বাংলাহান্ট ডেস্ক : ফের বেড়ে গেল এলপিজি গ্যাস সিলিন্ডারের দাম। কিছুদিন আগেই গার্হস্থ্য গ্যাস সিলিন্ডারের (Liquefied Petroleum Gas) দাম বেড়েছিল। আর এবার দাম বাড়ল বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের। সিলিন্ডার প্রতি ২১৮ টাকা করে বেড়েছে। দাম বাড়ার ফলে বাণিজ্যিক রান্নার গ্যাসের একটি ১৯ কেজির সিলিন্ডারের দাম বেড়ে দাঁড়িয়েছে ২২০৮ টাকা।
আবারও বেড়ে গেল এলপিজি গ্যাস সিলিন্ডারের (Liquefied Petroleum Gas) দাম
চলতি মাসেই গার্হস্থ্য গ্যাস সিলিন্ডারের আগে দাম বেড়েছিল বাণিজ্যিক রান্নার গ্যাসের। মাস শেষ হওয়ার আগেই আবার বাড়ল দাম। এর আগে ১ মার্চ বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম বেড়েছিল কলকাতায়। সেবার ১৯ কেজি বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম বেড়ে হয়েছিল ১৮৭৫.৫০ টাকা। সিলিন্ডার প্রতি দাম বেড়েছিল ৩১ টাকা।

কত বাড়ল দাম: সে সময় রান্নার গ্যাসের দাম না বাড়লেও যুদ্ধের আবহে তার কিছুদিন পরেই ৬০ টাকা দাম বৃদ্ধি পায়। তার জেরে ১৪.২ কেজির সিলিন্ডারের দাম বেড়ে হয় ৯৩৯ টাকা। তেল সংস্থাগুলির দাবি অনুযায়ী, আন্তর্জাতিক বাজারে জ্বালানির দর, অপরিশোধিত তেলের দাম এবং মুদ্রা বিনিময় হারের ওঠানামার উপরে ভিত্তি করে মাসিক পুনর্মূল্যায়ন হয়।
আরও পড়ুন : দিঘায় যাওয়ার প্ল্যান থাকলে বাতিল করুন, সমুদ্রে নামা নিয়ে বড় সতর্কবার্তা দিল প্রশাসন
মাঝে কমেছিল দাম: গত বছরের অক্টোবর মাসে বাণিজ্যিক গ্যাসের দাম সিলিন্ডার (Liquefied Petroleum Gas) প্রতি ১৫ টাকা ৫০ পয়সা করে বেড়েছিল। নভেম্বর মাসে দাম সামান্য কমলেও ডিসেম্বরে ফের কিছু এলাকায় সামান্য পরিমাণে দাম বাড়ানো হয়। তবে নতুন বছরের শুরুতে আবারও বাড়ানো হয়েছে দাম।
আরও পড়ুন : সপ্তাহান্তে ভোগান্তির একশেষ, বনগাঁ রুটে একসঙ্গে বাতিল ১২ টি ট্রেন
বাণিজ্যিক গ্যাসের নতুন করে দাম বৃদ্ধির জেরে হোটেল এবং রেস্তোরাঁ মালিকদের একাংশ বেশ অসন্তুষ্ট। এদিকে ক্রেতারা আশঙ্কা করছেন, বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম বাড়ার ফলে খাবারেরও দাম বৃদ্ধি হতে পারে।












