বাংলা হান্ট ডেস্ক: রবিবার জাভা সাগরে ২৪০ জন যাত্রীসহ ইন্দোনেশিয়ার একটি যাত্রীবাহী জাহাজ (Indonesian Passenger Ship) যোগাযোগ হারিয়ে ফেলে। মূলত, Virgo Transport 8 নামের জাহাজটি ইন্দোনেশিয়ার (Indonesia) দ্বিতীয় বৃহত্তম শহর সুরাবায়া থেকে দক্ষিণ কালিমান্তান প্রদেশের রাজধানী বানজারমাসিনের দিকে যাচ্ছিল। উদ্ধার অভিযানের পর জানা গিয়েছে যে, দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে জাহাজটি জাভা সাগরে ডুবে যায়। এদিকে, এখনও পর্যন্ত উদ্ধার হয়েছেন ১০৩ জন যাত্রী, নিখোঁজ ১৪০ জন। মৃত্যু হয়েছে ১ জনের।
২৪৩ জন যাত্রী নিয়ে আচমকাই নিখোঁজ হয়েছিল জাহাজটি (Indonesian Passenger Ship):
জাহাজটি শনিবার স্থানীয় সময় সকাল ১০ টা বেজে ১৩ মিনিটে (০৩৩০ ইউটিসি) সফর শুরু করেছিল। যদিও, খারাপ আবহাওয়ার কারণে রবিবার ভোরে জাহাজটির অপারেটরের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। অ্যাসোসিয়েটেড প্রেসের মতে, নিখোঁজ হওয়ার আগে জাহাজটির সর্বশেষ অবস্থান ছিল জাভা সাগরে। যেটি বানজারমাসিনের একটি জেটি থেকে প্রায় ১৪৮ কিলোমিটার (৯২ মাইল) দূরে। এদিকে, অপারেটর কর্তৃপক্ষকে খবর দেওয়ার পর সার্চ ও রেসকিউ দল অভিযান শুরু করা হয়।

জানিয়ে রাখি যে, সার্চ অ্যান্ড রেসকিউ অফিসের প্রধান আই. পুতু সুদায়ানা একটি ভিডিও ব্রিফিংয়ে বলেন, খারাপ আবহাওয়ার সম্মুখীন হওয়ার তথ্য পাওয়ার পর জাহাজের অপারেটর কর্তৃপক্ষকে ঘটনাটি জানায়।
আরও পড়ুন: পাকিস্তানের চাই বৈভব সূর্যবংশীর মতো খেলোয়াড়! PCB-র বিরুদ্ধে তোপ দাগলেন ওয়াসিম আক্রম
উল্লেখ্য যে, বোর্নিও দ্বীপের দক্ষিণ কালিমান্তানের বানজারমাসিন শহরের সার্চ অ্যান্ড রেসকিউ অফিস জানিয়েছে, যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার ২ ঘণ্টা পর, রবিবার রাত ২ টো নাগাদ তারা Virgo Transport 8-এর নিখোঁজ সম্পর্কে তথ্য পায়। জাহাজটি ইন্দোনেশিয়ার দ্বিতীয় বৃহত্তম শহর পূর্ব জাভা প্রদেশের সুরাবায়া থেকে বানজারমাসিনের উদ্দেশ্যে যাত্রা করেছিল। মূলত, সার্চ ও রেসকিউ অফিসের প্রধান আই পুতু সুদায়ানা একটি ভিডিও ব্রিফিংয়ে এই তথ্য উপস্থাপিত করেন।
আরও পড়ুন: স্মার্টফোন ব্যবহারকারীরা হন সতর্ক! OTP চুরি করছে বিপজ্জনক Malware, নজর WhatsApp চ্যাটেও
জানিয়ে রাখি যে, ইন্দোনেশিয়ায় সামুদ্রিক দুর্ঘটনা একটি নিত্যনৈমিত্তিক ঘটনায় পরিণত হয়েছে। একাধিক দ্বীপপুঞ্জ থাকায় সেখানকার পরিবহণ অনেকাংশেই জলপথের ওপর নির্ভরশীল। এদিকে, সুরক্ষার মানগুলি সর্বদা কঠোরভাবে প্রয়োগ করা হয় না বলেই দুর্ঘটনার হার তুলনামূলকভাবে বৃদ্ধি পেয়েছে।।













