বাংলা হান্ট ডেস্ক: IPL ২০২৬-এর ৫১ তম ম্যাচে মুখোমুখি হয়েছিল কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders) এবং দিল্লি ক্যাপিটালস। ওই ম্যাচে ৮ উইকেটে জয়লাভ করে KKR। শুধু তাই নয়, দিল্লির বিরুদ্ধে অপরাজিত ১০০ রানের দুর্ধর্ষ ইনিংস খেলেন KKR-এর তারকা ওপেনার ফিন অ্যালেন। এদিকে, দিল্লির বিরুদ্ধে ম্যাচ জিতে পয়েন্টস টেবিলেও লাফ দিয়েছে KKR। যার ফলে কলকাতা প্লে-অফের দৌড়ে এখনও শামিল রয়েছে। তবে, দিল্লি ক্যাপিটালসের জন্য প্লে-অফের পথ প্রায় বন্ধ। দিল্লি যদি তাদের পরবর্তী ম্যাচগুলিও জেতে তবুও, প্লে-অফে পৌঁছানোর ক্ষেত্রে অন্যান্য দলগুলির উপর নির্ভর করতে হবে তাদের।
পয়েন্টস টেবিলে KKR (Kolkata Knight Riders-এর উত্থান:
জানিয়ে রাখি যে, কলকাতা নাইট রাইডার্স IPL ২০২৬-এ এখনও পর্যন্ত ১০ টি ম্যাচ খেলেছে। যেখানে তারা ৪ টি ম্যাচে জয়লাভ করেছে। তাদের একটি ম্যাচ বৃষ্টিতে ভেস্তে যাওয়ায় বর্তমানে তারা ৯ পয়েন্ট অর্জন করে পয়েন্টস টেবিলে দিল্লি ক্যাপিটালসকে পেছনে ফেলে সপ্তম স্থানে উঠে এসেছে।

KKR-এর নেট রান রেট -০.১৬৯। এটাই তাদের জন্য একটি বড় উদ্বেগের কারণ। যদিও, তারা প্লে-অফের দৌড়ে নিজেদের আশা বাঁচিয়ে রেখেছে। KKR-এর এখনও ৪ টি ম্যাচ বাকি রয়েছে। যেগুলির সবকটি জিতলে KKR-এর ১৭ পয়েন্টে পৌঁছনোর সুযোগ রয়েছে।
আরও পড়ুন: ৫ বছরে ৫,৮৮৬ শতাংশ রিটার্ন! শেয়ার বাজারে রকেটের গতি এই স্টকে, আপনার পোর্টফোলিওতে আছে নাকি?
অন্যদিকে, আমরা যদি দিল্লি ক্যাপিটালসের দিকে টাকাই তাহলে দেখা যাবে যে এই দল ১১ টি ম্যাচে সপ্তম পরাজয়ের শিকার হয়ে ৮ পয়েন্ট নিয়ে পয়েন্টস টেবিলে অষ্টম স্থানে নেমে গেছে। তাদের নেট রান রেট -১.১৫৪। এমতাবস্থায়, বাকি ৩ টি ম্যাচে জিতলেও তারা সর্বোচ্চ ১৪ পয়েন্টে পর্যন্ত পৌঁছতে পারবে। এদিকে, শীর্ষ ৪ টি দল ইতিমধ্যেই ১২ বা তার বেশি পয়েন্ট নিশ্চিত করেছে। ফলে প্লে-অফের স্থান নিশ্চিত করার জন্য প্রয়োজনীয় পয়েন্টের চেয়ে তাদের ১৪ পয়েন্ট কম পড়তে পারে।
আরও পড়ুন: IPL-এ ‘হানি ট্র্যাপ’-এর অ্যালার্ট! খেলোয়াড়দের উদ্দেশ্যে কঠোর নির্দেশিকা জারি করে কী জানাল BCCI?
শীর্ষ চারে কারা রয়েছে: বর্তমানে পয়েন্টস টেবিল অনুযায়ী, সানরাইজার্স হায়দ্রাবাদ ১১ টি ম্যাচ খেলে ১৪ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে রয়েছে। এদিকে, পাঞ্জাব কিংস ১০ টি ম্যাচ খেলে ১৩ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে। এছাড়াও, রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু এবং রাজস্থান রয়্যালসও ১২ পয়েন্ট অর্জন করে শীর্ষ চারে রয়েছে। অপরদিকে, গুজরাট টাইটান্স ১০ টি ম্যাচ খেলে ১২ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে আছে। চেন্নাই সুপার কিংস ১০ টি ম্যাচ খেলে ১০ পয়েন্ট অর্জন করে রয়েছে ষষ্ঠ স্থানে রয়েছে। অন্যদিকে, মুম্বাই এবং লখনউ ১০ টি ম্যাচ খেলে ৬ পয়েন্ট নিয়ে তালিকায় যথাক্রমে নবম এবং দশম স্থানে রয়েছে।













