বাংলা হান্ট ডেস্ক: বিধানসভা নির্বাচনের আগে রাজ্য সরকারের তরফ থেকে ২১ বছর-৪০ বছর বয়স পর্যন্ত সকল যুবক-যুবতীদের জন্য নতুন একটি প্রকল্পের আয়োজন করেছেন। সেই প্রকল্পের নাম দিয়েছে যুবসাথী প্রকল্প (Yuva Sathi)। এই প্রকল্পে প্রতিটি যুবক-যুবতীর প্রতি মাসে ১৫০০ টাকা করে পাবেন বলে জানানো হয়। তবে এই প্রকল্প শুরু হওয়ার পর থেকে নানা ধরনের অভিযোগ উঠেছে। আজকের প্রতিবেদনে সেই বিষয়ে বিস্তারিত তথ্য জানানো হল।
যুব সাথীর টাকা আটকে যাচ্ছে কেন, পেমেন্ট ফেল হওয়ার কারণ কী? (Yuva Sathi)
রাজ্যের যুবক-যুবতীদের আর্থিকভাবে একটু সাহায্য করার জন্য চালু হয়েছে ‘যুবসাথী’ প্রকল্প (Yuva Sathi)। তবে এই প্রকল্পে টাকা পাওয়ার নিয়ম নিয়ে অনেকের মধ্যেই এখনও কিছু প্রশ্ন রয়েছে। বিশেষ করে অনুদানের টাকা ঠিক অনলাইনে আবেদন করার পরও যারা টাকা পাননি তাদের মধ্যে নানা প্রশ্ন তৈরি হয়েছে। আজকের প্রতিবেদনে এই যুব সাথী প্রকল্পের টাকা নিয়ে সকল তথ্য বিস্তারিতভাবে জানানো হল।

আরও পড়ুন: আগাম টাকা পাওয়া যাবে? অনলাইনে যুব সাথীর আবেদনের দু’মাসের পেমেন্ট নিয়ে কী জানাল কর্তৃপক্ষ
যদিও এই প্রকল্পের টাকা ৭ মার্চ থেকে দাওয়া শুরু হয়ে গিয়েছে। তবে অনেকেই এই টাকা এখনো পর্যন্ত পাইনি। যার ফলে বহু যুবক যুবতীর মনে নানা রকমের প্রশ্ন দেখা দিয়েছে। কারণ রাজ্য সরকারের যুব সাথী প্রকল্পের নাম নথিভুক্ত করার পর অনেকের মোবাইল এই মেসেজ ঢুকেছে। তবে ব্যাঙ্কের খাতায় সেই টাকা এখনো অবদি ঢোকেনি। কবে সেই টাকা পাবে তা নিয়েও নানারকম প্রশ্ন সৃষ্টি হয়েছে।
তবে যারা এখনো পর্যন্ত মেসেজ পাওয়ার পরও টাকা পাননি, তাদেরকে অবিলম্বে বিডিও অফিসে যেতে বলা হয়েছে। পাশাপাশি এই টাকা না ঢোকার কারণ হিসেবে মূলত দুটি বিষয়কে চিহ্নিত করা হয়েছে। প্রথমত ব্যাঙ্কের অ্যাকাউন্টের সঙ্গে যদি কেওয়াইসি ঠিকঠাক করে আপডেট করা না থাকে তাহলে আপনার টাকা ঢুকবে না।
দ্বিতীয়ত তথ্য ইনপুট দেওয়ার সময় যদি কোন ভুল করে থাকেন তাহলে যুবসাথীর টাকা পাওয়া যাবে না। তাই এই ফর্ম ফিলাপ করার সময় খুব সাবধানে করা উচিত। মাঝের কোন সংখ্যা যদি ভুল থেকে থাকে তাহলে আপনার ব্যাঙ্কে টাকা আসবে না।
এছাড়াও আপনি যদি দেখেন মেসেজ এসেছে আপনার ফোনে তবুও টাকা ঢোকেনি। তাহলে বুঝতে হবে আপনার ইউপিআইয়ে কোন সমস্যা আছে হয়তো। আর সেই সমস্যা বোঝার জন্য ৫ থেকে ১০ টাকা একে অপরের অ্যাকাউন্টে পাঠিয়ে দেখুন। যদি সেখানেও কোন সমস্যা না থাকে। তাহলে অতিসত্বর আপনার নিকটবর্তী বিডিও অফিসে গিয়ে সরাসরি যোগাযোগ করে প্রয়োজনীয় পদক্ষেপ নিন (Yuva Sathi)।












