কলকাতার বুকে ভয়ঙ্কর পরিকল্পনা ভেস্তে দিল STF, ধরা পড়ল ১৭ বছরের কিশোর, কী পরিকল্পনা ছিল?

Published on:

Published on:

Kolkata Police STF Busts Illegal Arms Racket
Follow

বাংলা হান্ট ডেস্কঃ ভোটের আগে রাজ্যে নিরাপত্তা নিয়ে যখন উদ্বেগ বাড়ছে, তখনই কলকাতার বুকে বড়সড় অস্ত্র পাচারের ছক ভেস্তে দিল পুলিশ (Kolkata Police)। এক নাবালকের কাছ থেকে একাধিক আগ্নেয়াস্ত্র ও প্রচুর কার্তুজ উদ্ধার হওয়ায় প্রশ্ন উঠছে এই অস্ত্র কোথায় পাচার হচ্ছিল? এর পেছনে বড় কোনও চক্র কাজ করছে কি না, তা খতিয়ে দেখছে তদন্তকারীরা।

কলকাতা পুলিশের (Kolkata Police) তৎপরতার উদ্ধার একাধিক আগ্নেয়াস্ত্র

কলকাতা পুলিশের (Kolkata Police) স্পেশাল টাস্ক ফোর্স (STF) গোপন সূত্রে খবর পেয়ে এক নাবালককে গ্রেপ্তার করেছে, যার কাছ থেকে উদ্ধার হয়েছে একাধিক আগ্নেয়াস্ত্র ও বিপুল পরিমাণ গুলি। পুলিশ সূত্রে জানা গিয়েছে, বুধবার দুপুর প্রায় ১২টা ১৫ মিনিট নাগাদ স্ট্র্যান্ড রোডের ফুটপাথে একটি পাবলিক টয়লেটের সামনে এক যুবককে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখা যায়। আগাম খবর পেয়ে দ্রুত সেখানে পৌঁছে যায় STF-এর একটি দল। এরপরই ওই যুবককে আটক করা হয়।

ধৃতের নাম মহম্মদ ইউসুফ। বয়স মাত্র ১৭ বছর। সে বিহারের নালন্দা জেলার সেখানা গ্রামের বাসিন্দা বলে জানা গিয়েছে। তল্লাশি চালিয়ে তার কাছ থেকে তিনটি দেশি একনলা বন্দুক, দুটি ৭ মিমি পিস্তল, চারটি ম্যাগাজিন উদ্ধার হয়। পাশাপাশি পাওয়া যায় ৮ মিমি ক্যালিবারের ১৮টি ও ৭.৬৫ মিমি ক্যালিবারের ২২টি কার্তুজ।

এত বিপুল পরিমাণ অস্ত্র ও গুলি কোথা থেকে এল, সে বিষয়ে জিজ্ঞাসাবাদে কোনও স্পষ্ট উত্তর দিতে পারেনি ওই নাবালক। এরপরই সমস্ত অস্ত্র বাজেয়াপ্ত করে তাকে গ্রেপ্তার করে STF।

Kolkata Under Tight Security Cover with 398 Kolkata Police Pickets on Holi

আরও পড়ুনঃ বন্দি নিরাপত্তা নিয়ে চিন্তিত আদালত, কী হচ্ছে জেলে? রিপোর্ট তলব হাই কোর্টের

এই ঘটনায় একাধিক ধারায় মামলা রুজু হয়েছে। প্রাথমিকভাবে পুলিশের (Kolkata Police) ধারণা, উদ্ধার হওয়া অস্ত্র অন্যত্র সরবরাহ করার পরিকল্পনা ছিল। এর সঙ্গে অন্য রাজ্যের কোনও বড় চক্র জড়িত কি না, বা এর পেছনে আরও কারও হাত রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।