এক রিচার্জেই ৮৪ দিন নিশ্চিন্ত! প্রতিদিন ৩ জিবি ডেটা, সঙ্গে Netflix ও OTT-র সুবিধা দিচ্ছে Jio-র এই প্ল্যান

Published on:

Published on:

Jio plan with 3GB data and OTT benefits for 84 days

বাংলা হান্ট ডেস্ক: আপনিও কি জিওর সিম ব্যবহার করছেন (Jio)? তাহলে এই সংস্থা তরফে রয়েছে একটি দুর্দান্ত রিচার্জ প্ল্যান এর অফার। যেখানে আপনি শুধুমাত্র ৮৪ দিন ভ্যালিডিটি নয়। পাশাপাশি পাবেন ৩ জিবি হাই স্পিড ডেটা। তাছাড়াও পাবেন নেটফ্লিক বেসিক এর সাবস্ক্রিপশন। তার সঙ্গে রয়েছে আনলিমিটেড ভয়েস কলিং প্রতিদিন ১০০ টি করে এসএমএস এর সুবিধা। আর এই প্রিপেড রিচার্জটি করতে আপনাকে ব্যয় করতে হবে ১৭৯৯ টাকা।

৮৪ দিনের Jio প্ল্যানে ৩ জিবি ডেটা ও OTT-র সুবিধা (Jio)

জিও এর (Jio) এই প্রিপেড প্লানে ৮৪ দিনের ভ্যালিডিটি পাচ্ছেন। পাশাপাশি প্রতিদিন পাচ্ছেন ৩ জিবি হাই স্পিড ডেটা। তার সঙ্গে এই দৈনিক ডেটা শেষ হয়ে গেলে ইন্টারনেটের গতি কমে ৬৪ কেবিপিএস হয়ে যাবে। একই সঙ্গে এই প্ল্যানে সব নেটওয়ার্কের আনলিমিটেড ভয়েস কলিং ও প্রতিদিন ১০০ টি করে এসএমএস পাওয়ার সুবিধা পাবেন।

Jio plan with 3GB data and OTT benefits for 84 days

আরও পড়ুন: নভেম্বরে ব্যাঙ্কে কাজ হবে না ১৩ দিন! দেখে নিন ছুটির তালিকা

তাছাড়া প্লানটিতে গ্রাহকেরা আনলিমিটেড ৫জি ডেটাও পাবেন। তবে এই সুবিধা পেতে আপনার কাছে ৫ জি সাপোর্টেড স্মার্টফোন। পাশাপাশি জিওর ৫জি নেটওয়ার্ক কভারে সংশ্লিষ্ট যোগ্যতা থাকা একান্তই জরুরী।

পাশাপাশি এই প্লেনের নেটফ্লিক্সের সাবস্ক্রিপশন রয়েছে। তাছাড়া এই প্ল্যানে গ্রাহকেরা নেটফ্লিক্সে উপলব্ধ সিনেমা ও ওয়েব সিরিজ উপভোগ করতে পারবেন। এছাড়াও রয়েছে জিও টিভি ও জিও এ আই ক্লাউডের ব্যবহারের সুযোগ-সুবিধা।

যেখানে জিও এআই ক্লাউড এ পাওয়া যাচ্ছে ৫০ জিবি বিনামূল্যের ক্লাউড স্টোরেজ। তাছাড়া এই প্ল্যানে জিও hotstar এর মোবাইল ও হলিউড সাবস্ক্রিপশন রয়েছে। পাশাপাশি আঠারো মাসের গুগল জেনিমিআই আই প্রো প্লেনে বিনামূল্যে পাওয়ার কথা উল্লেখ করা হয়েছে। পাশাপাশি এই প্ল্যানে ৫০০ জিবি ক্লাউড স্টোরেজ ও ন্যানো ব্যানানার মতন এআই ফিচারস রয়েছে (Jio)।