ফাইনালের আগে মৃত্যু দিদি-জামাইবাবুর, যন্ত্রণা বুকে নিয়েই বিশ্বজয়, দেশবাসীর মন জিতলেন ঈশান কিষাণ

Published on:

Published on:

Ishan Kishan played T20 World Cup final with sadness.
Follow

বাংলা হান্ট ডেস্ক: ২০২৬-এর T20 বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয়েছে ভারত। গত রবিবার ফাইনাল ম্যাচে নিউজিল্যান্ডের বিরুদ্ধে দুরন্ত পারফরম্যান্স প্রদর্শন করেন টিম ইন্ডিয়ার ক্রিকেটাররা। এদিকে, ওই ম্যাচে ৫৪ রানের দুরন্ত ইনিংস খেলেন দলের তারকা ব্যাটার ঈশান কিষাণ (Ishan Kishan)। যদিও, অত্যন্ত শোকের আবহে ওই ম্যাচ খেলতে নেমেছিলেন তিনি। প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে, ফাইনালের মাত্র ২ দিন আগে গত শুক্রবার এক ভয়াবহ গাড়ি দুর্ঘটনায় ঈশানের খুড়তুতো দিদি এবং জামাইবাবুর মৃত্যু ঘটে। এই মর্মান্তিক ঘটনার পরেও ঈশান দেশের প্রতি তাঁর কর্তব্যকে প্রাধান্য দিয়ে শোকে মুহ্যমান হয়েও ভারতকে বিশ্ব চ্যাম্পিয়ন করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন এবং ট্রফি জিতে তা প্রয়াত দিদি-জামাইবাবুকে উৎসর্গ করলেন।

নিজের কর্তব্যে অবিচল ছিলেন ঈশান (Ishan Kishan):

এই মর্মান্তিক দুর্ঘটনায় স্বাভাবিকভাবেই ঈশানের পরিবারেও গভীর শোক নেমে আসে। ঈশানের বাবা প্রণব পান্ডে শোক প্রকাশ করে বলেন, ‘একটি বিপর্যয় ঘটেছে। আমরা খুব কষ্টে আছি। ইশান আমাদের কাছে আসতে চেয়েছিল, কিন্তু বিশ্বকাপ ফাইনালের দায়িত্বের কারণে সে ফিরে আসতে পারেনি। সে সম্পূর্ণরূপে ভেঙে পড়েছে।’ এদিকে,বাএই মর্মান্তিক ঘটনার কারণে, ঈশানের বাবা ফাইনাল ম্যাচে আহমেদাবাদে উপস্থিত হতে পারেননি।

Ishan Kishan played T20 World Cup final with sadness.

অনুশীলনের সময়ে বিষণ্ণ মুখ দেখা গিয়েছিল: রিপোর্ট অনুযায়ী, ফাইনালের আগে অনুশীলনের সময় ঈশানের চেহারায় বিষন্নতা ফুটে উঠেছিল। তিনি অত্যন্ত কম সময় ব্যাট করেন এবং তাঁকে বেশ শান্ত দেখাচ্ছিল। টিম ইন্ডিয়ার সিনিয়র খেলোয়াড়রাও এই কঠিন সময়ে ঈশানকে সমর্থন করেছেন এবং অনুশীলনের সময়ে তাঁর পাশে দাঁড়িয়েছেন।

আরও পড়ুন: হয়েছে ড্রোন হামলা! মধ্যপ্রাচ্য থেকে সরে নিরাপদ ভারতে ডেটা সেন্টার স্থানান্তর Microsoft-Amazon-এর

আকাশে ব্যাট তুলে শ্রদ্ধা নিবেদন: এই বিরাট মানসিক চাপ এবং শোক সত্ত্বেও, যখন ঈশান ৩ নম্বরে ব্যাট করতে নামেন, তখন তিনি ক্রিকেটের ময়দানে নিজের দাপট প্রদর্শন করেন এবং মাত্র ২৫ বলে ৫৪ রানের দুর্দান্ত ইনিংস খেলেন। হাফ-সেঞ্চুরি পূর্ণ করার পর, ঈশান ব্যাট আকাশে তুলে না ফেরার দেশে পাড়ি দেওয়া তাঁর প্রিয়জনদের শ্রদ্ধাঞ্জলি জানান।

আরও পড়ুন: T20 বিশ্বকাপ জিতে টাকার বৃষ্টি টিম ইন্ডিয়ায়! চমকে দেবে প্রাইজ মানির অঙ্ক

ঈশান দুর্দান্ত ফিল্ডিংও করেন: জানিয়ে রাখি যে, ফাইনাল ম্যাচে ব্যাটিংয়ের পাশাপাশি, ঈশান দুর্দান্ত ফিল্ডিংও করেন। রাচিন রবীন্দ্র এবং টিম সেইফার্টের ২ টি অবিশ্বাস্য ক্যাচ নেন তিনি। এই টুর্নামেন্টে ভারতের সবচেয়ে সফল ব্যাটারদের মধ্যেও ঈশান কিষাণ অন্যতম। তিনি ৯ টি ইনিংসে ৩১৭ রান করেন এবং এই টুর্নামেন্টের চতুর্থ সর্বোচ্চ রান সংগ্রাহক হিসেবে বিবেচিত হয়েছেন।