কলকাতা থেকেই ঘুরে আসুন কেদার-বদ্রী, বিশেষ ট্যুর করাচ্ছে IRCTC

Published on:

Published on:

Follow

বাংলাহান্ট ডেস্ক: আইআরসিটিসির তরফে প্রায়ই নানান ধরণের ট্যুর, তীর্থযাত্রার ব্যবস্থা করা হয়ে থাকে। দেশের বিভিন্ন প্রান্তের মানুষ এই ট্যুরের অংশ হতে পারেন। আর এবার কলকাতা থেকে এক বিশেষ ট্যুরের ঘোষণা করল আইআরসিটিসি (IRCTC)। কলকাতা থেকেই যাওয়া যাবে কেদারনাথ ও বদ্রীনাথ ধাম যাত্রায়।

কেদারনাথ-বদ্রীনাথ ট্যুর করাবে আইআরসিটিসি (IRCTC)

আইআরসিটিসি সূত্রে খবর, মোট ৭ রাত ৮ দিনের হতে চলেছে এই ট্যুর। প্যাকেজের মধ্যেই অন্তর্ভুক্ত থাকছে বিমানের টিকিট, গাবি, বাস, হোটেল, খাবার এবং ইনস্যুরেন্সের সুবিধাও। মোট ২০ জন তীর্থযাত্রী যেতে পারবেন এই ট্যুরে। কীভাবে পরিকল্পনা করা হয়েছে ট্যুর, খরচই বা কত?

IRCTC kedarnath badrinath tour package

ট্যুরের পরিকল্পনা কী: জানা যাচ্ছে, কলকাতা বিমানবন্দর থেকে শুরু হবে সফর। প্রথম দিন নয়া দিল্লি পৌঁছে গাড়িতে যাওয়া হবে হরিদ্বার। সন্ধ্যায় হর কি পৌরি ঘাটে সন্ধ্যারতি দেখে রাতের খাবার খেয়ে থাকা হবে হোটেলে। দ্বিতীয় দিনে গুপ্তকাশীর উদ্দেশে রওনা। রাতটা সেখানেই কাটিয়ে তৃতীয় দিন সকালে গাড়ি করে শোনপ্রয়াগ হয়ে যেতে হবে গৌরিকুণ্ডে। সেখান থেকে ২৩ কিমি ট্রেকিং করে পৌঁছাতে হবে কেদারনাথ।

আরও পড়ুন : আজ থেকেই শুরু জনগণনা, কীভাবে ডিজিটালি করবেন তথ্য জমা?

ট্যুরের খরচ কত: রাতটা কেদারনাথে (IRCTC) কাটিয়ে চতুর্থ দিনে নেমে আসা হবে শোনপ্রয়াগে। সেখান থেকে গাড়ি করে গুপ্তকাশী। রাতটা হোটেলে কাটিয়ে পঞ্চম দিনে গুপ্তকাশী যোশীমঠ হয়ে যাওয়া হবে বদ্রীনাথ। সেখানে রাত কাটিয়ে ষষ্ঠ দিনে গাড়িতে পৌঁছানো হবে শ্রীনগর। সপ্তম দিনে শ্রীনগর থেকে হরিদ্বার যাওয়া হবে। রাস্তায় ঋষিকেশে সাইট সিন করে অষ্টম দিনে হরিদ্বার থেকে দিল্লি হয়ে পৌঁছানো হবে কলকাতায়।

আরও পড়ুন : শুধু বড় হলেই হবে না, কত কেজি ওজনের ইলিশ সবথেকে সুস্বাদু?

২৫ মে শুরু হচ্ছে ট্যুর। এদিন সকাল ৮ টা ১৫ তে ছাড়বে বিমান। ফেরার সময় ৩০ মে রাত ১১ টা ২০ তে কলকাতা বিমানবন্দরে পৌঁছাবে বিমান। সম্পূর্ণ ট্যুরে খরচ হবে ৩ জনের খরচ ৪৬ হাজার ২০০ টাকা। এক জন ব্যক্তির ক্ষেত্রে খরচ ৫৪ হাজার ৬০০ টাকা। আর দুজনের ক্ষেত্রে খরচ ৫১ হাজার ৭৫০ টাকা।