সেভিংসকে করুন ডাবল, এই সরকারি স্কিমে সুদেই পেতে পারেন ২ লাখ টাকা

Published on:

Published on:

Investment Schemes will grow if you keep it you can get 2 lakh taka in interest in this scheme
Follow

বাংলা হান্ট ডেস্ক: মধ্যপ্রাচ্য যুদ্ধের ফলে বাজারে ধসেই চলেছে ভারতের শেয়ার বাজার (Investment Schemes)। এর ফলে গত তিন দিন ধরে ওঠা তো দূরের কথা বর্তমানে সর্বোচ্চ থেকে প্রায় ৩০০ পয়েন্ট নেমে এসেছে নিফতি ৫০। এই সময় সরকারি সঞ্চয় প্রকল্প আপনাকে দিতে পারলে ভালো রিটার্নের পাশাপাশি নিশ্চিত আর্থিক ভবিষ্যৎ। যেখানে মেয়াদ শেষ আপনাকে কেবল ২ লাখ টাকা পর্যন্ত দিতে পারে সুদ।

টাকা রাখলেই বাড়বে টাকা, এই স্কিমে সুদে মিলতে পারে ২ লাখ টাকা (Investment Schemes)

এবারআপনি যদি নিশ্চিত রিটার্নের পাশাপাশি সরকারি আর্থিক সুরক্ষার স্কিম চান, তাহলে পোস্ট অফিসের সঞ্চয় প্রকল্প আপনার জন্য় সেরা হতে পারে। যারা বিনিয়োগে ঝুঁকি চান না, তাদের জন্য এই ধরনের সরকারি স্কিম খুব কাজের (Investment Schemes)। কারণ, এরকম একটি প্রকল্প হল পোস্ট অফিসের টাইম ডিপোজিট স্কিম। এই ধরনের স্কিমে দীর্ঘমেয়াদে দারুণ রিটার্ন পেতে পারেন আপনি। পোস্ট অফিস টাইম ডিপোজিটকে ন্যাশনাল সেভিংস টাইম ডিপোজিট অ্যাকাউন্টও বলা হয়।

Investment Schemes will grow if you keep it you can get 2 lakh taka in interest in this scheme

আরও পড়ুন: ফের পকেটে চাপ মধ্যবিত্তের! আজ ২২ ও ২৪ হলুদ ধাতুর দর কত জানুন

এই স্কিমে ১ বছরে আপনি ৬.৯ শতাংশ সুদ পাবেন। ২ বছরের মেয়াদে বিনিয়োগ করলে আপনি পাবেন ৭.০ শতাংশ সুদ। ৩ বছর ও ৫ বছরের জন্য আপনাকে দেওয়া হবে ৭.১ শতাংশ ও ৭.৫ শতাংশ সুদ।

পাশাপাশি দেশের গ্রামাঞ্চল ও মফসসলে এই ধরনের বিনিয়োগ প্রকল্প বেশ জন্প্রিয়। বিশেষ করে যেখানে বিনিয়োগের মানুষের কাছে সেরকম বিকল্প নেই, সেখানে এই ধরনের সরকারি স্বল্প সঞ্চয় প্রকল্প খুব কাজের। এখানে আপনাকে ১০০০টাকা দিতে হবে। তবে এর ইনভেস্টমেন্টের কোনও ঊর্ধ্বসীমা নেই। পাশাপাশি এই স্কিমে বিনিয়োগ করলে আপনার টাকার ওপর ত্রৈমাসিক কম্পাউন্ড ইন্টারনেট গোনা হয়।

পাশাপাশি আপনি কীভাবে এই স্কিম থেকে ২ লাখ টাকা ইন্টারেস্ট পেতে পারেন। ঠিক মেয়াদে বিনিয়োগ করলে আপনি এই স্কিমে সহজেই ২ লাখ টাকা কেবল সুদ পেতে পারেন। উদাহরণ হিসাবে আপনি যদি এই স্কিমে সাড়ে ৪ লাখ টাকা ৭.৫ শতাংশ সুদের হার অনুযায়ী ৫ বছর রাখেন, তাহলে ৬.৫১ লাখ টাকা পাবেন আপনি। যার পুরো সুদ হল ২.১ লাখ টাকা (Investment Schemes)।