ভক্তের হাতেই ভেঙে গেল কোহলির বিরাট রেকর্ড! এবার সূর্যকুমারকেও পেছনে ফেলবেন ঈশান কিষাণ

Published on:

Published on:

Follow

বাংলা হান্ট নিউজ ডেস্কঃ চলতি বছরে অসাধারণ ফর্মে রয়েছেন ঈশান কিষাণ (Ishan Kishan)। ধারাবাহিকভাবে সব রকমের প্রতিযোগিতা ও পরিবেশে তিনি ভারতীয় দলের (Indian Cricket Team) হয়ে টি-টোয়েন্টি ফরম্যাটে রান করে চলেছেন। সূর্যকুমার যাদবের (Suryakumar Yadav) ভারতীয় দলকে তিনি জিতিয়েছেন টি-টোয়েন্টি বিশ্বকাপ। এশিয়ান গেমসেও (2026 Asian Games) তিনি অনবদ্য। সমর্থকরা অনেকেই বলছেন যে চলতি বছরে যে ধারাবাহিকতা প্রদর্শন করছেন ঈশান, তা একমাত্র বিরাট কোহলির (Virat Kohli) মতো মহাতারকাকেই করতে দেখা গিয়েছে।

২০১৬ সালে টি-টোয়েন্টি ফরম্যাটে অসাধারণ ছন্দে ছিলেন কোহলি। ভারতকে সেই বছর কার্যত একার হাতে একের পর এক ম্যাচ জেতাচ্ছিলেন তিনি। সেই বছর তিনি মোট ৭ বার পঞ্চাশ বা তার বেশি রানের ইনিংস খেলেছিলেন। কিন্তু ঈশান কিষাণ চলতি বছরে ২০২৪ সালে অবসর নেওয়া ভারতীয় মহাতারকার সেই রেকর্ড টপকে গিয়েছেন। যখন সদ্য ভারতীয় দলের ১৫ সদস্যের স্কোয়াডে জায়গা পেয়েছিলেন, তখন মূল একাদশে সুযোগ না পেয়ে হতাশ হতেন ঈশান। সেই সময় তাকে ভরসা জোগাতেন বিরাট। তার পেপ টক কাজে লাগিয়েই আজ ছুটছেন তারকা ভারতীয় কিপার ব্যাটার।

চলতি বছরেই ঘরোয়া ক্রিকেটে অসাধারণ পারফরম্যান্স করে ভারতীয় টি-টোয়েন্টি দলে প্রত্যাবর্তন ঘটিয়েছেন ঈশান। তারপর থেকে রানের বন্যা চলছে তার ব্যাটে। বিশ্বকাপ থেকে শুরু করে এশিয়ান গেমস, সব টুর্নামেন্টেই তার দাপট অব্যাহত। আর এশিয়ান গেমসের সেমিফাইনালেই তিনি টপকে গেলেন বিরাট কোহলিকে।

আরও পড়ুন: এশিয়ান গেমসে ভারতকে জিতিয়ে রোহিত শর্মাকে ছুঁয়ে ফেললেন ঈশান কিষাণ! এবার সামনে কোহলি

ব্যাট হাতে এশিয়ান গেমস সেমিফাইনালে ৪৬ বলে ৮০ রানের ইনিংস খেলার পরেই তিনি চলতি বছরে অষ্টমবার পঞ্চাশ বা তার বেশি রানের ইনিংস খেলার রেকর্ড গড়ে ফেললেন। আগামীকাল পাকিস্তানের বিরুদ্ধে এশিয়ান গেমসে সোনার লড়াইয়ের ম্যাচে তিনি আরও একধাপ এগোতে পারেন এই তালিকায়।

আরও পড়ুন: বড় ভুল করছে গম্ভীরের ভারত! এখন থেকে সতর্ক না হলে অপেক্ষা করছে মারাত্মক বিপদ

কাল ঈশান অর্ধশতরান হাঁকাতে পারলে তিনি ছুঁয়ে ফেলবেন তারই প্রাক্তন ভারতীয় অধিনায়ক সূর্যকুমার যাদবকে। এক ক্যালেন্ডার বর্ষে তিনি মোট ৯ বার পঞ্চাশের গন্ডি টপকেছিলেন। এই রেকর্ডটি তিনি গড়েছিলেন ২০২২ সালে। তবে ঈশানের কাছে সুযোগ থাকছে তার এই রেকর্ডটি ভেঙে দেওয়ারও। কারণ এশিয়ান গেমসের পর বছরের শেষ ভারতীয় দল নিউজিল্যান্ডের মাটিতে পাঁচ ম্যাচের একটি টি-টোয়েন্ট সিরিজ খেলবে।