বাংলা হান্ট ডেস্কঃ ট্রেন যাত্রীদের জন্য এবার বড় ঘোষণা। ট্রেনের টিকিট ক্যান্সেল করার নিয়মে এবার বড় পরিবর্তন আনতে চলেছে রেল (Indian Railways)। এখন থেকে কখন টিকিট বাতিল করছেন, তার ওপরই নির্ভর করবে কত টাকা ফেরত পাবেন। আর দেরি করলে পুরো টাকাও হারাতে হতে পারে। তাই নতুন এই নিয়ম জানাটা যাত্রীদের জন্য খুবই জরুরি।
নতুন নিয়মটি কী (Indian Railways)?
রেলওয়ে (Indian Railways) জানিয়েছে, টিকিট বাতিলের ক্ষেত্রে এবার থেকে সময় অনুযায়ী চার্জ কাটা হবে। ট্রেন ছাড়ার সময় যত এগিয়ে আসবে, তত বেশি টাকা কাটা হবে। মূল উদ্দেশ্য, যাতে যাত্রীরা শেষ মুহূর্তে টিকিট বাতিল করে অন্য যাত্রীদের অসুবিধায় না ফেলেন। এই নতুন নিয়ম ২০২৬ সালের ১ এপ্রিল থেকে ১৫ এপ্রিলের মধ্যে ধাপে ধাপে সারা দেশে চালু হবে।
কখন কত টাকা কাটা হবে?
নতুন নিয়মে টিকিট বাতিলের সময় অনুযায়ী রিফান্ডের পরিমাণ ঠিক করা হয়েছে।
৭২ ঘণ্টা আগে: ট্রেন (Indian Railways) ছাড়ার ৭২ ঘণ্টা আগে টিকিট ক্যানসেল করলে সবচেয়ে বেশি টাকা ফেরত মিলবে। শুধু সামান্য একটি নির্দিষ্ট চার্জ কাটা হবে।
৭২ থেকে ২৪ ঘণ্টার মধ্যে: এই সময়ের মধ্যে টিকিট বাতিল করলে মোট ভাড়ার প্রায় ২৫ শতাংশ কেটে নেওয়া হবে। এর সঙ্গে একটি ন্যূনতম চার্জও যোগ হবে।
কখন আর টাকা ফেরত মিলবে না?
আগে যেখানে ট্রেন ছাড়ার ৪ ঘণ্টা আগে ক্যানসেল করলে টাকা পাওয়া যেত না, এখন সেই নিয়ম আরও কঠোর হয়েছে।
২৪ থেকে ৮ ঘণ্টার মধ্যে: এই সময়ের মধ্যে টিকিট বাতিল করলে ভাড়ার ৫০ শতাংশ কেটে নেওয়া হবে, বাকি টাকা ফেরত দেওয়া হবে।
৮ ঘণ্টার কম সময় বাকি থাকলে: ট্রেন ছাড়ার ৮ ঘণ্টারও কম সময় বাকি থাকলে বা কেউ ট্রেন মিস করলে কোনও রিফান্ডই পাওয়া যাবে না।

আরও পড়ুনঃ বাড়তি পেনশন থেকে পুরনো স্কিম ফেরানোর দাবি, অষ্টম বেতন কমিশনের কাছে একগুচ্ছ দাবি পেনশনারদের
এই নিয়ম চালু হলে যাত্রীদের ভ্রমণের পরিকল্পনা অনেক আগেই ঠিক করে নিতে হবে। শেষ মুহূর্তে টিকিট বাতিল করলে বড় অঙ্কের টাকা কাটা যেতে পারে। এছাড়া, টিকিট ডিপোজিট রিসিপ্ট (TDR) ফাইল করার নিয়ম আগের মতোই আলাদা ক্ষেত্রে আলাদা থাকবে। তাই টিকিট কাটার আগে নতুন নিয়মগুলো ভালোভাবে জেনে নেওয়া জরুরি (Indian Railways)।












