বাংলাহান্ট ডেস্ক : উৎসবের মরশুমে ট্রেনে উপচে পড়া ভিড় যাত্রীদের। হাওড়া ও শিয়ালদহ স্টেশনে মাত্রাতিরিক্ত ভিড় সামাল দিতে এবার বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে পূর্ব রেলের (Indian Railways) তরফে। স্টেশনে প্রবেশপথ, প্ল্যাটফর্মে ভিড় নিয়ন্ত্রণ থেকে যাত্রীরা যাতে নিরাপদে ট্রেনে উঠতে পারেন তা নিশ্চিত করতেই বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে। উন্নত পরিকাঠামো, যাত্রীদের জন্য সুশৃঙ্খল লাইন ও নিরাপত্তারক্ষীদের মধ্যে সমন্বয় বাড়ানোয় জোর দেওয়া হয়েছে।
পূর্ব রেলের (Indian Railways) তরফে একগুচ্ছ পদক্ষেপ
পূর্ব রেলের তরফে বেশ কিছু পদক্ষেপ নেওয়া হয়েছে। প্ল্যাটফর্মে যাতে অতিরিক্ত ভিড় না হয় তার জন্য স্টেশনের বাইরে যাত্রীদের বসার জন্য পর্যাপ্ত জায়গা রাখা হয়েছে। ট্রেন স্টেশনে আসা এবং ছাড়ার সময় অনুযায়ী ধাপে ধাপে যাত্রীদের মূল চত্বর ও প্ল্যাটফর্মে ঢুকতে দেওয়া হচ্ছে। এতে ভিড় নিয়ন্ত্রণ করা সহজ হবে।

কী কী উদ্যোগ: ট্রেনের দরজায় যাত্রীরা যাতে হুড়োহুড়ি না করেন তার জন্য গুরুত্বপূর্ণ মেল, এক্সপ্রেস ও দূরপাল্লার ট্রেনের প্ল্যাটফর্মে নির্দিষ্ট লাইন তৈরি করা হয়েছে, বসানো হয়েছে ব্যারিকেড। আরপিএফ জওয়ান এবং স্বেচ্ছাসেবকরাও যাত্রীদের লাইনে দাঁড়াতে সাহায্য করছেন। ট্রেনের সময়, প্ল্যাটফর্ম নম্বর থেকে কোথায় অপেক্ষা করতে হবে তা নিয়মিত ঘোষণা করে জানানো হচ্ছে।
আরও পড়ুন : বুধবার পর্যন্ত ৬০০ প্রতিমা নিরঞ্জন, একাদশীতেও চলবে ভাসান, ঘাটে ঘাটে কড়া নিরাপত্তা
অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা: রেলের (Indian Railways) উদ্যোগে স্টেশনের প্রবেশপথ, মূল চত্বর, ফুটওভার ব্রিজ সহ ট্রেনে ওঠার জায়গাতেও অতিরিক্ত রেল সুরক্ষা বাহিনী ও গভর্নমেন্ট রেলওয়ে পুলিশ মোতায়েন করা হয়েছে। সিসিটিভি ক্যামেরা ও কেন্দ্রীয় নিয়ন্ত্রণকক্ষের মাধ্যমে স্টেশনের ভিড়ের উপরে নজরদারি চালানো হচ্ছে।
আরও পড়ুন : এবার স্টেশনের ভেতরেই মিলবে দরকারি ওষুধ, তাও বিপুল ডিসকাউন্টে! সরকারের বড় উদ্যোগ
টিকিট কাউন্টারে লম্বা লাইন কমাতে এবং যাত্রীদের দ্রুত টিকিট পাওয়ার সুবিধা দিতে অতিরিক্ত অসংরক্ষিত টিকিট কাউন্টার, অটোমেটিক টিকিট ভেন্ডিং মেশিন এবং মোবাইল টিকিট সহায়ক রাখা হয়েছে।














