IPL ২০২৬-এ পরপর ব্যর্থতা! কলকাতা নাইট রাইডার্সের নতুন অধিনায়ক হতে চলেছেন রিঙ্কু সিং?

Published on:

Published on:

Is Rinku Singh going to be the new captain of Kolkata Knight Riders?
Follow

বাংলা হান্ট ডেস্ক: ২০২৬-এর IPL-এ ইতিমধ্যেই ২ টি ম্যাচ খেলে নিয়েছে KKR (Kolkata Knight Riders)। যেখানে ২ টি ম্যাচেই পরাজিত হয়েছে তারা। এমতাবস্থায়, কলকাতা নাইট রাইডার্সের অধিনায়ক অজিঙ্ক রাহানের অধিনায়কত্ব ঘিরে সমালোচনা শুরু হয়েছে। এমনকি, জল্পনা শুরু হয়েছে যে রাহানে অধিনায়কের পদ থেকে সরে দাঁড়াতে পারেন এবং তাঁর জায়গায় নেতৃত্ব দেওয়ার সুযোগ পেতে পারেন রিঙ্কু সিং। কলকাতা নাইট রাইডার্স শিবির থেকে এমন খবরই সামনে আসছে। সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, KKR ম্যানেজমেন্ট মরশুমের মাঝপথে অজিঙ্ক রাহানেকে অধিনায়কত্ব থেকে সরিয়ে দিতে পারে এবং সহ-অধিনায়ক রিঙ্কু সিংকে এই সুযোগ দেওয়া হতে পারে। জানিয়ে রাখি যে, মুম্বাইয়ের বিরুদ্ধে প্রথম ম্যাচে রাহানে চোটের সম্মুখীন হয়ে মাঠের বাইরে চলে যাওয়ায় রিঙ্কু সিং অধিনায়কত্ব করেছিলেন। এমনিতেই তিনি দলের সহ-অধিনায়ক। তবে, হায়দরাবাদের বিরুদ্ধে ম্যাচে রাহানেকেই ফের অধিনায়কত্ব করতে দেখা যায়।

KKR (Kolkata Knight Riders)-এ এবার নতুন অধিনায়ক?

অজিঙ্ক রাহানের অধিনায়কত্ব ঘিরে শুরু হয়েছে সমালোচনা: মিডিয়া রিপোর্ট অনুযায়ী, টিম ম্যানেজমেন্ট রাহানের অধিনায়কত্বে পুরোপুরি সন্তুষ্ট নয়। মুম্বাই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে প্রথম ম্যাচে রাহানে দুর্দান্ত ৬৭ রান করেছিলেন। কিন্তু দ্বিতীয় ম্যাচে তাঁর পারফরম্যান্স নজর কাড়তে পারেনি। তিনি ১০ বলে মাত্র ৮ রান করেন। যার ফলে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে দলটি ৬৫ রানে পরাজিত হয়। এমতাবস্থায়, রাহানের স্ট্রাইক রেটও ব্যাপক সমালোচনার উদ্রেক ঘটিয়েছে।

Is Rinku Singh going to be the new captain of Kolkata Knight Riders?

এদিকে, ম্যাচ-পরবর্তী সাংবাদিক সম্মেলনে তাঁর প্রসঙ্গে সমালোচনার কড়া ভাষায় জবাব দিয়েছেন রাহানে। তিনি বলেন, ‘২০২৩ সালের পর আমার স্ট্রাইক রেট এখনও সেরা। যাঁরা এ নিয়ে কথা বলছেন, তাঁরা সম্ভবত ম্যাচগুলি দেখেননি অথবা আমার বিরুদ্ধে তাঁদের কোনও বিশেষ উদ্দেশ্য আছে। তাঁরা আমার খেলা পছন্দ করেননা। আমার অর্জিত সাফল্যে কিছুজন ঈর্ষান্বিত।’

আরও পড়ুন: বিশ্বব্যাপী উত্তেজনার মধ্যেই ভারতের ‘মাস্টারস্ট্রোক’! ২.৫ লক্ষ কোটির স্কিম আনছে কেন্দ্র, কারা পাবে সুবিধা?

অজিঙ্ক রাহানের দাবির নেপথ্যে সত্যতা: যদিও, পরিসংখ্যান ভিন্ন কথা বলছে। IPL ২০২৩ থেকে রাহানের স্ট্রাইক রেট ১৪৭.৭৮। যা তাঁকে স্ট্রাইক রেটের দিক থেকে ৬৫ তম স্থানে রেখেছে। অন্যদিকে, ৫৭ জনেরও বেশি ব্যাটার ১৫০ বা তার বেশি স্ট্রাইক রেটে রান করছেন। এর মানে হল, এই তালিকাতেও অজিঙ্ক রাহানে অনেক পিছিয়ে আছেন।

আরও পড়ুন: বেঙ্গালুরুতে তৈরি হচ্ছে ভারতের প্রথম বুলেট ট্রেন ‘B28’, কবে শুরু পরিষেবা? জানাল রেল মন্ত্রক

এদিকে, KKR ম্যানেজমেন্ট অধিনায়ক পরিবর্তনের বিষয়ে এখনও কোনও আনুষ্ঠানিক ঘোষণা না করলেও, অভ্যন্তরীণ সূত্রের খবর অনুযায়ী রাহানের অধিনায়কত্ব ঝুঁকির মুখে রয়েছে। অধিনায়কত্বের অভিজ্ঞতা না থাকলেও KKR দীর্ঘমেয়াদী বিষয় মাথায় রেখে রিঙ্কু সিংকেই এই গুরুত্বপূর্ণ দায়িত্ব নিতে পারে। উল্লেখ্য যে, রিঙ্কু সিং KKR-এর হয়ে দুরন্ত পারফরম্যান্স প্রদর্শন করেছেন। তাই এই দায়িত্বের জন্য তাঁকে একজন অন্যতম শক্তিশালী দাবিদার হিসেবে বিবেচনা করা হচ্ছে।