বাংলা হান্ট ডেস্ক: ক্রিকেট ম্যাচ চলাকালীন ঘটল এক চাঞ্চল্যকর ঘটনা। মূলত, দিল্লি প্রিমিয়ার লিগের (Delhi Premier League) একটি গুরুত্বপূর্ণ ম্যাচ চলাকালীন মাঠে এমন একটি ঘটনা ঘটেছে যেটি মুহূর্তের মধ্যে শোরগোল ফেলে দেয়। ইস্ট দিল্লি রাইডার্স এবং নিউ দিল্লি টাইগার্সের মধ্যে চলা ম্যাচে আম্পায়ার (Umpire) গুরুতর আহত হয়েছেন। ব্যাটারের একটি জোরালো শট মাঠের আম্পায়ার ধর্মেশ ভরদ্বাজের (Dharmesh Bhardwaj) সরাসরি গালে গিয়ে লাগে। ওই আঘাতটি এতটাই গুরুতর ছিল যে, আম্পায়ারকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং তাঁকে ICU-তেও ভর্তি করা হয়েছে।
দিল্লি প্রিমিয়ার লিগে (Delhi Premier League) আচমকাই ভারতীয় আম্পায়ারের মুখে বলের আঘাত!
জানিয়ে রাখি যে, ওই ম্যাচে নিউ দিল্লি টাইগার্সের ব্যাটিংয়ের ১৮ তম ওভারে ঘটনাটি ঘটে। ব্যাটার লক্ষ্য থারেজা অফ স্পিনার আশিস মীনার বলে সামনের দিকে একটি অত্যন্ত শক্তিশালী স্ট্রেইট ড্রাইভ খেলেন। বলটি এত জোরে ফিরে আসে যে বোলার আশিস সেটি স্পর্শ করারও সময় পাননি।
View this post on Instagram
বলটি আম্পায়ারের মুখে আঘাত করে: আম্পায়ার ধর্মেশ ভরদ্বাজ বলটির ঠিক সামনেই দাঁড়িয়ে ছিলেন। আত্মরক্ষার জন্য তিনি ঝুঁকে পড়ার বা নড়ে ওঠার আগেই বলটি সরাসরি তাঁর মুখের ডান পাশে এসে লাগে। বলের আঘাত লাগা মাত্রই ধর্মেশ মাটিতে পড়ে যান এবং চারদিকে চিৎকারের শব্দ শোনা যায়। খেলোয়াড়রা সঙ্গে সঙ্গে তাঁর কাছে ছুটে গিয়ে মেডিক্যাল টিমকে খবর দেন। যে ব্যাটার শটটি মেরেছিলেন, সেই লক্ষ্য থারেজাকেও বিষণ্ণ দেখাচ্ছিল।
আরও পড়ুন: মাঠে নামতে প্রস্তুত যুবরাজ-এবি ডি ভিলিয়ার্স-ওয়ার্নাররা! কবে থেকে শুরু হচ্ছে WCL-এর তৃতীয় মরশুম?
এটি এমন দ্বিতীয় ঘটনা: উল্লেখ্য যে, মাঠে প্রাথমিক চিকিৎসার পর, ধর্মেশ ভরদ্বাজের আঘাতের গুরুত্ব বিবেচনা করে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সব থেকে চাঞ্চল্যকর বিষয় হল, এই মরশুমে ধর্মেশ ভরদ্বাজ নিয়ে দ্বিতীয়বার এমন ঘটনার সম্মুখীন হলেন। এর আগে একটি ম্যাচে বলের কারণে তার কাঁধে আঘাত লেগেছিল।
আরও পড়ুন: সন্ত্রাসবাদের বিরুদ্ধে বড় অভিযান! দমন করা হল শাহজাদ ভাট্টি নেটওয়ার্ক, ২০০-রও বেশি জঙ্গি গ্রেফতার
ম্যাচটির ফলাফল: জানিয়ে রাখি যে, ওই ম্যাচে প্রথমে ব্যাট করে ইস্ট দিল্লি রাইডার্স ২০ ওভারে ৭ উইকেটে ১৯২ রান করে। এর মধ্যে ছিল মায়াঙ্ক রাওয়াতের ২৩ বলে ৪০ রানের এক ঝোড়ো ইনিংস। জবাবে, ওই লক্ষ্য তাড়া করতে নেমে নিউ দিল্লি টাইগার্স ১৫৬ রানে অল আউট হয়ে যায় এবং ইস্ট দিল্লি রাইডার্স ৩৬ রানে ম্যাচটি জিতে নেয়। তবে, দিল্লি রাইডার্সের জয়ের চেয়েও ওই ম্যাচটি আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে আম্পায়ার ধর্মেশ ভরদ্বাজের চোটের কারণে।













