বাংলাহান্ট ডেস্ক : বাঙালির মাছ প্রেম নিয়ে কোনও কথা হবে না। বড় বড় ইলিশ, ভেটকি, রুই, কাতলা থেকে ছোটখাটো পুঁটি, মৌরলা মাছের ঝালও দারুণ লাগে। এই গোত্রেই পড়ে চাঁদা মাছ। খাল বিলে থাকা ছোট্ট ছোট্ট চাঁদা মাছের শরীর হয় একেবারে স্বচ্ছ। এই মাছ খেতে দারুণ হলেও কাটা বাছা (Kitchen Hacks) কম ঝক্কির না। বাজার থেকে কেটেও দেয় না। বাড়িতে কম ঝামেলায় কীভাবে কাটবেন চাঁদা মাছ?
কীভাবে বাড়িতে পরিষ্কার (Kitchen Hacks) করবেন চাঁদা মাছ
সবজির ঝুড়ি দিয়ে সহজেই কেটে ফেলতে পারবেন চাঁদা মাছ। ঝুড়িতে চাঁদা মাছ নিয়ে অনবরত ঝাঁকাতে হবে। তাহলেই দেখবেন ময়লা সহ ফেনা বেরিয়ে আসছে। এবার কলের তলায় ঝুড়ি বসিয়ে কল খুলে দিয়ে ফের ঝুড়ি ঝাঁকাতে থাকুন। ৫-৬ মিনিট মতো ঝাঁকালেই সমস্ত ময়লা, ফেনা বেরিয়ে মাছ পরিষ্কার হয়ে যাবে।

এভাবে করুন পরিষ্কার: এছাড়াও ঝুড়ির সাহায্যে অন্য ভাবে মাছ পরিষ্কার করা যায়। সবজি ধোওয়ার একটি ঝুড়িতে মাছ নিয়ে নিন। এবার হাতে একটি প্লাস্টিক জড়িয়ে মাছগুলো ঝুড়ির গায়ে ঘষতে থাকুন। তবে খুব বেশি জোরে ঘষবেন না। কিছুক্ষণ ঘষলেই দেখবেন সমস্ত আঁশ আর ময়লা বেরিয়ে এসেছে মাছ থেকে। এবার জল দিয়ে বারবার মাছ ধুলেই পরিষ্কার।
আরও পড়ুন : ফের বদল সিলিন্ডার বুকিংয়ের নিয়মে, নতুন করে কত হল ব্যবধান?
পাখনা পরিষ্কারের কৌশল: হাত দিয়েও ছাড়ানো যাবে মাছ। হাতের নখ দিয়ে মাছের (Kitchen Hacks) পাখনা আর কানকো টেনে ছিঁড়ে ফেলুন। পেটের কাছে একটু চিরে চাপ দিলেই নাড়িভুঁড়ি বেরিয়ে আসবে। এছাড়া কাঁচি দিয়েও কানকো ও পাখনা ছেঁটে ফেলতে পারবেন।
আরও পড়ুন : দেশভাগের আগের রান্না, এখনও জনপ্রিয় দুই বাংলায়, রইল মাংসের রেসিপি
মাছ ধোওয়ার জন্য একটি বড় পাত্রে জল নিয়ে মাছ ভিজিয়ে রাখুন। এতে মাছের গায়ে লেগে থাকা ময়লা ধুয়ে যায়। মাছ কাটা বাছা হয়ে গেলে ঠাণ্ডা জল বা চাল ধোওয়া জলে ২-৩ বার ভালো করে ধুয়ে নিন। মাছের আঁশটে গন্ধ দূর করতে নুন লেবু মাখিয়েও রাখতে পারেন।













