বাংলা হান্ট ডেস্ক: সাম্প্রতিক সময়ে সমগ্র বিশ্ব মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনা এবং হরমুজ প্রণালীর ক্রমবর্ধমান সংঘাত নিয়ে উদ্বিগ্ন। তবে, এই আবহেই এবার ভারতের জন্য বড় সুখবর সামনে এল। মূলত, মে মাসের প্রথম দিনেই একটি চমকপ্রদ পরিসংখ্যান সামনে এসেছে। সরকারি তথ্য অনুযায়ী, গত এপ্রিল মাসে মোট GST আদায় (GST Collections) রেকর্ড পরিমাণ বেড়ে প্রায় ২.৪৩ লক্ষ কোটি টাকায় পৌঁছেছে।
গত এপ্রিল মাসে মোট GST আদায়ের (GST Collections) পরিমাণ:
শুক্রবার প্রকাশিত সরকারি তথ্য অনুযায়ী, গত এপ্রিল মাসে ভারতের মোট GST আদায় প্রায় ২.৪৩ লক্ষ কোটি টাকায় পৌঁছে একটি রেকর্ড উচ্চতা অর্জন করেছে। গত বছরের একই মাসের তুলনায় এক্ষেত্রে ৮.৭ শতাংশের বৃদ্ধি ঘটেছে। এই পরিসংখ্যান ইঙ্গিত দেয় যে, বিশ্বব্যাপী চলমান অনিশ্চয়তা সত্ত্বেও ব্যবসা-বাণিজ্য উল্লেখযোগ্যভাবে প্রভাবিত হয়নি। এদিকে, এই পরিসংখ্যান নতুন অর্থবর্ষের শুরুতে অর্থনীতির শক্তিশালী বৃদ্ধি নির্দেশ করে।

বার্ষিক বৃদ্ধির পরিমাণ: সর্বশেষ তথ্য অনুযায়ী, ২০২৫ সালের এপ্রিলে GST আদায়ের পরিমাণ ছিল ২.২৩ লক্ষ কোটি টাকা। যেটি ২০২৬ সালের এপ্রিলে উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। এটি গত বছরের তুলনায় ৮.৭ শতাংশের বৃদ্ধি নির্দেশ করে। এদিকে, মোট GST রেভিনিউর পরিমাণ দাঁড়িয়েছে ২.১১ লক্ষ কোটি টাকায়। যা এক বছর আগের তুলনায় ৭.৩ শতাংশ বেশি।
আরও পড়ুন: বিলিয়ার্ডসে বিশ্বজয়ী কলকাতার সৌরভ! সদ্যপ্রয়াত বাবার উদ্দেশ্যে উৎসর্গ করলেন ট্রফি
উল্লেখ্য যে, এপ্রিলের এই পরিসংখ্যান মার্চ মাসের সংগ্রহকেও প্রতিফলিত করে। ওই সময়ে ইরান থেকে শুরু করে ইজরায়েল এবং আমেরিকার মধ্যে উত্তেজনা বিশ্ব অর্থনীতিকে প্রভাবিত করেছিল এবং অপরিশোধিত তেলের দামও বাড়তে থাকে। এদিকে, ওই অঞ্চলে নতুন করে সংঘাত শুরু হওয়ার আশঙ্কা বাড়ায় গত ৩০ এপ্রিল ব্রেন্ট ক্রুড ব্যারেল প্রতি ১২৬ ডলার ছাড়িয়ে যায়।
আরও পড়ুন: ডিজেল ও ATF-এর ক্ষেত্রে উইন্ডফল ট্যাক্স কমাল সরকার! পেট্রোল রফতানির ওপর শুল্ক শূন্য
সামগ্রিক পরিসংখ্যান থেকে এটা স্পষ্ট হয়ে গিয়েছে যে, মোট অভ্যন্তরীণ রেভিনিউ গত বছরের তুলনায় ৪.৩ শতাংশ বৃদ্ধি পেয়ে ১.৮৫ লক্ষ কোটি টাকায় দাঁড়িয়েছে। অন্যদিকে, আমদানি থেকে GST রেভিনিউ ২৫.৮ শতাংশ বৃদ্ধি পেয়ে ৫৭,৫৮০ কোটি টাকা হয়েছে। যেটি ইঙ্গিত দেয় যে, মোট বৃদ্ধির একটি বড় অংশ অভ্যন্তরীণ চাহিদার চেয়ে বৈদেশিক বাণিজ্য থেকে এসেছে। এদিকে, এই মাসে রিফান্ডও বৃদ্ধি পেয়েছে। মোট রিফান্ড ১৯.৩ শতাংশ বেড়ে ৩১,৭৯৩ কোটি টাকায় দাঁড়িয়েছে। এতে, অভ্যন্তরীণ রিফান্ড ৫৪.৬ শতাংশ বৃদ্ধি পেয়েছে, অপরদিকে রফতানি-সংক্রান্ত রিফান্ড ১৪ শতাংশ হ্রাস পাওয়ায় সামগ্রিক বৃদ্ধি সামান্য কমে গেছে।












