বাংলা হান্ট ডেস্ক: দূরপাল্লার ট্রেনে সফর করতে গিয়ে এমন অনাকাঙ্ক্ষিত বিপদে পড়ে আর রক্তচাপ বাড়ানোর কোনো দরকার নেই! আসল প্লাস্টিকের কার্ড বাড়িতেই ধুলো জমাট বাঁধুক কিংবা হারিয়ে যাক। আপনার পকেটে থাকা ওই খুদে স্মার্টফোনটিই কিন্তু এবার মুশকিল আসান হয়ে উঠতে পারে (Indian Railways)।
ট্রেনে ID প্রুফ নেই? সরকারি এই অ্যাপেই মুশকিল আসান (Indian Railways)
প্রযুক্তির ছোঁয়ায় ভারতীয় রেল এখন অনেক আধুনিক ও যাত্রীবান্ধব। সফরের সময়ে সঙ্গে কাগুজে বা আসল পরিচয়পত্র না থাকলেও, মোবাইলে থাকা ডিজিটাল সরকারি নথি দেখালেই অনায়াসে মিলে যাবে পারাপারের ছাড়পত্র (Indian Railways)।
ট্রেনের কামরায় কী করে কাজ করবে এই ডিজিটাল আইডি-র জাদু? উত্তর লুকিয়ে রয়েছে দুটি দারুণ সরকারি অ্যাপে ‘এম-আধার’ ও ‘ডিজি-লকার’। ট্রেনে ওঠার আগেই অ্যাপ দুটি ফোনে নামিয়ে নিজের আধার তথ্য সক্রিয় করে রাখুন।

আরও পড়ুন: একসঙ্গে জোড়া ঘোষণা রেলের, এক রুটে বাতিল অন্যটিতে স্পেশাল ট্রেনের ঘোষণা
তাই পরের বার ট্রেনের টিকিট হাতে রওনা হওয়ার সময় আসল কার্ডটি পকেটে ভরতে ভুলে গেলেও একদম প্যানিক করবেন না। শুধু ঘর ছাড়ার আগেই মোবাইলে এই ডিজিটাল কার্ডগুলোর ব্যবস্থা গুছিয়ে রাখুন (Indian Railways)।













