বাংলা হান্ট ডেস্ক: STVT এবং ITI পড়ুয়াদের জন্য এক বিশেষ উদ্যোগে, শ্রীমতী টেকনো ইনস্টিটিউট (Srimati Techno Institute) এবং শ্রীমতী প্রাইভেট ITI (Srimati Private ITI) যৌথভাবে কলকাতার নেহেরু চিলড্রেন্স মিউজিয়ামে এক জমকালো জব ফেয়ার (Job Fair) ও কনভোকেশন অনুষ্ঠানের আয়োজন করে। ওই অনুষ্ঠানে ভারতবর্ষের প্রথম সারির কর্পোরেট নিয়োগকারী সংস্থাগুলি বিপুল সংখ্যায় অংশগ্রহণ করে।
আয়োজিত হল গ্র্যান্ড জব ফেয়ার (Job Fair) ও কনভোকেশন ডে:
এদিকে, উপস্থিত সংস্থাগুলির মধ্যে L&T থেকে শুরু করে Tata Motors, Maruti Suzuki, Century Ply, Mahindra & Mahindra, Royal Enfield, TVS Electronics, Hitachi, Daikin, Shapoorji Pallonji, S&IB, Macmet Engineers, Urbana Company, Cool Tech, Security Engineers, RCM, Febnoys, NAW, এবং Globe Detective Agency (P) Ltd. ছিল।
নিয়োগকারীরা ক্যাম্পাসে ইন্টারভিউ পরিচালনা করেন এবং পড়ুয়াদের কারিগরি দক্ষতা, শৃঙ্খলা এবং গুণমানে অত্যন্ত সন্তুষ্ট হন। সবথেকে উল্লেখযোগ্য বিষয় হল, শিক্ষা প্রতিষ্ঠানের পড়ুয়ারা ইতিমধ্যেই দু’টি স্বনামধন্য সংস্থা দ্বারা শর্টলিস্টেড হয়েছেন এবং বাকি সংস্থাগুলি দুর্গাপুজোর পরেই চূড়ান্ত নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন করার আশ্বাস দিয়েছে।
ইতিমধ্যেই এই প্রসঙ্গে প্রতিষ্ঠানের ম্যানেজমেন্ট, প্রিন্সিপাল এবং প্লেসমেন্ট সেল (শুভাশিস চ্যাটার্জি) প্রত্যেক অংশগ্রহণকারী পড়ুয়াদের অভিনন্দন জানিয়েছেন এবং সমস্ত সম্মানিত কর্পোরেট পার্টনার ও প্রত্যেক সদস্যদের তাঁদের নিরন্তর বিশ্বাস ও সহযোগিতার জন্য ধন্যবাদ জ্ঞাপন করেছে। পাশাপাশি, শ্রীমতী গ্রুপ ১০০ শতাংশ স্কিল এবং প্লেসমেন্টে প্রতিশ্রুতিবদ্ধও রয়েছে।