বাংলা হান্ট ডেস্ক: IBSF ওয়ার্ল্ড বিলিয়ার্ডস চ্যাম্পিয়নশিপে দাপটের সঙ্গে বিশ্বজয় করলেন কলকাতার সৌরভ কোঠারি (Sourav Kothari)। ফাইনালে ভারতের পঙ্কজ আডবানিকে পরাজিত করে সৌরভ কোঠারি IBSF ওয়ার্ল্ড বিলিয়ার্ডস চ্যাম্পিয়নশিপের শিরোপা ধরে রেখেছেন। ৩ ঘণ্টার ফাইনালে সৌরভ ১৯ বারের চ্যাম্পিয়ন পঙ্কজ আডবানিকে ১১৩৩-৪৭৭ ব্যবধানে পরাজিত করেছেন।
বিলিয়ার্ডসে বিশ্বজয়ী কলকাতার সৌরভ (Sourav Kothari):
ফাইনালে সৌরভ কোঠারি পরপর কয়েকটি ভালো ব্রেকের মাধ্যমে নিজের জয় নিশ্চিত করেন। যার মধ্যে ছিল ৪৮৫, ১২১, ৯০, ২৪১ এবং ১৫৫-র ব্রেক। এদিকে, ফাইনালে জেতার পর সৌরভ কোঠারি এই দুরন্ত জয়টি তাঁর সদ্যপ্রয়াত বাবা মনোজ কোঠারিকে উৎসর্গ করেন, যিনি এই বছরের শুরুতে না ফেরার দেশে পাড়ি দিয়েছেন।
View this post on Instagram
ইতিমধ্যেই সৌরভ জানিয়েছেন, ‘আমি আমার বাবার জন্য এই টুর্নামেন্টটি আবার জিততে চেয়েছিলাম। আমি এই জয়টি আমার বাবাকে উৎসর্গ করছি।’ তিনি আরও বলেন, বিশ্ব শিরোপা জেতাটা সত্যিই অবিশ্বাস্য অনুভূতি এবং তা রক্ষা করাটা ছিল আরও বেশি বিশেষ।
আরও পড়ুন: ডিজেল ও ATF-এর ক্ষেত্রে উইন্ডফল ট্যাক্স কমাল সরকার! পেট্রোল রফতানির ওপর শুল্ক শূন্য
জানিয়ে রাখি যে, ফাইনাল ম্যাচ পঙ্কজ আডবানি প্রথমে ১৪১-এর একটি ব্রেক করেন। কিন্তু, সৌরভ কোঠারি ৪৮৫-এর একটি ব্রেক করে তাঁর জবাব দেন। এরপর তিনি ১২১ এবং ৯০-এর ব্রেক করে পঙ্কজকে রীতিমতো প্রতিযোগিতা থেকে বাদ দেন। ২২৪-৭০০ পয়েন্টে পিছিয়ে থাকা অবস্থায় পঙ্কজ আদবানি ৬৪-র একটি ব্রেক করেন।
আরও পড়ুন: ‘T20 বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ না করা বড় ভুল’, রাখঢাক না রেখে কী জানালেন শাকিব আল হাসান?
তবে, সৌরভ পঙ্কজের ভুলের সুযোগ নিয়ে ২৪১-এর একটি ব্রেক করে ৯৪১-২৮৮ পয়েন্টে এগিয়ে যান। এরপর পঙ্কজ ১১৯-এর একটি ব্রেক করলেও কোঠারি ১৫৫ রানের একটি ব্রেকের মাধ্যমে সহজ জয় নিশ্চিত করেন।












