বাংলা হান্ট ডেস্ক: এবার একটি অত্যন্ত বড় আপডেট সামনে এসেছে। মূলত, বুধবার প্রকাশিত সরকারি তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে, দেশে অভ্যন্তরীণ বিক্রি ও আমদানি উভয় মিলিয়ে গত মার্চ মাসে মোট GST আদায় (GST Collections) ৮.৮ শতাংশ বেড়ে ২ লক্ষ কোটি টাকা ছাড়িয়ে গেছে। এদিকে, মার্চ মাসে মোট পণ্য ও পরিষেবা কর তথা GST আদায়ের পরিমাণ দাঁড়িয়েছে ১.৮৩ লক্ষ কোটি টাকায়। মোট অভ্যন্তরীণ রেভিনিউ ৫.৯ শতাংশ বেড়ে ১.৪৬ লক্ষ কোটি টাকা ছাড়িয়ে গেছে। অপরদিকে, আমদানি থেকে রেভিনিউ ১৭.৮ শতাংশ বৃদ্ধি পেয়ে ৫৩,৮৬১ কোটি টাকায় দাঁড়িয়েছে।
মার্চ মাসে বিপুল GST সংগ্রহ (GST Collections):
সর্বশেষ তথ্য অনুযায়ী, মার্চ মাসে রিফান্ড প্রদানের পরিমাণ ১৩.৮ শতাংশ বৃদ্ধি পেয়ে ২২,০৭৪ কোটি টাকায় দাঁড়িয়েছে। রিফান্ড অ্যাডজাস্ট করার পর, মোট GST আদায়ের পরিমাণ দাঁড়িয়েছে প্রায় ১.৭৮ লক্ষ কোটি টাকা। যা গত বছরের তুলনায় ৮.২ শতাংশ বেশি। সবথেকে উল্লেখযোগ্য বিষয় হল, সম্পূর্ণ ২০২৫-২৬ অর্থবর্ষে (এপ্রিল-মার্চ) মোট GST রেভিনিউ ৮.৩ শতাংশ বৃদ্ধি পেয়ে ২২.২৭ লক্ষ কোটি টাকা ছাড়িয়ে গেছে। ২০২৬ অর্থবর্ষে, রিফান্ড অ্যাডজাস্ট করার পর মোট রেভিনিউ ৭.১ শতাংশ বেড়ে ১৯.৩৪ লক্ষ কোটি টাকায় দাঁড়িয়েছে।

GST সংগ্রহে রাজ্যগুলির অবদান: জানিয়ে রাখি যে, দেশের শিল্পোন্নত রাজ্যগুলিতে GST আদায়ের ক্ষেত্রে উল্লেখযোগ্য বৃদ্ধি দেখা গেছে। অন্যদিকে অন্যান্য বেশ কয়েকটি রাজ্যে GST আদায় হ্রাস পেয়েছে। GST সংগ্রহে মহারাষ্ট্রের অবদান হল সর্বাধিক। যা সেটেলমেন্টের আগে ছিল প্রায় ০.১৩ লক্ষ কোটি টাকা। এর পরেই রয়েছে কর্ণাটক এবং গুজরাট।
আরও পড়ুন: ম্যাচ চলাকালীন বড় ভুল! IPL শুরু হতে না হতেই বিপুল জরিমানার সম্মুখীন শ্রেয়স আইয়ার
সেটেলমেন্টের পরবর্তী SGST তথ্য অনুসারে, যে রাজ্যগুলিতে GST রেভিনিউ বৃদ্ধি পেয়েছে সেগুলির মধ্যে রয়েছে হিমাচল প্রদেশ, পাঞ্জাব, উত্তরাখণ্ড, হরিয়াণা, রাজস্থান, উত্তরপ্রদেশ, বিহার, গুজরাট, মহারাষ্ট্র, কর্ণাটক, কেরালা, তামিলনাড়ু, তেলেঙ্গানা এবং অন্ধ্রপ্রদেশ।
আরও পড়ুন: ২৫ বছরের খরা! ভারত-অস্ট্রেলিয়া টেস্ট ম্যাচ আয়োজনের সুযোগ পেল না ইডেন, কী জানালেন সৌরভ?
এদিকে, সেটেলমেন্ট পরবর্তী SGST তথ্য অনুসারে, যে রাজ্যগুলিতে GST রেভিনিউ হ্রাস পেয়েছে সেগুলির মধ্যে রয়েছে জম্মু ও কাশ্মীর, চণ্ডীগড়, দিল্লি, অরুণাচল প্রদেশ, মেঘালয়, আসাম, পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ড, ওড়িশা, ছত্তিশগড় এবং মধ্যপ্রদেশ।












