বাংলাহান্ট ডেস্ক : আরও এক নতুন সাফল্য ভারতীয় রেলের (Indian Railways)। সমগ্র দেশের মধ্যে প্রথমবার ইএমইউ ট্রেনের রেকে সফলতার সঙ্গে পরীক্ষা হল কবচ v৪.০ সিস্টেমের। দূরপাল্লার এক্সপ্রেস ট্রেনে আগেই পরীক্ষা হয়েছে কবচ সিস্টেমের। তবে ইএমইউ ট্রেনের রেকে এই কবচ সিস্টেমের পরীক্ষা হল প্রথম বার। আর এর মাধ্যমেই নিরাপত্তার ক্ষেত্রে পূর্ব রেলের হাওড়া ডিভিশন কিছুটা হলেও এগিয়ে থাকল।
হাওড়ায় ইএমইউ ট্রেনে (Indian Railways) কবচ সিস্টেম
রেল সূত্রে পাওয়া খবর অনুযায়ী, হাওড়া ইএমইউ কারশেডের একটি সাধারণ ইএমইউ রেককে বেছে নেওয়া হয়েছিল এই পরীক্ষার জন্য। হাওড়া-বর্ধমান কর্ড লাইনে সফল ভাবে করা হয় এই পরীক্ষা। জানা গিয়েছে, বেশ কিছু বিষয়ে নজর দেওয়া হয়েছে অত্যাধুনিক কবচ সিস্টেমের এই পরীক্ষায়।

কী কাজ করে এই সিস্টেম: চালকের সামনে থাকা Driver Machine Interface-এ রিয়েল টাইমে সিগন্যালের পরিস্থিতি দেখানো হয়েছে যাতে চালক ট্রেনের সামনে সিগন্যালের পরিস্থিতি সম্পর্কে পরিষ্কার তথ্য পান। কোনও নির্দিষ্ট পরিস্থিতিতে চালককে সিগন্যাল ওভার রাইড করার অনুমতি দিলেও ট্রেনের গতি ১৫ কিমি প্রতি ঘন্টার বেশি হতে দেয় না এই সিস্টেম। তাই ঝুঁকি থাকে কম।
আরও পড়ুন : বাংলাও পাবে হাইড্রোজেন ট্রেন, চিন্তাভাবনা শুরু রেলের, কোন রুটে ছুটবে?
লাল সিগন্যালে অটোমেটিক ব্রেক: সিগন্যাল লাল থাকলেই অটোমেটিক ব্রেক। চালকের (Indian Railways) কোনও ভুল হলেও সিস্টেম কোনও ভুল করবে না। ট্রেন যদি রেড সিগন্যালের দিকে এগোয় তাহলে প্রয়োজন অনুযায়ী, নিজে থেকে ব্রেক প্রয়োগ করতে পারবে। মাঝ রাস্তায় যদি কোনও কারণে ট্রেন বন্ধ হয়ে যায় তবে আপৎকালীন পরিস্থিতিতে স্টেশন মাস্টারকে SOS কল দিতে পারবেন চালক।
আরও পড়ুন : দামে ঢের কম, অথচ স্বাদে টেক্কা দেবে ইলিশকেও, বাজারে পেলেই কিনুন এই মাছ
প্রসঙ্গত, রেলের অত্যাধুনিক একটি সেফটি ফিচার হল এই কবচ v৪.০ সিস্টেম। যদি চালক সামনে বাধা দেখতে না পায় বা সিগন্যাল ব্রেক করে তাহলেও এই সিস্টেম নিজে থেকে ট্রেনের গতি কমাতে পারবে বা ব্রেক প্রয়োগ করতে পারবে।













