Durga Puja 2026 Live Updates

গতবারের তুলনায় ১৫ লক্ষ যাত্রী বেশি, কোন কোন মেট্রো স্টেশন সবথেকে বেশি ভিড় টানল এবার?

Published on:

Published on:

Follow

বাংলাহান্ট ডেস্ক : সদ্য শেষ হয়েছে দুর্গাপুজো। এই কদিন টানা ডিউটি করেছে কলকাতা মেট্রো (Kolkata Metro)। পুজোর সময় মেট্রোয় উপচে পড়েছে ভিড়। পঞ্চমী থেকে দশমী পর্যন্ত প্রায় ৬১.৫১ লক্ষ যাত্রী যাতায়াত করেছেন মেট্রোতে। কর্তৃপক্ষের তরফে একটি পরিসংখ্যান প্রকাশ করা হয়েছে, যেখানে বলা হয়েছে, ব্লু লাইন, গ্রিন লাইন, ইয়েলো লাইন, পার্পল লাইন ও অরেঞ্জ লাইন মিলিয়ে ৬১ লক্ষেরও বেশি যাত্রী চলাচল করেছে। গতবারের তুলনায় এই সংখ্যাটা প্রায় ১৫ লক্ষের বেশি।

পুজোয় সারা রাত মেট্রো (Kolkata Metro) পরিষেবা

পুজোয় সপ্তমী থেকে নবমী পর্যন্ত সারা রাত চলেছে মেট্রো। কিন্তু অবাক করে করা বিষয় হল সবথেকে বেশি যাত্রী হয়েছে ষষ্ঠীর দিন। ১২ লক্ষের বেশি যাত্রী হয়েছে এদিন মেট্রোতে। সবথেকে বেশি যে স্টেশনগুলি যাত্রী টেনেছে তার তালিকাও প্রকাশ করা হয়েছে।

Kolkata Metro which stations are most crowd puller

প্রথম স্থানে কোন স্টেশন: এক নম্বরে রয়েছে দমদম স্টেশন। পঞ্চমী থেকে দশমী পর্যন্ত ৪.৯৭ লাখের বেশি যাত্রী চলাচল করেছে এই স্টেশনে। পুজোর কয়েকদিনে ৪.৮৩ লক্ষ যাত্রী চলাচল করেছে কালীঘাট মেট্রো স্টেশনে। ভিড়ের নিরিখে দ্বিতীয় স্থানে রয়েছে এই স্টেশন।

আরও পড়ুন : প্রথম ম্যাচেই রেকর্ড! নিউজিল্যান্ডের বিরুদ্ধে জয়ের দিনে নতুন ইতিহাস লিখলো শ্রেয়সের ভারত

প্রচুর যাত্রী সমাগম: পিছিয়ে নেই শিয়ালদহ স্টেশনও। ইস্ট ওয়েস্ট মেট্রোর অত্যন্ত গুরুত্বপূর্ণ স্টেশন তথা লোকাল ট্রেন ও মেট্রোর (Kolkata Metro) কানেক্টিং স্টেশন হওয়ায় পুজোর কয়েকদিনে ভিড় উপচে পড়েছিল। প্রায় ৪.১৯ লক্ষের মতো যাত্রী চলাচল করেছেন এই স্টেশনে।

আরও পড়ুন : হাওড়া-শিয়ালদহ স্টেশনে ভিড় নিয়ন্ত্রণে একাধিক উদ্যোগ, কী কী ব্যবস্থা রেলের?

কলকাতা মেট্রোর কানেক্টিভিটির দৌলতে এবার পুজো পরিক্রমার জন্য মেট্রোকেই বেছে নিয়েছিলেন বেশিরভাগ মানুষ। তাই প্রতিটি স্টেশনেই ছিল উপচে পড়া ভিড়। বিশেষ করে ব্লু লাইনেই দেখা গিয়েছিল সবথেকে বেশি যাত্রী সমাগম।