বাংলা হান্ট ডেস্ক: চলতি বছরে অর্থাৎ ২০২৬ সালে ভারত ও শ্রীলঙ্কার যৌথ আয়োজনে সম্পন্ন হয় T20 বিশ্বকাপ। এই টুর্নামেন্টটি শুরু হয় গত ৭ ফেব্রুয়ারি। এবারের T20 বিশ্বকাপে টিম ইন্ডিয়া তাতে বিজয়ী হয়। এদিকে, সরাসরি যোগ্যতা অর্জন করায় বাংলাদেশেরও এই টুর্নামেন্টে অংশ নেওয়ার কথা ছিল। কিন্তু, বাংলাদেশের তৎকালীন অন্তর্বর্তী সরকার ভারতে তাদের খেলোয়াড়দের নিরাপত্তার কথা উল্লেখ করে দল পাঠাতে অস্বীকৃতি জানায়। এই প্রসঙ্গে এবার বাংলাদেশের তারকা খেলোয়াড় শাকিব আল হাসান (Shakib Al Hasan) একটি বড় প্রতিক্রিয়া দিয়েছেন। যেখানে তিনি স্পষ্ট জানিয়েছেন, T20 বিশ্বকাপে অংশগ্রহণ না করা অন্তর্বর্তী সরকারের সবচেয়ে ভুল সিদ্ধান্ত ছিল।
কী জানিয়েছেন শাকিব আল হাসান (Shakib Al Hasan)?
ভারতে একটি অনুষ্ঠানে উপস্থিত হয়ে মিডিয়ার সঙ্গে কথা বলার সময়ে ২০২৬ সালের T20 বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ না করার সিদ্ধান্ত নিয়ে এক প্রশ্নের জবাবে শাকিব আল হাসান বলেন, ‘আমার মনে হয়, বিশ্বকাপে অংশগ্রহণ না করার সিদ্ধান্তটাই ছিল অন্তর্বর্তী সরকারের সবচেয়ে বড় ভুল। এর ফলে বাংলাদেশ ক্রিকেটেরও একটি বিরাট ক্ষতি হয়েছে।’

তিনি আরও জানান, ‘আমাদের দেশের ক্রিকেটপ্রেমীরা বিশ্বকাপে খেলোয়াড়দের খেলা দেখতে ভালোবাসেন। তাই, এমন একটি বড় টুর্নামেন্টে অংশগ্রহণ না করার সিদ্ধান্তটি একটি বড় ভুল ছাড়া আর কিছুই নয়।’ উল্লেখ্য যে, সেই সময়ে বাংলাদেশে মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় ছিল এবং ওই সরকার বিশ্বকাপের ম্যাচগুলি ভারত থেকে শ্রীলঙ্কায় সরিয়ে নেওয়ার দাবি জানিয়েছিল। যে দাবিটি আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল তথা ICC সরাসরি প্রত্যাখ্যান করে।
আরও পড়ুন: হু হু করে বাড়ছে দাম! ২০ টাকারও কমের এই স্টকে রকেটের গতি, আপনার পোর্টফোলিওতে আছে নাকি?
ক্ষমতা পরিবর্তনের সঙ্গে সঙ্গে বাংলাদেশ ক্রিকেট বোর্ডেও পরিবর্তন এসেছে: উল্লেখ্য যে, বাংলাদেশে নতুন সরকার ক্ষমতায় আসার সঙ্গে সঙ্গেই বাংলাদেশ ক্রিকেট বোর্ডেও পরিবর্তন আসে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি আমিনুল ইসলাম বুলবুলকে তাঁর পদ থেকে অপসারণ করা হয় এবং নতুন নির্বাচন না হওয়া পর্যন্ত বোর্ডের দৈনন্দিন কার্যক্রম পরিচালনার জন্য একটি অ্যাডহক কমিটি গঠন করা হয়।
আরও পড়ুন: ভারত সফরে আসছেন ভিয়েতনামের রাষ্ট্রপতি! ৫,৮০০ কোটির ব্রহ্মস চুক্তি নিয়ে হবে আলোচনা
এদিকে, বুলবুলের অপসারণের নেপথ্যে T20 বিশ্বকাপকে ঘিরে সৃষ্ট বিতর্ক একটি প্রধান কারণ বলে মনে করা হচ্ছে। একইসঙ্গে বাংলাদেশ ক্রিকেট বোর্ড BCCI-এর সঙ্গে তাদের সম্পর্ক উন্নত করার জন্য ক্রমাগত চেষ্টা করে যাচ্ছে। পাশাপাশি টিম ইন্ডিয়া যাতে সীমিত ওভারের সিরিজ খেলতে তাদের দেশে সফর করে সেই চেষ্টাও চালিয়ে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।












