বাংলা হান্ট ডেস্ক: এবার দিঘাগামী যাত্রীদের জন্য রয়েছে সুখবর। কারণ দিঘা-তমলুক রেলপথে ঘোল বাগদা হল্টে একাধিক ইএমইউ লোকাল ট্রেনের স্টপেজ চালু হয়েছে। এর ফলে যাত্রীদের যাতায়াত সুবিধা জনক হবে বলে মনে করা হচ্ছে (Indian Railways)। পাশাপাশি যাত্রীরা সরাসরি এখান থেকে ট্রেন ধরতে পারবেন। তা না হলে প্রতিদিন দূরে স্টেশনে যাওয়ার ঝক্কি থাকতো অনেকের। তবে নতুন এই স্টেশন হওয়ার ফলে যাত্রীদের যাতায়াত ব্যবস্থা জনক হল বলে মনে করা হচ্ছে। জেনে নিন নতুন স্টেশনে কোন কোন ট্রেন কখন থামবে তার সময়সূচি।
যাতায়াতে সুবিধা বাড়ল যাত্রীদের, ঘোলবাগদা হল্টে থামবে ৮টি লোকাল ট্রেন (Indian Railways)
সূত্রের খবর, যাত্রীদের কথা মাথায় রেখে মেচেদা–দিঘা ইএমইউ (৬৮১১৩) সকাল ৯:৫৪ মিনিটে ঘোলবাগদা স্টেশনে পৌঁছবে। এই ট্রেনটি ৯:৫৫ মিনিটে রওনা দেবে। আবার পাঁশকুড়া–দিঘা ইএমইউ (৬৮১১৯) বিকেল ৩:২৫ মিনিটে এসে ৩:২৬ মিনিটে ছাড়বে। এই নতুন হল্টে এই ট্রেনগুলির স্টপেজ চালু হওয়ায় যাত্রীদের সুবিধা আরও বাড়ল (Indian Railways)।

আরও পড়ুন: হঠাৎ গেট বন্ধে অচলাবস্থা! হাওড়া মেট্রোয় সেক্টর ফাইভমুখী ট্রেন দেরি, ভোগান্তিতে নিত্যযাত্রীরা
এছাড়াও পাঁশকুড়া–দিঘা ইএমইউ (৬৮১১৫) সন্ধ্যা ৭:৩১ মিনিটে এসে ৭:৩২ মিনিটে ছাড়বে। পাঁশকুড়া–দিঘা ইএমইউ (৬৮১১৭) রাত ৯:০০ ঠিক সময়ে পৌঁছে ৯:১ মিনিটে রওনা দেবে।যদিও সন্ধ্যা ও রাতের এই ট্রেনগুলি অফিসযাত্রী ও ব্যবসায়ীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। ফলে দিনের বিভিন্ন সময়ে যাতায়াতের সুযোগ বাড়ছে।
পাশাপাশি যাত্রীরা নিজেদের প্রয়োজন অনুযায়ী ট্রেন বেছে নিতে পারবেন। দিঘা–মেচেদা ইএমইউ (৬৮১১৮) দুপুর ১২:৫৩ মিনিটে ঘোলবাগদা স্টেশনে পৌঁছবে। সেটি ১২:৫৪ মিনিটে ছেড়ে যাবে। আবার দিঘা–পাঁশকুড়া ইএমইউ (১৮১২০) বিকেল ৫:৪৯ মিনিটে এসে ৫:৫০ মিনিটে রওনা দেবে। এই ট্রেনগুলি বিপরীত দিকের যাত্রীদের জন্য গুরুত্বপূর্ণ।
এছাড়াও দিঘা–পাঁশকুড়া ইএমইউ (৬৮১১৪) সকাল ৬:৩২ মিনিটে এসে ৬:৩৩ মিনিটে ছাড়বে। আবার দিঘা–পাঁশকুড়া ইএমইউ (৬৮১১৬) সকাল ৭:৩৮ মিনিটে পৌঁছে ৭টা ৩৯ মিনিটে রওনা দেবে। এর ফলে অফিসযাত্রী, ছাত্রছাত্রী ও দৈনন্দিন যাত্রীদের জন্য সকালবেলাতেই ট্রেন ধরার সুবিধা মিলবে। এতে নিয়মিত যাতায়াত অনেকটাই সহজ হবে।
সব মিলিয়ে ঘোলবাগদা হল্ট স্টেশনে মোট আটটি লোকাল ট্রেনের স্টপেজ চালু হয়েছে। এই নতুন ট্রেন (Indian Railways) চালু হওয়ার ফলে এখানকার সাধারণ যাত্রীদের যাতায়াত ব্যবস্থা আরও সুবিধাজনক হল বলে জানিয়েছেন পাঁশকুড়া–হলদিয়া–দিঘা সাউথ ইস্টার্ন রেল প্যাসেঞ্জার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের দিঘা ইউনিটের সহ–সভাপতি সাগর পন্ডা।












