বাংলা হান্ট ডেস্ক: ভারতীয় রেলের (Indian Railways) তরফে এবার একটি বড় আপডেট সামনে এসেছে। প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে, রেল কর্তৃপক্ষ আগামী ৩ থেকে ৪ বছরের মধ্যে ১ লক্ষ মালবাহী ট্রেনের ওয়াগন কেনার পরিকল্পনা করছে। এই ক্রয়ের ফলে মালবাহী ট্রেন প্রস্তুতকারী সংস্থাগুলির জন্য প্রায় ৪০,০০০ কোটি টাকার ব্যবসা তৈরি হবে। এদিকে, এই খবর সামনে আসতেই জুপিটার ওয়াগন্স থেকে শুরু করে টিটাগড় রেল সিস্টেমস এবং টেক্সম্যাকো রেল অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ের শেয়ারের (Share Market) দামে বিপুল বৃদ্ধি পরিলক্ষিত হয়েছে।
বড় পরিকল্পনা ভারতীয় রেলের (Indian Railways):
কী জানা গিয়েছে: মিন্ট-এর রিপোর্ট অনুযায়ী রেল কর্তৃপক্ষ এবার মালবাহী ওয়াগন কেনার জন্য একটি বড় পরিকল্পনা গ্রহণ করেছে। রেল আগামী ২ থেকে ৩ বছরে প্রায় ১,০০,০০০ ওয়াগন কেনার পরিকল্পনা করছে। এর অর্থ হল, প্রতি বছর ৩৫,০০০ থেকে ৪০,০০০ ওয়াগন কেনা হবে। এর আগে ২০২২ সালে বিপুল সংখ্যক ওয়াগন কেনার জন্য অর্ডার দেওয়া হয়েছিল।

শেয়ারের দাম আকাশছোঁয়া: এদিকে, এই খবর সামনে আসতেই, সোমবার, ২৫ অর্থাৎ মে, ২০২৬ তারিখে শেয়ার বাজারে লিস্টেড রেলের ওয়াগন প্রস্তুতকারী সংস্থাগুলির শেয়ারের দাম ব্যাপকভাবে বেড়ে যায়। BSE-তে জুপিটার ওয়াগনসের শেয়ারের দাম ৬.৯৩ শতাংশ বৃদ্ধি পেয়েছে। বর্তমানে এই শেয়ারের দাম ২৯৬.২০ টাকা। একইভাবে, টিটাগড় রেল সিস্টেমস-এর শেয়ারের দামও ৯.৮৯ শতাংশ বেড়ে ৮৩২.৫৫ টাকায় পৌঁছে যায়। টেক্সম্যাকো রেলের শেয়ারও ৪.৫৭ শতাংশ বেড়ে ১১৩.৩০ টাকায় পৌঁছেছে।
আরও পড়ুন: যুগের সঙ্গে তাল মিলিয়ে পাল্টাচ্ছে জীবনযাত্রা! কোন কোন ক্ষেত্রে বিপুল খরচ করছে ভারতীয়রা?
কী জানিয়েছে জেফরিস: মূলত, ব্রোকারেজ ফার্ম জেফরিস গত মাসে টিটাগড় রেল সিস্টেমসের শেয়ার কেনার পরামর্শ (‘বাই’ কল) জারি করে। যেখানে বলা হয় যে, এই শেয়ারের টার্গেট প্রাইস ছিল ৮১০ টাকা। এই লক্ষ্যমাত্রা ইতিমধ্যেই অতিক্রম হয়ে গিয়েছে। ওই একই রিপোর্টে, ব্রোকারেজ ফার্মটি জুপিটার ওয়াগনসের শেয়ারের ক্ষেত্রে ‘আন্ডারপারফর্ম’ রেটিং এবং ২০০ টাকার টার্গেট প্রাইস সহ কভারেজ শুরু করে। যা ২৭৭ টাকা থেকে ২৮ শতাংশ সম্ভাব্য দরপতনের ইঙ্গিত দেয়। এদিকে, টিটাগড় রেল সিস্টেমসের প্রসঙ্গে জেফরিস জানিয়েছে, কোম্পানিটি প্যাসেঞ্জার ও মেট্রো কোচ উৎপাদনে মনোনিবেশ করছে। এই পরিবর্তনটি কোম্পানির জন্য উল্লেখযোগ্যভাবে লাভজনক হবে। জেফরিসের মতে, ‘আমরা বিশ্বাস করি, প্যাসেঞ্জার ও মেট্রো কোচের ক্রমবর্ধমান চাহিদার ফলে টিটাগড় রেল সিস্টেমস অন্যতম লাভবান হবে।’
আরও পড়ুন: ছিলেন কেএল রাহুলের সতীর্থ! ম্যাচ চলাকালীন হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু প্রাক্তন রঞ্জি খেলোয়াড়ের
সতর্কীকরণ: শেয়ার বাজারে বিনিয়োগের বিষয়টি অত্যন্ত ঝুঁকির। তাই, বিনিয়োগের আগে অভিজ্ঞ ব্যক্তিদের পরামর্শ গ্রহণ করুন।













