বাংলা হান্ট ডেস্কঃ উৎসবের মরসুম শুরু হতেই সরকারি কর্মীদের (Government Employees) ডিএ নিয়ে চৰ্চা বাড়ছে। রিপোর্ট অনুযায়ী, খুব শীঘ্রই ফের একবার কেন্দ্রের সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা বা ডিএ বৃদ্ধি (Dearness Allowance) পেতে চলেছে। চলতি বছরের জুলাই থেকে মহার্ঘ ভাতা বাড়বে বলে দাবি করা হচ্ছে একাধিক রিপোর্টে।
কেন্দ্রের কর্মীদের ডিএ বাড়তে পারে একলাফে | Dearness Allowance
জুলাই মাস থেকে বাড়তি তিন থেকে চার শতাংশ হারে ডিএ (DA Hike) পেতে পারেন কেন্দ্রের কর্মীরা। সবকিছু ঠিক থাকলে জুলাই থেকে কেন্দ্রের কর্মীদের ডিএ বেড়ে ৬৩ বা ৬৪ শতাংশও হতে পারে। যদিও এই নিয়ে এখনও সরকারি আপডেট নেই। এই বৃদ্ধি কার্যকর হবে কেন্দ্রীয় মন্ত্রিসভার অনুমোদনের পরই।
মুদ্রাস্ফীতির কোপ থেকে কর্মচারীদের স্বস্তি প্রদান করতে নিয়ম মতো বছরে দু’বার নিজের কর্মীদের মহার্ঘ ভাতা বৃদ্ধি করে কেন্দ্রীয় সরকার। এআইসিপিআই-আইডব্লুর দেওয়া মুদ্রাস্ফীতি বিষয়ক তথ্যের ভিত্তিতেই ১ জুলাই থেকে কেন্দ্রের কর্মী ও পেনশনভোগীরা বাড়তি ডিএ বা ডিআর পেতে চলেছেন।
মূলত AICPI-IW বা শিল্প শ্রমিকদের খুচরো মূল্যসূচকের ওঠানামার ভিত্তিতেই DA নির্ধারিত হয়। এআইসিপিআই-আইডব্লিউ-এর জুন মাসের সূচক ছিল ১৫১.৯। ফলে গত ১২ মাসের গড় সূচক পৌঁছেছে ১৪৮.৬৫। ডিএ গণনার হার হয়েছে ৬৩.৭৬%। মনে করা থাকে এবার ৩ থেকে ৪ শতাংশ পর্যন্ত DA বৃদ্ধি পেতে পারে।
আরও পড়ুন: বৃহস্পতিবার আরও বৃষ্টি বাড়বে দক্ষিণবঙ্গে, ৭ জেলায় সতর্কতা, উত্তরবঙ্গেও থাকবে দুর্যোগের পরিস্থিতি
সরকারি সূত্রের দাবি, এই বৃদ্ধি সপ্তম বেতন কমিশনের অধীনে শেষ বড় ডিএ সংশোধন হওয়ার সম্ভাবনা। উল্লেখ্য, বর্তমানে কেন্দ্রীয় সরকারি কর্মীরা ৬০% হারে ডিএ পাচ্ছেন। তা আগামী মাস থেকে ৬৩% হতে পারে বলে মনে করা হচ্ছে। যদিও ডিএ-এর প্রকৃত বৃদ্ধি কী হবে তা অর্থ মন্ত্রণালয়ের আনুষ্ঠানিক ঘোষণার পরেই জানা যাবে।

এর আগে জানুয়ারিতে ডিএ ২% বৃদ্ধি করা হয়েছিল। জুনে সম্ভাব্য ৩% বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। সপ্তম পে কমিশনের আওতায় থাকা সকল কর্মচারীর জন্য মোট ডিএ বৃদ্ধি কার্যকর হবে। এদিকে, বর্তমানে পশ্চিমবঙ্গ সরকারের কর্মীরা ৩৮ শতাংশ ডিএ পাচ্ছেন। আগামী মাস অর্থাৎ অক্টোবর মাস থেকে দেওয়া হবে।













