হাইকোর্টের নির্দেশ সত্ত্বেও অব্যাহত জমি জট, চিংড়িঘাটা মেট্রো নিয়ে রাজ্যের দিকে আঙুল তুললেন রেলমন্ত্রী

Published on:

Published on:

Kolkata Metro the number of trains on the Blue Line has increased
Follow

বাংলাহান্ট ডেস্ক : রাজ্যের অসহযোগিতায় এখনও আটকে রয়েছে কলকাতা মেট্রোর (Kolkata Metro) কাজ। এমনই অভিযোগ করলেন কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। তিনি জানান, গত ৪০ বছরে কলকাতা মেট্রোয় মাত্র ২৭ কিমি পথ জুড়েছিল। কিন্তু নরেন্দ্র মোদীর আমলে মাত্র ১১ বছরেই ৪৫ কিমি পথ জুড়েছে মেট্রোর সঙ্গে। কিন্তু রাজ্যের অসহযোগিতায় মেট্রো প্রকল্পের কাজ থমকে যাচ্ছে বলে অভিযোগ করেছেন রেলমন্ত্রী।

এখনও আটকে রয়েছে মেট্রোর (Kolkata Metro) কাজ

সাংবাদিক বৈঠকে তিনি বলেন, হাইকোর্টের নির্দেশ থাকা সত্ত্বেও চিংড়িঘাটায় মেট্রোর কাজে বাধা দিচ্ছে রাজ্য। নয়তো এই প্রকল্পের কাজে আরও গতি আসতে পারত। তিনি আরও বলেন, চিংড়িঘাটাতে একটি বাইপাস রোড করে দেওয়া হয়েছে। হাইকোর্টের অর্ডারও পাওয়া গিয়েছে। কিন্তু দেড় বছরেরও বেশি সময় ধরে পশ্চিমবঙ্গ সরকারের থেকে কাজের অনুমতি পাওয়া যাচ্ছে না সেখানে।

Kolkata Metro allegedly not getting permission for chingrighata

মেট্রোয় বরাদ্দ অনুদান: এবারের কেন্দ্রীয় বাজেটে কলকাতা মেট্রো রেল কর্পোরেশন লিমিটেডের ইস্ট ওয়েস্ট মেট্রোর জন্য বরাদ্দ করা হয়েছে ৫২৯ কোটি টাকা। দমদম বিমানবন্দর থেকে রাজারহাট হয়ে গড়িয়া পর্যন্ত মেট্রো (Kolkata Metro) প্রকল্পের জন্য বরাদ্দ হয়েছে প্রায় ৭০৫ কোটি টাকা। আর জোকা বিবাদী বাগ ভায়া মাঝেরহাট মেট্রো প্রকল্পের জন্য ৯০৬ কোটি টাকা বরাদ্দ হয়েছে।

আরও পড়ুন : দীর্ঘদিনের পরিকল্পনা, রোহিতকে প্রাণে মেরে ফেলাই ছিল উদ্দেশ্য! বিষ্ফোরক তথ্য পুলিশের হাতে

রাজ্যের বিরুদ্ধে অভিযোগ: মেট্রো পথে কলকাতাকে জুড়ে দেওয়ার জন্য কাজ চলছে জোরকদমে। চিংড়িঘাটা মেট্রোর জন্য জমি জট কিছুতেই কাটছে না। রাজ্য সরকারের কাছে বারবার চিঠি দেওয়া হয়েছে রেলমন্ত্রককে। কিন্তু তাতেও কোনও সুরাহা হয়নি।

আরও পড়ুন : প্রশ্ন বেছে উত্তর দিতে পারবেন পরীক্ষার্থীরা, উচ্চ মাধ্যমিকের আগে বড় সিদ্ধান্ত সংসদের

মেট্রোর তরফে টাকা দিয়ে সার্ভিস রোড তৈরি করে দেওয়া হয়েছে। তবুও মিটছে না সমস্যা। কলকাতা পুলিশের থেকে অনুমতি না মেলার অভিযোগ উঠেছে। এখনও ৩১১ মিটার অংশে কাজ বাকি চিংড়িঘাটাতে।