বাংলা হান্ট নিউজ ডেস্কঃ ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে (India vs West Indies) সিরিজের দ্বিতীয় ম্যাচে ইতিহাস তৈরি করেছে ভারতীয় দল (Indian Cricket Team)। ভারতীয় ক্রিকেটের ইতিহাসে ওডিআই ফরম্যাটে সর্বোচ্চ রান তাড়া করে ম্যাচ জেতার রেকর্ড তৈরি করেছে শুভমান গিলের (Shubman Gill) নেতৃত্বাধীন দল। আর দ্বিশতরান করে এই ম্যাচের নায়ক হয়েছেন অধিনায়ক স্বয়ং। ব্যাট হাতে তিনি ভেঙে দিয়েছেন কিংবদন্তি মহেন্দ্র সিংহ ধোনির (MS Dhoni) রেকর্ড।
গতকালের আগে অবধি ভারতীয় দলের হয়ে রান তারা করতে নেমে কোনও ক্রিকেটারের সর্বোচ্চ স্কোরের রেকর্ডটি ছিল ধোনির দখলে। শ্রীলঙ্কার বিরুদ্ধে ২৯৮ রানের টার্গেট তাড়া করতে নেমে ২০০৫ সালে ১৮৩ রানের অপরাজিত ইনিংস খেলেছিলেন মাহি। কিন্তু এদিন প্রিন্স অফ ইন্ডিয়ান ক্রিকেট তার সেই রেকর্ড ভেঙে দিয়েছেন।

ওইদিন ওয়েস্ট ইন্ডিজের দেওয়া ৪০৬ রানের টার্গেট তাড়া করতে নেমে ১৩৩ বল ব্যাটিং করে শুভমান গিল শেষ অবধি অপরাজিত থাকেন ২২৩ রানের ব্যক্তিগত স্কোরে। তার ইনিংসটি সাজানো ছিল ২৬ টি চার ও ৮ টি ছক্কা সহযোগে। ভারতীয় দল ৩৯ বল বাকি থাকতেই নিজেদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে যায়।
আরও পড়ুন: বিশ্বকাপের আগে গম্ভীরের রক্তচাপ বাড়ালো ভারতের বোলিং! দ্রুত সমাধান না খুঁজলে হবে বড় সমস্যা
এর পাশাপাশি গতকাল দ্রুততম ক্রিকেটার হিসেবে কোনও নির্দিষ্ট দেশের মাটিতে (এক্ষেত্রে ভারত) ২০০০ ওডিআই রান সম্পূৰ্ণ করার রেকর্ড গড়েছেন গিল। তার আগে ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ওপেনার ডেজমন্ড হেইন্স ৩৬ ইনিংসে তার দেশের মাটিতে ২০০০ রান সম্পূর্ণ করেছিলেন। শুভমান গিল ভারতের মাটিতে ২০০০ রান সম্পূৰ্ণ করলেন মাত্র ৩৩ ইনিংসে।
আরও পড়ুন: দাপুটে ব্যাটিংয়ে নতুন ইতিহাস! ODI ক্রিকেটের মঞ্চে প্রথম তারকা হিসেবে অভিনব রেকর্ড রোহিত শর্মার
আরও একটি বিশেষ কারণে শুভমান গিলের এই দ্বিশতরানটি গুরুত্বপূর্ণ। আজ অবধি যে ভারতীয় ক্রিকেটাররা শতরান করেছিলেন তারা প্রত্যেকেই প্রথমে ব্যাটিং করতে নেমে ওই বিশেষ মাইলফলক ছুঁয়েছিলেন। শুভমান গিল প্রথম ভারতীয় ব্যাটার যিনি রান তাড়া করতে নেমে ২০০-রানের গণ্ডি পেরোলেন। তার আগে এমন কীর্তি বিশ্বক্রিকেটে ছিল কেবলমাত্র অস্ট্রেলিয়ার তারকা অলরাউন্ডার গ্লেন ম্যাক্সওয়েলের।













