একবার ফোন করলেই চলে আসবে গাড়ি! রাস্তা সারাতে বিশেষ নম্বর চালু কলকাতা পুরসভার

Published on:

Published on:

Kolkata Municipal Corporation road repairing helpline number
Follow

বাংলা হান্ট ডেস্কঃ পুজোর আগে শহরের বেহাল রাস্তা ঠিক করতে তৎপর কলকাতা পুরসভা (Kolkata Municipal Corporation)। ইতিমধ্যেই সেই লক্ষ্যে জোরকদমে কাজ শুরু হয়েছে। আগামী ৫ অক্টোবর, সোমবারের ডেডলাইন সামনে রেখে কাজ এগোচ্ছে। পাশাপাশি চালু করা হয়েছে একটি বিশেষ নম্বর। সেখানে ফোন করে অভিযোগ জানালেই রাস্তা সংস্কারের (Road Repairing) গাড়ি পাঠাবে পুরসভা।

বেহাল রাস্তার অভিযোগ জানাতে বিশেষ নম্বর | (Kolkata Municipal Corporation)

গত বৃহস্পতিবার একটি সাংবাদিক বৈঠকে শহরের বেহাল রাস্তা ও সেগুলি সংস্কার নিয়ে পুরসভার প্ল্যান প্রকাশ করেন কলকাতা পুরসভার কমিশনার স্মিতা পান্ডে। তিনি জানান, রাস্তা সংস্কারের জন্য ৩০ সেপ্টেম্বরের টার্গেট ছিল। তবে বৃষ্টির কারণে বহু রাস্তা ধুয়ে গিয়েছে। পাশাপাশি যেখানে সারাই হয়েছিল, সেখানেও বৃষ্টির কারণে কিছু জায়গায় গর্ত তৈরি হয়েছে। এবার ৫ অক্টোবরের মধ্যে কাজ শেষ করার টার্গেট রাখা হয়েছে।

আরও পড়ুনঃ ‘বিকট বিস্ফোরণ হয়…’! বাইরনের ঘরে কীভাবে আগুন লাগল? পুরো ঘটনা জানালেন ভাই

স্মিতা বলেন, “কর্পোরেশন এলাকা অনুসারে আমরা কলকাতাকে মোট পাঁচটা ভাগে ভাগ করেছি। এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার সুপারভাইজারদের নির্দেশ দেওয়া হয়েছে। পাঁচজন সিনিয়র অফিসার পরিদর্শন করবেন। সব বরোর জন্য আছেন সুপারভাইজারি অফিসার। ওনারাও নজরদারি চালাচ্ছেন। মাননীয়া মন্ত্রী ম্যাডাম বলেছিলেন, সব অফিসাররা যাবেন। ওনারা রিপোর্ট জমা করবেন।“

কলকাতা পুরসভার কমিশনার বলেন, রাস্তায় যেখানে যেখানে গর্ত আছে, সেগুলি সারানোর ১৩টি পটহোল রিপেয়ারিং গাড়ি কাজ করছে। পুরসভার কন্ট্রোল রুম ও পাবলিক গ্রিভেন্স সিস্টেমকে এক করে দেওয়া হয়েছে। রাস্তা, পানীয় জল থেকে শুরু করে নাগরিকরা যে কোনও সমস্যা নিয়ে এই নম্বরে ফোন করলেই তার দ্রুত সমাধান করা হবে। অভিযোগ জানানোর সেই নম্বরগুলি হল- ২২৮৬ ১২১২/ ১৩১৩/ ১৪১৪।

Kolkata Municipal Corporation

পাশাপাশি ২২২৬৯৯০৯ নম্বরে ফোন করেও অভিযোগ জানানো যাবে। কন্ট্রোল রুম থেকে পটহোল রিপেয়ারিংয়ের ১৩টি গাড়ির মধ্যে যে কোনও একটি পাঠিয়ে দেওয়া হবে। সেই সঙ্গেই টোল ফ্রি নম্বর ১৮০০৩৪৫৩৩৭৫ নম্বর রয়েছে। এছাড়া কেউ চাইলে হোয়াটসঅ্যাপ নম্বর ৮৩৩৫৯৯৯১১১ -এও অভিযোগ করতে পারেন।

পুজোর আগে জোরকদমে শহরের বেহাল রাস্তা সংস্কারের কাজ করছে কলকাতা পুরসভা। এর জন্য নির্দিষ্ট টার্গেট বেঁধে নেওয়া হয়েছে। সেই টার্গেট সামনে রেখেই চলছে কাজ।