বাংলা হান্ট ডেস্ক: IPL ২০২৬-এর ৪৩ তম ম্যাচে মুখোমুখি হয়েছিল রাজস্থান রয়্যালস এবং দিল্লি ক্যাপিটালস।জয়পুরের সওয়াই মানসিংহ স্টেডিয়ামে সম্পন্ন হওয়াওই ম্যাচে রাজস্থান ৭ উইকেটে পরাজিত হয়। এদিকে, ওই ম্যাচে ফর্মে থাকা ব্যাটার বৈভব সূর্যবংশীও ব্যর্থ হন। ইনিংসের শুরুতেই দিল্লির ফাস্ট বোলার কাইল জেমিসন (Kyle Jamieson) তাঁকে আউট করেন। কিন্তু সেই সময়ে কাইল জেমিসন এমন একটি কাণ্ড ঘটান যেটির পরিপ্রেক্ষিতে BCCI কাইল জেমিসনের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিয়েছে।
কাইল জেমিসনের বিরুদ্ধে BCCI-এর পদক্ষেপ:
মূলত, দিল্লি ক্যাপিটালসের ফাস্ট বোলার কাইল জেমিসনের বিরুদ্ধে IPL কোড অফ কন্ডাক্ট লঙ্ঘনের অভিযোগ আনা হয়েছে। ম্যাচ রেফারি রাজীব শেঠ তাঁকে লেভেল ১ সতর্কবার্তা দিয়েছেন এবং একটি ডিমেরিট পয়েন্ট যুক্ত করেছেন। জানিয়ে রাখি যে, জেমিসন ম্যাচের প্রথম ইনিংসের দ্বিতীয় ওভারে এই নিয়ম লঙ্ঘন করেন। বৈভব সূর্যবংশীকে আউট করার ঠিক পরেই জেমিসন বৈভবের কাছে এসে অত্যন্ত আগ্রাসীভাবে উদযাপন করতে থাকেন। যা ব্যাটারের কাছ থেকে আগ্রাসী প্রতিক্রিয়া উস্কে দিতে পারত।
Celebration of Kyle Jamison infront of a 15 year old Vaibhav Suryavanshi. pic.twitter.com/pU5X2I4Suy
— Mufaddal Vohra (@mufaddal_vohra) May 1, 2026
এহেন ঘটনাকে IPL কোড অফ কন্ডাক্টের ২.৫ ধারার লঙ্ঘন হিসেবে গণ্য করা হয়েছে। যেখানে অন্য খেলোয়াড়কে উস্কে দিতে পারে এমন ভাষা, কার্যকলাপ বা অঙ্গভঙ্গির বিষয় উপস্থাপিত করা রয়েছে। এদিকে, কাইল জেমিসনও অভিযোগটি স্বীকার করেছেন এবং ম্যাচ রেফারির দেওয়া শাস্তি মেনে নিয়েছেন।
আরও পড়ুন: লুকিয়ে মোবাইলে মহিলাদের স্নানের ভিডিও করার অভিযোগ! গ্রেফতার ২ ক্রিকেটার
ওই ম্যাচে বৈভবের উইকেটটি পাওয়ার পর জেমিসনকে বারবার হাততালি দিতে এবং বৈভবের চোখে চোখ রেখে উচ্ছ্বাস প্রকাশ করতে দেখা যায়। ওই ঘটনা চলাকালীন বৈভব সূর্যবংশীও তাঁর দিকে একদৃষ্টিতে তাকিয়েছিলেন। ইতিমধ্যেই এই সংক্রান্ত ছবি এবং ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। যেটি প্রত্যক্ষ করে জেমিসনের সমালোচনা করেছেন নেটিজেনরা।
আরও পড়ুন: ক্রেডিট কার্ড ব্যবহারকারীদের বড় স্বস্তি দিল RBI! এই নিয়মে হল পরিবর্তন, এখনই জেনে নিন
২ বলে ৪ রান করে আউট হন বৈভব: উল্লেখ্য যে, বৈভব সূর্যবংশী ২ বলে ৪ রান করে আউট হন। প্রথম বলেই চার মেরে তিনি রানের খাতা খোলেন। কিন্তু ঠিক পরের বলেই বোল্ড হয়ে যান। তবে, সামগ্রিকভাবে দেখতে গেলে IPL ২০২৬-এর মরশুমটি এখনও পর্যন্ত বৈভবের জন্য বেশ ভালোই যাচ্ছে। তিনি ১০ টি ম্যাচে ৪০৪ রান করেছেন। পাশাপাশি বৈভব অরেঞ্জ ক্যাপের দৌড়েও চতুর্থ স্থানে রয়েছেন।












