দামে ঢের কম, অথচ স্বাদে টেক্কা দেবে ইলিশকেও, বাজারে পেলেই কিনুন এই মাছ

Published on:

Published on:

Follow

বাংলাহান্ট ডেস্ক : বর্ষায় পাতে ইলিশ না পড়লে রসনা তৃপ্তি হয় না। কিন্তু ইলিশের দাম দেখে পিছিয়ে আসেন অনেকেই। বাজারে একটু ভালো মানের, চওড়া পেটির ইলিশ (Hilsa) কিনতে চাইলে তার দাম ওঠে হাজার টাকার উপরে। অনেকেরই সেই সাধ্য হয় না যে এত দাম দিয়ে ইলিশ কিনবেন। তবে বিকল্প কী?

ইলিশের (Hilsa) থেকে দামে কম এই মাছ

বাঙালির খাবারের তালিকায় মাছের সেকশনটা বেশ বড়। রোজকার রুই, কাতলা থেকে দামি ইলিশ, ভেটকি, চিতল, চিংড়ির পাশাপাশি এমন অনেক মাছ আছে যেগুলি জনপ্রিয়তার অভাবে আড়ালেই থেকে যায়। অথচ স্বাদের দিক দিয়ে কিন্তু কোনও অংশে কম নয় এই মাছ।

This fish price is less than hilsa

কত করে চলছে কেজি: কথা হচ্ছে পাঙাসের ব্যাপারে। দামে কম অথচ পুষ্টিগুণে ভরপুর এই মাছ বাজারে সহজেই পাওয়া যায়। ইলিশের দাম এখন হাজার-দু হাজার টাকার নীচে নামেই না। ভালো ইলিশ (Hilsa) চাইলে পকেট ফাঁকা হবেই। কিন্তু পাঙাস মাছের ক্ষেত্রে তেমনটা নয়। মাত্র ১৪০ টাকা কেজি এই মাছের দাম।

আরও পড়ুন : ডাল সেদ্ধ করার সময় ‘এই’ ভুল করছেন না তো? সব পুষ্টিই উধাও হয়ে যাচ্ছে!

কী পুষ্টিগুণ রয়েছে: শুধু দামেই কম না, পুষ্টিগুণে ভরপুর পাঙাস মাছ। নিয়ম মেনে খেলে কার্ডিওভাসকুলার রোগ নিরাময় হতে পারে। নিয়মিত এই মাছ খেলে শরীরে কোলেস্টেরল জমে না। পেশির শক্তি বৃদ্ধি করে পাঙাস। মেরুদণ্ডে ফসফরাস এবং উচ্চ ক্যালসিয়াম পাওয়া যায় এই মাছ নিয়মিত খেলে।

আরও পড়ুন : বাংলাও পাবে হাইড্রোজেন ট্রেন, চিন্তাভাবনা শুরু রেলের, কোন রুটে ছুটবে?

পাঙাস মাছ কিন্তু স্বাদেও দারুণ। উপরন্তু এই মাছে কাঁটা না থাকায় ছোটরাও দিব্যি খেতে পারে। কম দামের এই মাছ বাজারে পেলেই কিনে নিন।