বাংলা হান্ট নিউজ ডেস্কঃ চলতি বছরে ব্যাট হাতে স্বপ্নের ফর্মে রয়েছেন ভারতীয় দলের (Indian Cricket Team) তারকা কিপার-ব্যাটার ঈশান কিষাণ (Ishan Kishan)। ঘরোয়া ক্রিকেটে হোক বা ভারতের জার্সিতে বিশ্বকাপের মতো বড় মঞ্চ, তার ব্যাট একইভাবে গর্জে চলেছে। এশিয়ান গেমসেও (2026 Asian Games) তার ব্যতিক্রম দেখা গেল না। তার ব্যাটের দাপটেই কঠিন পিচে বিশাল ব্যবধানে জয় পেলো ভারত।
বৃষ্টির কারণে ভারত বনাম আফগানিস্থান সেমিফাইনাল আগেই ভেস্তে গিয়েছিল। আইসিসি ক্রমতালিকায় এগিয়ে থাকার সুবাদে সেমিফাইনালের টিকিট পেয়েছিল ভারত। সেমিফাইনালে তাদের মুখোমুখি হয়েছিল শ্রীলঙ্কা, যারা এই প্রতিযোগিতায় নিজেদের দ্বিতীয় সারির দল পাঠিয়েছিল। টসে হেরেও সেই দলকে নাস্তানাবুদ করে ফাইনালে উঠলো ভারত।

জাপানে ব্যাটিং বান্ধব পরিবেশ একেবারেই পাচ্ছে না দলগুলি। ফলস্বরূপ ভারতীয় টি-টোয়েন্টি দলের দুই তারকা ব্যাটার অভিষেক শর্মা ও সঞ্জু স্যামসন দ্রুত ড্রেসিংরুমে ফিরে যান। কিছুটা লড়াই করেন ১৫ বছর বয়সী বিস্ময় বালক বৈভব সূর্যবংশী (৩৮)। রান পাননি শ্রেয়স আইয়ার, তিলক ভার্মা, শিবম দুবের মতো অভিজ্ঞ তারকারা। কিন্তু বাকি ভারতীয় ব্যাটাররা ব্যর্থ হলেও পরিচিত মেজাজে ব্যাটিং করেছেন ঈশান।
আরও পড়ুন: ধোনির রেকর্ড ভাঙলেন শুভমান গিল! ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দ্বিশতরান করে তৈরি করলেন নতুন ইতিহাস
৪৬ বল খেলে ৫ টি ছক্কা ও ৪ টি চার সহ ৮০ রানের একটি গুরুত্বপূর্ণ ইনিংস খেলেন তিনি। অনেকেই তার এই ও ইনিংসকে তার টি-টোয়েন্টি কেরিয়ারের সেরা ইনিংস বলে গণ্য করছেন। এই ইনিংসে ভর করেই স্কোরবোর্ডে ১৬৯ রান তুলেছিল ভারত। কিন্তু রান তাড়া করতে নেমে বুমরা, অক্ষর, অভিষেকদের দাপুটে বোলিংয়ে খড়কুটোর মতো ভেসে যায় শ্রীলঙ্কার ব্যাটিংয়ের যাবতীয় প্রতিরোধ। ৪৫ রানে অলআউট হয়ে যায় দ্বীপরাষ্ট্রের দলটি। ১২৪ রানের বিরাট ব্যবধানে জয় পায় মেন ইন ব্লুজ।
আরও পড়ুন: প্রতিযোগিতা চলছে কোহলি এবং শুভমান গিলের মধ্যে! বছর শেষে এগিয়ে থাকবেন কে?
এদিন ঈশান কিষাণ ভারতের হয়ে কোনও মেজর প্রতিযোগিতার নকআউট পর্যায়ে দ্বিতীয়বার পঞ্চাশ বা তার বেশি রানের ইনিংস খেলার কৃতিত্ব অর্জন করেন। মাত্র ৩ টি নক-আউটের ইনিংস খেলেই তিনি ছুঁয়ে ফেলেছেন কিংবদন্তি রোহিত শর্মাকে যিনি নিজের কেরিয়ারে কোনও মেজর টি-টোয়েন্টি টুর্নামেন্টে ১০ টি ইনিংস খেলেছেন। ফাইনালে পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচে রোহিত সহ সঞ্জু স্যামসন, তিলক ভার্মাদেরকে টপকে যাওয়ার সুযোগ থাকছে ঈশানের সামনে। তার সামনে শুধুমাত্র বিরাট কোহলি যিনি ৭ টি টি-টোয়েন্টি মেজর প্রতিযোগিতার নক আউট ম্যাচ খেলে ৫ বার পঞ্চাশ রানের গণ্ডি অতিক্রম করেছেন।













