বৃহস্পতিবার আরও বৃষ্টি বাড়বে দক্ষিণবঙ্গে, ৭ জেলায় সতর্কতা, উত্তরবঙ্গেও থাকবে দুর্যোগের পরিস্থিতি

Published on:

Published on:

Follow

বাংলাহান্ট ডেস্ক: বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপ আগেই গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। তা প্রচন্ড গতিতে পশ্চিম দিকে অগ্রসর হতে শুরু করেছে। বুধবার রাতেই এই নিম্নচাপ বিশাখাপত্তনম ও গোপালপুরের মধ্যবর্তী এলাকা দিয়ে স্থলভাগে প্রবেশ করতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। আর এর জেরেই দক্ষিণবঙ্গের (South Bengal Weather) প্রায় সব জেলাতেই ঝড়বৃষ্টি বাড়বে। আগামীকাল কোথায় কোথায় দুর্যোগ? দেখে নিন আগাম খবর।

দক্ষিণবঙ্গের আবহাওয়ার খবর | South Bengal Weather

আগামীকাল বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের সর্বত্র ঝড়-বৃষ্টির পূর্বাভাস। এর মধ্যে ছয় জেলায় হতে পারে ভারী বৃষ্টিপাত। এর মধ্যে তিন জেলায় জারি হয়েছে কমলা সতর্কতা। মূলত উপকূলের জেলাগুলিতে দুর্যোগের সম্ভাবনা বেশি থাকবে। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পাশাপাশি ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বয়ে যাবে।

বৃহস্পতিতে ভারী বৃষ্টির সম্ভাবনা দক্ষিণ ২৪ পরগনা, দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া ও বাঁকুড়া ও হাওড়ায়। এর মধ্যে অতি ভারী বৃষ্টিও হতে পারে বেশ কিছু অংশে। শুক্রবার পর্যন্ত এই জেলাগুলিতে সতর্কতা জারি করা হয়েছে। কলকাতা সহ দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।

শুক্রবার পর্যন্ত দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির পাশাপাশি কিছু জায়গায় ৪০ থেকে ৫০ কিমি বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া। আপাতত দু’দিন একই রকম থাকবে পরিস্থিতি। শুক্রবার পর্যন্ত টানা বৃষ্টির সতর্কতা। শনিবার থেকে শান্ত হতে পারে পরিস্থিতি। নিম্নচাপের প্রভাবে কলকাতাতেও বৃষ্টির সম্ভাবনা। হালকা থেকে মাঝারি বৃষ্টির পাশাপাশি ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে।

south bengal weather(256)

আরও পড়ুন: আবাসের বাড়ি কার নামে? একই পরিবারে একাধিক মহিলা, মালিক বাছতে নয়া নিয়ম

উত্তরবঙ্গের আবহাওয়ার খবর | North Bengal Weather Update

উত্তরবঙ্গেএ জেলাগুলিতেও বৃষ্টি চলছে। বৃহস্পতিবার ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার ও উত্তর দিনাজপুরে। আগামীকাল থেকে বৃষ্টি বাড়তে পারে উত্তরের জেলাগুলিতে। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির
সঙ্গে বাড়বে ঝোড়ো হাওয়ার দাপটও। এছাড়া ভারী বাকি জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস জারি করেছে আবহাওয়া দপ্তর।