ম্যাচ হেরে পন্থের প্রতি অসন্তুষ্ট সঞ্জীব গোয়েঙ্কা? LSG-র অনুরাগীদের উদ্দেশ্যে দিলেন বিশেষ বার্তা

Published on:

Published on:

Is Sanjiv Goenka unhappy with Rishabh Pant after the match?
Follow

বাংলা হান্ট ডেস্ক: IPL-২০২৬ ক্রমশ রোমাঞ্চকর হয়ে উঠছে। ঠিক এই আবহেই ফের আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এলেন লখনউ সুপার জায়ান্টসের মালিক সঞ্জীব গোয়েঙ্কা (Sanjiv Goenka)। জানিয়ে রাখি যে, গত ১ এপ্রিল, লখনউয়ের একানা ক্রিকেট স্টেডিয়ামে লখনউ সুপার জায়ান্টস এবং দিল্লি ক্যাপিটালসের মধ্যে এই মরশুমের পঞ্চম ম্যাচটি খেলা হয়। ওই ম্যাচে দিল্লি ক্যাপিটালস ৬ উইকেটে লখনউ সুপার জায়ান্টসকে পরাজিত করে। IPL-এ লখনউয়ের বিপক্ষে এটি ছিল দিল্লির টানা পঞ্চম জয়।

ফের আলোচনার কেন্দ্রবিন্দুতে সঞ্জীব গোয়েঙ্কা (Sanjiv Goenka):

এদিকে, ওই ম্যাচে পরাজয়ের পর লখনউ সুপার জায়ান্টসের মালিক সঞ্জীব গোয়েঙ্কাকে বেশ হতাশ দেখাচ্ছিল। শুধু তাই নয়, ম্যাচের পর তাঁকে হেড কোচ জাস্টিন ল্যাঙ্গার এবং অধিনায়ক ঋষভ পন্থের সঙ্গে মাঠে কথা বলতে দেখা যায়। কথোপকথনের সময় সঞ্জীবের প্রতিক্রিয়া থেকেই তাঁর অসন্তোষ প্রকাশ পেয়েছে। সেই ভিডিও ইতিমধ্যেই ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। তারপরেই বিষয়টি উঠে এসেছে আলোচনার কেন্দ্রবিন্দুতে। এদিকে, অনেকেই এই ঘটনাটিকে ২০২৪ সালে লখনউয়ের প্রাক্তন ক্যাপ্টেন কে রাহুলের সঙ্গে সঞ্জীব গোয়েঙ্কার সেই কথোপকথনের সঙ্গে মেলানোর চেষ্টা করছেন। সেই সময়েও সঞ্জীব অসন্তুষ্ট ছিলেন বলে মনে করেছিলেন অনেকেই। তবে, এবারে পরাজয়ের পর সঞ্জীব তাঁর অফিসিয়াল এক্স অ্যাকাউন্টে একটি বড় বিবৃতিও দিয়েছেন।

সঞ্জীব গোয়েঙ্কা তাঁর বিবৃতিতে কী জানিয়েছেন: সঞ্জীব গোয়েঙ্কা ইনস্টাগ্রামে তাঁর দল LSG-র একটি ছবি শেয়ার করে লিখেছেন, ‘এটি একটি দীর্ঘ মরশুম এবং এই ধরণের মুহূর্তগুলিই অর্থবহ কিছু গড়ে তোলার অংশ। আমি আমার অধিনায়ক এবং দলের ওপর সম্পূর্ণ আস্থা রাখি যে তারা শক্তিশালীভাবে এর জবাব দেবে।’ তিনি আরও জানান, ‘একানা স্টেডিয়ামে অনুরাগীদের তাঁদের সমর্থন দেখানোর জন্য ধন্যবাদ। আমরা আরও শক্তিশালী হয়ে ফিরব। এই মরশুমে লখনউয়ের গল্প এখনও লেখা বাকি।’

আরও পড়ুন: প্রথম ম্যাচে উভয় দলই পরাজিত! KKR-SRH ম্যাচে কেমন হবে দুই দলের প্লেয়িং ইলেভেন?

লখনউকে পরাজিত করে দিল্লি: জানিয়ে রাখি যে, ওই ম্যাচে দিল্লি ক্যাপিটালসের অধিনায়ক অক্ষর প্যাটেল টসে জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেন। লখনউ সুপার জায়ান্টস ১৮.৪ ওভারে ১৪১ রানে অল আউট হয়ে যায়। এমতাবস্থায়, দিল্লি ক্যাপিটালস হাতে ছয় উইকেট রেখে ১৭.১ ওভারে ১৪২ রানের লক্ষ্য অর্জন করে।

আরও পড়ুন: তৈরি হল নতুন রেকর্ড! GST সংগ্রহে ৮.৮ শতাংশের বৃদ্ধি, চমকে দেবে মার্চ মাসের পরিসংখ্যান

ওই ম্যাচে দিল্লি মাত্র ২৬ রানে ৪ টি উইকেট হারায়। এরপর সমীর রিজভি এবং ট্রিস্টান স্টাবসের মধ্যে একটি ম্যাচজয়ী জুটি গড়ে ওঠে। রিজভি ৭০ রানে এবং স্টাবস ৩৯ রানে অপরাজিত থাকেন। তাঁরা দু’জন ম্যাচ জিতিয়ে ডাগআউটে ফিরে আসেন।