বাংলা হান্ট ডেস্ক: বিয়ের মরশুমে ফের একবার বাড়ল সোনার দাম (Gold Price)। এর ফলে যথারীতি পকেটে চাপ পড়েছে মধ্যবিত্তের। এই মুহূর্তে আপনি যদি গহনা কেনার পরিকল্পনা করে থাকেন, তাহলে এক নজরে দেখে নিন মঙ্গলবার বাজারে হলুদ ধাতুর দর কত রয়েছে।
সোনার দামে বড় বদল, আজকের রেট জানুন (Gold Price)
সঞ্চয় হোক কিংবা অলংকার বাঙালির জীবনে গুরুত্বপূর্ণ জিনিস সোনা (Gold)। তাই কেনার ইচ্ছা না থাকলেও, সোনার দাম বৃদ্ধি পেলে কপালে চিন্তার ভাঁজ পড়ে সাধারণ মানুষদের। সূত্রের খবর, মধ্যপ্রাচ্য উত্তেজনার আবহের কারণে সোনার দামের ওঠা পড়া লেগেই রয়েছে। এমনকি ট্রাম্পের ট্যারিফ যুদ্ধ ও একাধিক কারণের জন্য সোনার দামের ওপর প্রভাব পড়ছে।
২২ক্যারেট (Karat) ১ গ্ৰাম হলমার্ক সোনা দাম ১২০১০ টাকা। ২২ ক্যারেট (Karat) ১০ গ্ৰাম হলমার্ক সোনা দাম ১২০১০০ টাকা। আজ ২৪ ক্যারেট (Karat) ১ গ্ৰাম পাকা সোনার দাম ১২৬৩৫টাকা। ২৪ ক্যারেট (Karat) ১০ গ্ৰাম পাকা সোনার দাম ১২৬৩৫০ টাকা। এছাড়া আজ ১ গ্ৰাম ২৪ ক্যারেট (Karat) পাকা সোনার বাটের দাম ১২৫৭৫ টাকা। ১০ গ্ৰাম ২৪ ক্যারেট পাকা সোনার (Gold) বাটের দাম ১২৫৭৫০ টাকা।

আরও পড়ুন: কাস্ট সার্টিফিকেট পেতে আর প্রয়োজন নেই এই নথি, নিয়ম বদল নবান্নের
সোনার পাশাপাশি আজকের রুপোর দাম এক ঝলকে দেখে নিন। ১০০ গ্ৰাম খুচরো রুপোর (Silver) কিনতে দিতে হবে ১৫৩২০ টাকা। ১ কেজি খুচরো রুপোর কিনতে দিতে হবে ১৫৩২০০ টাকা। পাশাপাশি আজ ১০০ গ্ৰাম রুপোর বাটের দাম ১৫৩১০টাকা। ১০০ কেজি রুপোর বাটের দাম ১৫৩১০০ টাকা।
সোনার দাম ফের একবার বৃদ্ধি পাওয়ায়, যথারীতি পকেটে চাপ পড়েছে একদিকে যেমন মধ্যবিত্তের। অপরদিকে চিন্তার ভাঁজ মাথায় পড়েছে স্বর্ণ ব্যবসায়ীদের। তবে এই মুহূর্তে যারা গহনা কেনা পরিকল্পনা করছেন তাদের কিনে ফেলা পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। কারণ ভবিষ্যতে ফের বেড়ে যেতে পারে অনেকটাই এই হলুদ ধাতুর দর (Gold Price)।












