মেট্রো যাত্রীদের জন্য জরুরি আপডেট, ১ মে কম চলবে ট্রেন—ছুটির সূচিতে বড় রদবদল

Published on:

Published on:

Kolkata Metro reduced service and schedule changes on may 1st
Follow

বাংলা হান্ট ডেস্ক: আন্তর্জাতিক শ্রমিক দিবস ও বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে কলকাতা মেট্রো তরফ থেকে ট্রেনের সময়সীমার পরিবর্তন করা হয়েছে। দুটি গুরুত্বপূর্ণ দিনে ছুটির জেরে শহরে বেশিরভাগ দফতরে বন্ধ থাকবে। তবে বেশ কিছু জরুরি পরিষেবা ছাড়াও স্বাভাবিক থাকবে রেল বাস ও মেট্রো চলাচল। যদিও যাত্রী সংখ্যা কম থাকার সম্ভাবনায় কলকাতা মেট্রো (Kolkata Metro) বিশেষ পরিকল্পনা নিয়ে পরিষেবা চালাবে। এই ছুটি উপলক্ষে কলকাতা মেট্রো তরফ থেকে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।

বুদ্ধ পূর্ণিমা ও শ্রমিক দিবসে ১ মে মেট্রো কম, সূচিতে বদল (Kolkata Metro)

কলকাতা মেট্রোর থেকে জানানো হয়েছে, সাধারণত দক্ষিণেশ্বর ও খুদিরাম লাইনে প্রতিদিন ২৭২ টি মেট্রো (Kolkata Metro) চলাচল করে। সেখানে শুক্রবার তা কমিয়ে ২৪৪ টি করা হয়েছে। পাশাপাশি গ্রীনলাইনে সাধারণত সপ্তাহ ২২৮ টি ট্রেন চলাচল করে। কিন্তু শুক্রবার চলবে ২০৪ টি ট্রেন।

Kolkata Metro reduced service and schedule changes on may 1st

আরও পড়ুন: মাধ্যমিকের ফল দেখার ওয়েবসাইট ঘোষণা, কোথায় চেক করবেন জানাল পর্ষদ

পাশাপাশি হলুদ লাইনে যেখানে ১২০ টি মেট্রো চলাচল করে। সেখানে শুক্রবার চলবে মোট ৯২ টি মেট্রো। তবে অরেঞ্জ ও পার্পল লাইনে পরিষেবা স্বাভাবিক রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এছাড়াও প্রতিটি রুটেই শেষ মেট্রোগুলির সময় আগের মতোই রাখা হয়েছে।

পাশাপাশি শহিদ ক্ষুদিরাম থেকে দক্ষিণেশ্বরগামী শেষ মেট্রো ছাড়বে রাত ৯টা ৩০ মিনিটে। এমনকি দক্ষিণেশ্বর থেকে ক্ষুদিরামমুখী শেষ মেট্রো ছাড়বে রাত ৯টা ২৮ মিনিটে। তাছাড়া শহিদ ক্ষুদিরাম থেকে দমদম রুটে শেষ ট্রেন ছাড়বে রাত ৯টা ৪০ মিনিটে। এছাড়া, একটি বিশেষ রাতের মেট্রো ছাড়বে রাত ১০টা ৪০ মিনিটে।

এক নজরে দেখিনিন মে মাসে প্রথম দিন পরিশেবা কখন শুরু হচ্ছে মেট্রো ও কখন শেষ হচ্ছে সময়সূচি:

কর্তৃপক্ষ জানিয়েছে, প্রান্তিক স্টেশনগুলি থেকে মেট্রো পরিষেবা শুরু হবে প্রতিদিনের মতোই সকাল ৬টা ৫০ মিনিটে। তবে ছুটির দিন হলেও দিনের শুরু থেকেই পরিষেবা সচল থাকবে।

দেখে নিন সময়সূচি:
প্রতিটি রুটেই শেষ মেট্রোগুলির সময় আগের মতোই রাখা হয়েছে। এছাড়াও শহিদ ক্ষুদিরাম থেকে দক্ষিণেশ্বরগামী শেষ মেট্রো ছাড়বে রাত ৯টা ৩০ মিনিটে। তেমনইদক্ষিণেশ্বর থেকে ক্ষুদিরামমুখী শেষ মেট্রো ছাড়বে রাত ৯টা ২৮ মিনিটে। পাশাপাশি শহিদ ক্ষুদিরাম থেকে দমদম রুটে শেষ ট্রেন ছাড়বে রাত ৯টা ৪০ মিনিটে। অপরদিকে একটি বিশেষ রাতের মেট্রো ছাড়বে রাত ১০টা ৪০ মিনিটে (Kolkata Metro)।