বাংলা হান্ট ডেস্ক: ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক তথা RBI ক্রেডিট কার্ড (Credit Card) ব্যবহারকারীদের জন্য একটি বড় স্বস্তির খবর সামনে এনেছে। প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে, এবার বিল পরিশোধের নির্ধারিত তারিখ পেরিয়ে গেলেও গ্রাহকদের আর সঙ্গে সঙ্গে লেট ফি দিতে হবে না। নতুন নিয়ম অনুযায়ী, RBI অতিরিক্ত ৩ দিনের সময় তথা গ্রেস পিরিয়ডের ঘোষণা করেছে। এই সিদ্ধান্তটি স্বাভাবিকভাবেই গ্রাহকদের স্বস্তি প্রদান করবে। এছাড়াও, লেট ফি গণনা করার পদ্ধতি আগের চেয়ে আরও স্বচ্ছ ও সহজ করা হয়েছে।
ক্রেডিট কার্ড (Credit Card) সংক্রান্ত নতুন নিয়ম:
নির্ধারিত তারিখের পরেও ৩ দিনের অতিরিক্ত সময় পাওয়া যাবে: RBI-র নতুন নিয়ম অনুযায়ী, ক্রেডিট কার্ড বিলের নির্ধারিত তারিখ তথা ডিউ ডেট পার হয়ে গেলে সঙ্গে সঙ্গে কোনও লেট ফি ধার্য করা হবে না। বরং, এবার গ্রাহকদের ৩ দিনের অতিরিক্ত সময় দেওয়া হবে। উদাহরণস্বরূপ, যদি আপনার বিলের নির্ধারিত তারিখ ৫ এপ্রিল হয়, সেক্ষেত্রে আপনি ৮ এপ্রিল পর্যন্ত কোনও অতিরিক্ত চার্জ ছাড়াই তা পরিশোধ করতে পারবেন। এই পরিবর্তনটি তাঁদের জন্য অত্যন্ত উপকারী হবে, যাঁরা ব্যস্ত সময়সূচি বা প্রযুক্তিগত সমস্যার কারণে সময়মতো বিল পরিশোধ করতে পারেন না। এর ফলে অপ্রয়োজনীয় জরিমানা এড়ানো যাবে এবং গ্রাহকরা বাড়তি স্বস্তি পাবেন।

লেট ফি-এর নেপথ্যের নতুন হিসাব: জানিয়ে রাখি যে, RBI লেট ফি গণনা করার পদ্ধতিতেও পরিবর্তন এনেছে। এখন থেকে জরিমানা পুরো বিলের ওপর নয়, বরং শুধুমাত্র বকেয়া টাকার ওপর ধার্য করা হবে। এর ফলে গ্রাহকদের ওপর অতিরিক্ত আর্থিক বোঝা কমবে। আপনি যদি বিলের একটি অংশ পরিশোধ করে থাকেন, তাহলে লেট ফি শুধুমাত্র বাকি টাকার উপর প্রযোজ্য হবে। তবে, ৩ দিনের গ্রেস পিরিয়ডের পরেও যদি পেমেন্ট অপরিশোধিত থাকে, তাহলে তা বকেয়া হিসাবে বিবেচিত হবে। এমন পরিস্থিতিতে আপনার ক্রেডিট স্কোর প্রভাবিত হতে পারে, তাই সময়মতো পেমেন্ট করা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
আরও পড়ুন: যাত্রীদের জন্য বড় খবর! এবার ট্রেনেই মিলবে বিমান সফরের অনুভূতি, মিলবে একগুচ্ছ সুযোগ-সুবিধা
প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্তদের জন্য বিশেষ ছাড়: উল্লেখ্য যে, প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত গ্রাহকদের বিশেষ ছাড় দেওয়ার জন্য RBI একটি বড় পদক্ষেপ নিয়েছে। ছাড় দেওয়ার জন্য ব্যাঙ্কগুলিকে আর গ্রাহকদের আবেদনের জন্য অপেক্ষা করতে হবে না। ব্যাঙ্কগুলি নিজেদের উদ্যোগেই ক্ষতিগ্রস্ত গ্রাহকদের প্রয়োজনীয় সহায়তা প্রদান করতে পারবে।
আরও পড়ুন: উপচে পড়ল সরকারি কোষাগার! গত এপ্রিলে রেকর্ড GST আদায়, চমকে দেবে পরিসংখ্যান
এই নিয়মটি আগামী ১ জুলাই, ২০২৬ থেকে কার্যকর হবে। এদিকে, নতুন ক্রেডিট কার্ড সংক্রান্ত নিয়ম আগামী ১ এপ্রিল, ২০২৭ থেকে কার্যকর হবে। এছাড়াও, RBI কিষাণ ক্রেডিট কার্ড স্কিমের নির্দেশিকায় একটি খসড়া সংশোধনী জারি করেছে এবং জনসাধারণ ও সংশ্লিষ্ট পক্ষগুলির কাছ থেকে পরামর্শ চেয়েছে।












