Durga Puja 2026 Live Updates

নাড়ু-মোয়া নয়, মা লক্ষ্মীর প্রিয় মিষ্টি রাখুন কোজাগরী পুজোয়, রইল রেসিপি

Published on:

Published on:

Follow

বাংলাহান্ট ডেস্ক : কালকের দিনটা কাটলেই পরশু কোজাগরী লক্ষ্মীপুজো। ধনদেবীর আরাধনায় নানান আয়োজন হয়ে থাকে বাঙালি বাড়িতে। মা লক্ষ্মীকে নাড়ু, মোয়া, খিচুড়ি সহ নানান পদ দিয়ে ভোগ দেওয়া হয়। তবে নাড়ু, মোয়া (Recipe) ছাড়াও মা লক্ষ্মীর এক বিশেষ পছন্দের মিষ্টি আছে।

লক্ষ্মী দেবীর প্রিয় মিষ্টির রেসিপি (Recipe)

জানা যায়, পুজোর ভোগে এই মিষ্টি থাকলে মা লক্ষ্মী নাকি প্রসন্ন হন। এই মিষ্টির নাম লক্ষ্মীবিলাস। কথিত আছে, এই মিষ্টি খাইয়ে নাকি লক্ষ্মী দেবীর মানভঞ্জন করেছিলেন স্বয়ং নারায়ণ। কীভাবে বানাবেন এই মিষ্টি, রইল রেসিপি-

Kojagori Lokkhi pujo special sweet recipe

লক্ষ্মীবিলাস মিষ্টির উপকরণ:

ময়দা- ৪ কাপ

নারকেল কোরা- ২ কাপ

খোয়া ক্ষীর- ৬০ গ্রাম

দুধ- ২ কাপ

পাটালি গুড়- ১ কাপ

এলাচ গুঁড়ো- ১ টেবিল চামচ

মধু- ১ কাপ

ঘি

সাদা তেল

আরও পড়ুন : মাত্র ৬০ দিন নয়, ৩৬৫ দিন আগেও বুক করা যায় টিকিট, রেলের এই নিয়মটা জানতেন?

লক্ষ্মীবিলাস মিষ্টির প্রণালী: একটি বড় জায়গায় প্রথমে ময়দা, নারকেল কোরা, খোয়া ক্ষীর, এলাচ গুঁড়ো, পাটালি গুড় আর মধু (Recipe) একসঙ্গে মেখে নিতে হবে। এবার অল্প অল্প করে দুধ মিশিয়ে মাখতে থাকুন, যতক্ষণে না মিশ্রণ থকথকে হচ্ছে। এবার কড়াইতে সাদা তেল বা ঘি দিন।

আরও পড়ুন : পুজোর শুরুতেই লক্ষ্মীলাভ, ফের কবে আবেদন করা যাবে অন্নপূর্ণা যোজনার জন্য?

মিশ্রণটি ভালো করে ফেটিয়ে মাঝারি মাপের হাতায় মিশ্রণ তুলে তেলের মধ্যে ছেড়ে দিন। মালপোয়ার মতো ভেজে নামিয়ে নিলেই তৈরি লক্ষ্মীবিলাস মিষ্টি।