ভূরিভোজের মাঝে পেটকে দিন রেস্ট, রইল কাঁচকলা পেঁপে দিয়ে রুই মাছের ঝোল

Published on:

Published on:

বাংলাহান্ট ডেস্ক : উৎসবের মরশুম মানেই খাওয়া দাওয়া হবে চুটিয়ে। দুর্গাপুজো, কালীপুজো, ভাইফোঁটা পরপর উৎসব পার্বণে সকলেরই কমবেশি ভালোমন্দ খাওয়া (Recipe) হয়েছে। সামনে আবার শীতের মরশুম আসছে। তখনও চলবে কবজি ডুবিয়ে খাওয়া। কিন্তু এর মধ্যে পেটকেও তো একটু বিশ্রাম দেওয়া দরকার।

কাঁচকলা পেঁপে দিয়ে রুই মাছের পাতলা ঝোলের রেসিপি (Recipe)

বেশি তেলমশলাদার খাবার বা বাইরের খাবার খেলে তা যে স্বাস্থ্যের পক্ষে খুব একটা ভালো নয় তা তো সকলেই জানেন। তাই মাঝেমধ্যে একটু ঘরোয়া হালকা রান্না খাওয়াও শরীর স্বাস্থ্যের জন্য ভালো। এমনই হালকা রান্না খুঁজলে বানিয়ে ফেলতে পারেন কাঁচকলা, পেঁপে, আলু দিয়ে রুই মাছের ঝোল।

Kachkola diye rui macher jhol recipe

কাঁচকলা পেঁপে দিয়ে রুই মাছের উপকরণ:

রুই/কাতলা মাছ

কাঁচকলা

আলু

পেঁপে

পেঁয়াজ কুচি

চেরা কাঁচালঙ্কা

আদা বাটা

তেজপাতা

পাঁচফোড়ন

হলুদ গুঁড়ো

ধনে গুঁড়ো

গোটা জিরে

বড়ি

আরও পড়ুন : ছটপুজোয় বিশেষ উপহার, ফেস্টিভ্যাল স্পেশ্যাল ট্রেন চালাবে রেল

কাঁচকলা পেঁপে দিয়ে রুই মাছের প্রণালী: মাছের টুকরোগুলি প্রথমে ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে ১০ মিনিট রেখে দিন। এবার শুকনো খোলায় জিরে ভেজে গুঁড়ো (Recipe) করে রাখুন। এবার কড়াইতে তেল দিয়ে বড়ি আর আলু ভেজে তুলে নিন। এবার মাছটাও হালকা ভেজে তুলে নিন।

আরও পড়ুন : উৎসব শেষ হলেও চলুক ভূরিভোজ, রইল ভাজা মশলা দিয়ে মাটনের রেসিপি

এবার ওই তেলে তেজপাতা, পাঁচফোড়ন, কাঁচালঙ্কা ফোড়ন দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে নাড়াচাড়া করুন। ভাজা ভাজা হয়ে এলে আলু, কাঁচকলা, পেঁপে দিয়ে নাড়িয়ে নিন। এবার দিয়ে দিন আদা বাটা। এবার গুঁড়ো মশলাগুলি দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে ঢেলে দিন জল। ঝোল ফুটতে শুরু করলে ভাজা মাছ আর বড়ি দিয়ে দিন। ঝোল একটু ঘন হয়ে এলে ভাজা জিরে গুঁড়ো ছড়িয়ে নামিয়ে নিন।