বেকারভাতা যুবশক্তির টাকা পেতে ‘এই’ নথি লাগবেই? কালেক্ট করতে কলেজ-বিশ্ববিদ্যালয়ে ভিড়

Published on:

Published on:

Is degree certificate needed for Banglar Yuva Shakti scheme application explained
Follow

বাংলা হান্ট ডেস্কঃ রাজ্যের বেকার যুবক-যুবতীদের জন্য যুবশক্তি (Yuva Shakti) প্রকল্প চালু করতে চলেছে রাজ্য সরকার। রাজ্য বাজেটে এই নিয়ে বড় ঘোষণা হয়েছে। আগামী অক্টোবর মাস থেকে এই প্রকল্প (Government Scheme) চালু হতে পারে বলে জানানো হয়েছে। এই আবহে বেকারভাতা যুবশক্তিতে আবেদনের প্রয়োজনীয় নথি হিসেবে ডিগ্রি সার্টিফিকেট সংগ্রহ করতে কলেজ-বিশ্ববিদ্যালয়ে ভিড় করছেন প্রাক্তন ছাত্রছাত্রীরা।

যুবশক্তিতে আবেদনের জন্য এই নথি লাগবেই? | (Yuva Shakti)

যুবশক্তি প্রকল্পে আবেদন করতে গেলে ডিগ্রি সার্টিফিকেট লাগতে পারে। একথা ভেবে স্নাতক ও স্নাতকোত্তরের সার্টিফিকেট নিতে মালদহের গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয় সহ রাজ্যের নানা বিশ্ববিদ্যালয়ে প্রায় রোজই ভিড় করছেন প্রাক্তন পড়ুয়ারা। ইতিমধ্যেই সার্টিফিকেটের আবেদন সংক্রান্ত নিয়মাবলী জারি করেছে গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

আরও পড়ুনঃ ভোটার লিস্টে নাম বাদ মানেই নাগরিকত্ব চলে যাওয়া? SIR মামলায় বিভ্রান্তি দূর করল সুপ্রিম কোর্ট

সেই নির্দেশিকায় বলা হয়েছে, অরিজিনাল সার্টিফিকেটের আবেদনের জন্য কন্ট্রোলার অফ এক্সামিনেশনের কাছে আবেদনপত্র জমা করতে হবে। প্রভিশিনালের ক্ষেত্রে বিশ্ববিদ্যালয়ের নির্দিষ্ট আবেদনপত্র পূরণ করে কলেজের অধ্যক্ষ অথবা বিশ্ববিদ্যালয়ের বিভাগীয় প্রধানের মাধ্যমে ফরওয়ার্ডিং করতে হবে। তবে এই বিষয়টি শুধুমাত্র স্নাতকোত্তর পড়ুয়াদের ক্ষেত্রে প্রযোজ্য।

অরিজিনাল ও প্রভিশনাল সার্টিফিকেটের জন্য আবেদনের সঙ্গে কী কী নথি দিতে হবে সেটাও জানানো হয়েছে। নির্দেশিকা অনুযায়ী, ফাইনাল মার্কশিটের জেরক্স, রেজিস্ট্রেশন বা অ্যাডমিট কার্ডের জেরক্স, সরকার প্রদত্ত কোনও আইডেন্টিটি কার্ডের জেরক্স লাগবে।

এছাড়া অরিজিনাল সার্টিফিকেটের জন্য ১ হাজার টাকা ও প্রভিশনালের জন্য ৫০০ টাকা ব্যাঙ্ক চালানের মাধ্যমে জমা দিতে হবে বলে জানানো হয়েছে। সেই চালানের একটি কপি বিশ্ববিদ্যালয়ের ফাইন্যান্স অফিসে জমা করতে হবে এবং নথি ভেরিফিকেশনের জন্য আবেদনকারীর অরিজিনাল ফাইনাল মার্কশিট আনতে হবে।

Yuva Shakti

জানা গিয়েছে, এই সার্টিফিকেট সংগ্রহের পর যুবশক্তি প্রকল্প ঘিরে আশায় বুক বেঁধেছেন বহু বেকার যুবক-যুবতী। সরকার জানিয়েছে, এই প্রকল্পের অধীন স্নাতক পাশ বেকার যুবরা মাসে মাসে ৩ হাজার ও বাকিরা ২ হাজার টাকা করে পাবেন। ইতিমধ্যেই যুবশক্তির পোর্টাল চালু হয়ে গিয়েছে। তবে আবেদন এখনও চালু হয়নি।

বেকারভাতা যুবশক্তি নিয়ে এখনও পর্যন্ত কোনও চূড়ান্ত বিজ্ঞপ্তি জারি করেনি রাজ্য সরকার। ফলে আবেদন কবে শুরু হবে, কী কী নথি লাগবে তা বিজ্ঞপ্তি জারির পরেই স্পষ্ট হবে।