বাংলা হান্ট ডেস্ক: ফের খবরের শিরোনামে কলকাতা মেট্রো (Kolkata Metro)। আচমকাই কোন ঘোষণা ছাড়া কুড়ি মিনিটের বেশি সময় ধরে বন্ধ হাওড়া মেট্রো স্টেশনের গেট। মঙ্গলবার দুপুরে এই ঘটনায় যথারীতি ভোগান্তির শিকার হতে হয়েছে যাত্রীদের। প্রায় ২৫ মিনিট পর মেট্রো কর্তৃপক্ষের তরফ থেকে ঘোষণা করা হয়, ট্রেন ছাড়তে বিলম্ব হবে।
ব্যস্ত সময়ে হাওড়া মেট্রোয় সমস্যা, গেট বন্ধ থাকায় ট্রেন ছাড়তে দেরি (Kolkata Metro)
হাওড়া মেট্রো স্টেশন থেকে প্লাটফর্মে ঢোকার সমস্ত কেট আচমকা বন্ধ করে দেওয়া হয়। এর ফলে অসুবিধার সম্মুখীন হন নিত্যযাত্রীরা। পাশাপাশি কোন ঘোষণা না করায় যথারীতি বিভিন্ন পেশার মানুষ থেকে শুরু করে অফিস যাত্রীদের ভিড় বাড়তে থাকে (Kolkata Metro)।

আরও পড়ুন: যুবসাথী নিয়ে বাড়ছে বিভ্রান্তি, কারও টাকা ঢুকছে, কারও নয়—কেন পেমেন্ট ফেল হচ্ছে জানুন বিশদে
তবে কানাঘুষো শোনা যায়, মহাকরণ স্টেশনের আগুন লেগেছে। যার কারণবশত মেট্রো চলাচলে বিঘ্ন ঘটেছে। তবে কিছুক্ষণের মধ্যে হাওড়া স্টেশন থেকে ঘোষণা করা হয়, নতুন করে কেউ যেন টিকিট না কাটেন। অন্যদিকে যারা মেট্রো কার্ড ব্যবহার করেন তারা প্লাটফর্মের দিকে পৌঁছোন।
তবে এই ঘটনায় যথারীতি ভিড় জমে যায় হাওড়া মেট্রো স্টেশনে। জানা যায় দুপুর ১২:৩৯ মিনিটে ঘোষণা করা হয় একটি ট্রেন মহাকরণ ছেড়ে হাওড়া ময়দানে যাচ্ছে। সেটি ঘুরে আপ হয়ে সেক্টর ফাইভ এর দিকে যাবে।
এর ফলে প্রায় এক ঘন্টা বেজে যাবে ট্রেন ঢুকতে। তবে শেষমেষ ১২:৫১ মিনিটে একটি ট্রেন ঢোকে হাওড়া মেট্রো স্টেশনে (Kolkata Metro)। কিন্তু আবারো একইভাবে মেট্রো গেট বন্ধ করে দেওয়া হয়। এই ভিড় সামলানোর জন্য মেট্রো গেট বন্ধ করে দেওয়া হয় বলে জানানো হয় কর্তৃপক্ষের তরফ থেকে। তবে সব মিলিয়ে ব্যস্ত সময় যথারীতি হেনস্তা সম্মুখীন হতে হয়েছে মেট্রোযাত্রীদের। তবে এই সমস্যা নিয়ে এখনো পর্যন্ত মেট্রো কর্তৃপক্ষের তরফ থেকে সরাসরি কোন প্রতিক্রিয়া পাওয়া যায়নি।












