল বৃহস্পতিবার বিহু উৎসবের জন্য গুয়াহাটিতে ব্যাঙ্ক বন্ধ থাকবে।
২০ এপ্রিল সোমবার বাসভ জয়ন্তী ও অক্ষয় তৃতীয়ার জন্য কর্ণাটকে ব্যাঙ্ক বন্ধ থাকবে।
২১ এপ্রিল মঙ্গলবার গারিয়া পুজোর জন্য ত্রিপুরায় ব্যাঙ্ক বন্ধ।
এক নজরে সপ্তাহান্তের ছুটি গুলি দেখে নিন:
রবিবার- ৫, ১২, ১৯, ২৬ এপ্রিল
দ্বিতীয় শনিবার ১১ এপ্রিল
চতুর্থ শনিবার ২৫ এপ্রিল এই দিনগুলো ব্যাঙ্কের পরিষেবা বন্ধ থাকবে।
তবে, ব্যাঙ্কের পরিষেবা বন্ধ থাকলেও আপনি ইন্টারনেট ব্যাঙ্কিং ও মোবাইল অ্যাপের পাশাপাশি ইউপিআই পরিষেবার মাধ্যমে আপনি টাকার আদান-প্রদান করতে পারবেন। তবে যেহেতু এপ্রিল মাসে পরপর অনেকগুলো দিন ছুটি রয়েছে তাই আগাম ব্যাংকের কাজ গুলো করে রাখা ভালো হবে (Bank Holiday)।












