বাংলা হান্ট ডেস্ক: SIR তথা স্পেশাল ইনটেনসিভ রিভিশনের প্রসঙ্গে বিরোধী দলের প্রতিবাদের আবহে দিল্লি হাইকোর্টের প্রাক্তন বিচারপতি শিব নারায়ণ ধিংরা (Justice Shiv Narayan Dhingra) কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন। তিনি বিরোধী দলগুলির বিরোধিতার কারণ নিয়ে প্রশ্ন তুলেছেন এবং স্পষ্ট জানিয়েছেন যে এই প্রতিবাদ সাধারণ ভোটারদের কাছ থেকে আসছে না; বরং, নির্বাচনে (Election) জিততে ব্যর্থ রাজনৈতিক দলগুলির কাছ থেকে আসছে। প্রাক্তন বিচারপতি শিব নারায়ণ ধিংরার মতে, যদি কোনও ভোটারের (Voter) নাম ভোটার তালিকা থেকে ভুলভাবে বাদ দেওয়া হয়, তাহলে তাঁর নির্বাচন কমিশনে অভিযোগ করার সুযোগ রয়েছে।
কী জানিয়েছেন প্রাক্তন বিচারপতি শিব নারায়ণ ধিংরা (Justice Shiv Narayan Dhingra):
কোনও ভোটারের অভিযোগ থাকলে তার সমাধান রয়েছে: জানিয়ে রাখি যে, বিচারপতি ধিংরা বলেন, ভোটার তালিকা থেকে কোনও ব্যক্তির নাম বাদ পড়লে, তিনি নির্বাচন কমিশনকে জানাতে পারেন যে ভুলবশত নাম বাদ দেওয়া হয়েছে। প্রাক্তন বিচারপতির মতে, এর জন্য একটি ব্যবস্থা এবং অভিযোগ জানানোর পদ্ধতি ইতিমধ্যেই রয়েছে। এমতাবস্থায়, পুরো SIR প্রক্রিয়াটি নিয়ে প্রশ্ন তোলা সমীচীন নয়।
#WATCH | Delhi | On opposition protesting against the SIR exercise, Former Judge of the Delhi High Court, Justice Shiv Narayan Dhingra, says, “This entire noise is not being made by voters. It is being made by those political parties that could not win the election. If the voter has any grievance, the remedy is there. If your name is not there, you can tell the Election Commission, “I have been wrongly excluded.” There is a remedy available. But condemning SIR itself, saying that SIR should not be there, is only for the purpose of ensuring that the Election Commission should not be allowed to function. SIR is a mandate given to the Election Commission by Parliament that it shall revise the electoral list every 10 years and shall remove the names of dead persons and verify whether the names of new voters have been included…There should be no person who is not a citizen of India having the right to vote. So, these are the mandates given by law to the Election Commission. The Election Commission is following these mandates, and I fail to understand how they can criticise the Election Commission for continuing or conducting SIR”
— ANI (@ANI) October 7, 2026
প্রাক্তন বিচারপতি বলেন যে, SIR-এর নিন্দা এবং এটি নিষিদ্ধ করার দাবির পেছনের কারণ হতে পারে নির্বাচন কমিশনকে তার কাজ করতে বাধা দেওয়ার একটি প্রচেষ্টা। তিনি বলেন, ভোটার তালিকা সঠিক ও আপডেট রাখা নির্বাচন কমিশনের দায়িত্ব। যাতে যোগ্য নাগরিকদের নাম তালিকায় অন্তর্ভুক্ত হয় এবং অযোগ্যদের নাম বাদ দেওয়া হয়।
আরও পড়ুন: রাশিয়া নয়, ৭ বছরের মধ্যে প্রথম এই দেশ থেকে সবথেকে বেশি তেল আসছে ভারতে! নয়া নজির রিলায়েন্সের
‘প্রতি ১০ বছর পর পর ভোটার তালিকা আপডেট করা হয়’: বিচারপতি ধিংরার মতে, SIR ভোটার তালিকা সংক্রান্ত নির্বাচন কমিশনের দায়িত্বের একটি অংশ। তিনি বলেন, মৃত ব্যক্তিদের নাম বাদ দেওয়া এবং নতুন ভোটারদের অন্তর্ভুক্তি যাচাই করা প্রয়োজন। এছাড়াও, এটি নিশ্চিত করতে হবে যে ভোটার তালিকায় এমন কোনও ব্যক্তিকে অন্তর্ভুক্ত করা না হয় যিনি ভারতীয় নাগরিক নন এবং যাঁর ভোট দেওয়ার অধিকার নেই।
আরও পড়ুন: বড় পদক্ষেপ HDFC ব্যাঙ্কের! গ্রাহকদের স্বস্তি দিয়ে সস্তা হল লোন
SIR ঘিরে ক্রমাগত উঠছে প্রশ্ন: জানিয়ে রাখি যে, বিরোধী দলগুলি SIR নিয়ে প্রশ্ন তুলছে। তাঁদের দাবি, ভোটার তালিকা সংশোধনের এই প্রক্রিয়া প্রকৃত ভোটারদের নাম বাদ দেওয়ার আশঙ্কা তৈরি করছে। অন্যদিকে, নির্বাচন কমিশন বলছে যে ভোটার তালিকা আপডেট ও নির্ভুল রাখা তাদের সাংবিধানিক দায়িত্ব। এই রাজনৈতিক বিতর্কের মধ্যেই বিচারপতি ধিংরার এই বিবৃতিটি সামনে এসেছে।













