ফের পকেটে চাপ মধ্যবিত্তের! আজ ২২ ও ২৪ হলুদ ধাতুর দর কত জানুন

Published on:

Published on:

Gold Price are rising again know today's rate
Follow

বাংলা হান্ট ডেস্ক: ফের সোনার দাম ঊর্ধ্বমুখী। এর ফলে পকেটে চাপ পড়তে শুরু করেছে, মধ্যবিত্তের। পাশাপাশি বিয়ের মরশুম সামনেই। এই সময় সোনার দাম বেড়ে যাওয়ায় যথারীতি গণনা কিনতে ভয় পাচ্ছেন সাধারণ মানুষেরা। কারণ বর্তমানে এক লাখের গন্ডি পার করেছে এই হলুদ ধাতুর দর। তার ওপর ঊর্ধ্বমুখী সোনার দাম থাকায় গহনা কেনা বর্তমানে স্বপ্নের সমান হয়ে দাঁড়িয়েছে। তবে আপনি যদি এই মুহূর্তে গহনা কেনা পরিকল্পনা করেন তাহলে দেখে নিন আজকের রেট (Gold Price)।

ফের সোনার দাম ঊর্ধ্বমুখী, জানুন আজকের রেট (Gold Price)

সঞ্চয় হোক কিংবা অলংকার বাঙালির জীবনে গুরুত্বপূর্ণ জিনিস সোনা (Gold)। তাই কেনার ইচ্ছা না থাকলেও, সোনার দাম বৃদ্ধি পেলে যেমন কপালে চিন্তার ভাঁজ পড়ে তেমনি কমলে স্বস্তির শ্বাস ফেলে সাধারণ মানুষ। সূত্রের খবর, মধ্যপ্রাচ্য উত্তেজনার আবহের কারণে সোনার দামের ওঠা পড়া লেগেই রয়েছে। এছাড়াও ট্রাম্পের ট্যারিফ যুদ্ধ ও একাধিক কারণের জন্য সোনার দামের ওপর প্রভাব পড়ছে (Gold Price)।

Gold Price are rising again know today's rate

আরও পড়ুন: জ্বালানি নিয়ে দুশ্চিন্তার মাঝে LPG নিয়ে বড় সুখবর দিল কেন্দ্র

২২ক্যারেট (Karat) ১ গ্ৰাম হলমার্ক সোনা দাম (Gold Price) ১৪৩৮০টাকা। ২২ ক্যারেট (Karat) ১০ গ্ৰাম হলমার্ক সোনা দাম ১৪৩৮০০ টাকা। আজ ২৪ ক্যারেট (Karat) ১ গ্ৰাম পাকা সোনার দাম ১৫১৩০ টাকা। ২৪ ক্যারেট (Karat) ১০ গ্ৰাম পাকা সোনার দাম ১৫১৩০০ টাকা। এছাড়া আজ ১ গ্ৰাম ২৪ ক্যারেট (Karat) পাকা সোনার বাটের দাম ১৫০৫৫ টাকা। ১০ গ্ৰাম ২৪ ক্যারেট পাকা সোনার (Gold) বাটের দাম ১৫০৫৫০ টাকা।

সোনার পাশাপাশি আজকে রুপোর দাম এক ঝলকে দেখে নিন। ১০০ গ্ৰাম খুচরো রুপোর (Silver) কিনতে দিতে হবে ২৩৯৬০ টাকা। ১ কেজি খুচরো রুপোর কিনতে দিতে হবে ২৩৯৬০০ টাকা। পাশাপাশি আজ ১০০ গ্ৰাম রুপোর বাটের দাম ২৩৯৫০ টাকা। ১০০ কেজি রুপোর বাটের দাম ২৩৯৫০০ টাকা।

সোনার ক্যারেট যত কমবে সেই সোনায় তত বেশি খাদ মেশানো হয়। যেমন ১৮ ক্যারেটের সোনায় ৭৫ শতাংশ সোনা থাকে এবং ২৫ শতাংশ অন্য ধাতু থাকে। তখন সোনার গয়নাটি পুরোপুরি খাঁটি হয় না।এছাড়াও সোনার সঙ্গে অন্য ধাতু মেশানো হলে সোনার রং বদলে যায়। প্রসঙ্গত, যারা সঞ্চয়ের জন্য সোনা গহনা কিংবা সোনার বার কেনেন তারা বরাবরই ২৪ ক্যারেটর পাকা সোনা কেনেন (Gold Price)।