ব্যর্থ হলো তিলক ভার্মা, হর্ষিত রানার লড়াই! আয়ারল্যান্ডের কাছে হোয়াইটওয়াশ শ্রেয়সের ভারত

Published on:

Published on:

Follow

বাংলা হান্ট নিউজ ডেস্কঃ শোচনীয় ব্যাটিং বিপর্যয়, হতাশাজনক পারফরম্যান্স গোটা ভারতীয় দলের (India Cricket Team)। টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের ৩ মাসের মধ্যে আয়ারল্যান্ডের মাটিতে হোয়াইটওয়াশ হতে হলো গৌতম গম্ভীরের ভারতকে। অধিনায়ক হিসেবে একটিও সিরিজ না হারা সূর্যকুমার যাদবকে ছেঁটে অধিনায়কত্ব দেওয়া হয়েছিল শ্রেয়স আইয়ারকে (Shreyas Iyer)। আয়ারল্যান্ডের বিরুদ্ধে (Ireland vs India) অধিনায়ক হিসেবে নিজের প্রথম টি-টোয়েন্টি সিরিজে হোয়াটসওয়াশের লজ্জা বহন করতে হলো তাকে।

এদিনও টসে জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেয় ভারত। গত ম্যাচে চূড়ান্ত ফ্লপ প্রসিদ্ধ কৃষ্ণার বদলে দলে আসা প্রিন্স যাদব এদিন নিজের টি-টোয়েন্টি অভিষেকেই জ্বলে ওঠেন। ২২ রান খরচ করে ৩ উইকেট নেন তিনি। তাকে যোগ্য সঙ্গত দেন হর্ষিত রানা (১/১৭) ও অলরাউন্ডার শিবম দুবে (২/২৫)।

তা সত্ত্বেও অভিজ্ঞ আইরিশ ব্যাটার হ্যারি টেক্টরের হাফ সেঞ্চুরিতে ভর করে ভারতের সামনে জয়ের জন্য ১৫৫ রানের লক্ষ্য রাখে আয়ারল্যান্ড। দলের বোলিংয়ে পরিবর্তন এনে ফল পেয়েছিলেন গম্ভীর। কিন্তু ব্যাটিংয়ে কোনও পরিবর্তনের কথা ভাবেননি তিনি। ফলে এদিনও মাঠের বাইরেই ছিলেন বৈভব সূর্যবংশী।

রান তাড়া করতে নেমে আইরিশদের অসাধারণ নিয়ন্ত্রিত বোলিংয়ের সামনে অসহায় আত্মসমর্পণ করে ভারতের টপ অর্ডার। আইপিএলে ব্যাটিং বান্ধব পরিবেশে নিজেদের দলের হয়ে একের পর এক চোখ ধাঁধানো ইনিংস খেলছিলেন ভারতীয় দলের টপ অর্ডারের ব্যাটাররা। কিন্তু একটু চ্যালেঞ্জিং পরিবেশ পেতেই তাদের আগেকার রূপের ছায়া মনে হচ্ছিল।

আরও পড়ুন: IPL জয়ী দল RCB থেকে কেউ নেই ভারতীয় দলে! BCCI-এর সিদ্ধান্ত নিয়ে উঠছে প্রশ্ন

ব্যাট হাতে কিছুটা লড়াই করেন তিলক ভার্মা। ভারতের টি-টোয়েন্টি দলের জার্সিতে নিজের চতুর্থ শতরান করে তিনি ভক্তদের আশা জাগিয়ে রেখেছিলেন। কিন্তু ১১৭ রানের দলগত স্কোরে তিনি ড্রেসিংরুমে ফিরতেই ম্যাচের ফলাফল প্রকাশ্যে চলে আসে। শেষদিকে মারকাটারী ব্যাটিং করে কিছুটা চেষ্টা করেছিলেন হর্ষিত রানা (২১)। কিন্তু ম্যাচ জয়ের জন্য তা যথেষ্ট ছিল না।

আরও পড়ুন: গিলের কাছে শীর্ষস্থান খোয়ালেন কোহলি! বিশ্বকাপের আগে ICC র‍্যাঙ্কিংয়ে ভারতীয়দের জয়জয়কার

এরপর ইংল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ খেলতে নামার আগে কোচ গৌতম গম্ভীরকে দল নিয়ে অনেক ভাবতে হবে। ভারতের ব্যাটিং বান্ধব পরিবেশের বাইরে বেরোতেই যেভাবে অসহায় আত্মসমর্পণ করেছে ভারতীয় ব্যাটিং, তা রীতিমতো আশঙ্কার। দ্রুত সমস্যার সমাধান না খুঁজলে ইংল্যান্ড সফরে আরো বড় লজ্জা অপেক্ষা করছে ভারতীয় দলের জন্য।