বাংলা হান্ট ডেস্ক: এবারে একটি অত্যন্ত বড় আপডেট সামনে এসেছে। প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে,
ভিয়েতনামের রাষ্ট্রপতি তো লাম আগামী সপ্তাহে ভারত সফরে আসতে পারেন। তাঁর এই সফরের উদ্দেশ্য হল ভারতের সঙ্গে কৌশলগত ও সামরিক অংশীদারিত্বকে আরও জোরদার করা। তবে, তাঁর সফরের সবচেয়ে বড় আলোচ্য বিষয় হল প্রায় ৫,৮০০ কোটি টাকা (৭০ কোটি ডলার) মূল্যের প্রস্তাবিত ব্রহ্মস ক্ষেপণাস্ত্র (BrahMos Missile) চুক্তি। বর্তমান প্রতিবেদনে এই প্রসঙ্গে বিস্তারিত তথ্য উপস্থাপিত করা হল।
৫,৮০০ কোটির ব্রহ্মস (BrahMos Missile) চুক্তি নিয়ে হবে আলোচনা:
ভিয়েতনামের রাষ্ট্রপতি তো লামের ভারত সফরে ক্ষেপণাস্ত্রের পাশাপাশি বিভিন্ন ধরণের অস্ত্র ও প্রতিরক্ষা সরঞ্জাম ক্রয়ের বিষয় নিয়ে আলোচনা হবে বলে অনুমান করা হচ্ছে। ET-র একটি রিপোর্ট অনুসারে, প্রস্তাবিত এই চুক্তিতে ব্রহ্মোসের অ্যান্টি-শিপ ভার্সানও অন্তর্ভুক্ত থাকতে পারে। যা ভিয়েতনামকে তার সামুদ্রিক নিরাপত্তা সক্ষমতা বাড়াতে সাহায্য করবে।

তো লাম ভিয়েতনামের সবচেয়ে ক্ষমতাশালী নেতা: জানিয়ে রাখি যে, তো লামকে কয়েক দশকের মধ্যে ভিয়েতনামের সবচেয়ে ক্ষমতাশালী নেতা হিসেবে বিবেচনা করা হয়। চলতি মাসে সম্পন্ন হওয়া নির্বাচনের পর তিনি রাষ্ট্রপতি হয়েছেন এবং একইসঙ্গে তিনি ভিয়েতনামের কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদকও। ঐতিহ্যগতভাবে, ভিয়েতনামে এই ২ টি পদ ভিন্ন ভিন্ন ব্যক্তির হাতে থাকত। তবে, এটি সেখানকার ক্ষমতার ভারসাম্যে উল্লেখযোগ্য পরিবর্তন এনেছে এবং তো লাম প্রভাবশালী নেতা হিসেবে বিবেচিত হয়েছেন।
ভারত ও ভিয়েতনামের কৌশলগত অংশীদারিত্ব: উল্লেখ্য যে, রাষ্ট্রপতি হওয়ার পর তো লাম চিনে সফর করেছেন এবং শীঘ্রই ভারতে আসছেন। ২০১৬ সালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভিয়েতনাম সফরের পর ভারত ও ভিয়েতনামের সম্পর্ক আরও জোরদার হতে শুরু করে। এর মাধ্যমেই দুই দেশের মধ্যে সমন্বিত কৌশলগত অংশীদারিত্বের (CSP) সূচনা হয়। এমতাবস্থায়, সমন্বিত কৌশলগত অংশীদারিত্বের এক দশক পূর্তিতে তো লাম ভারত সফর করবেন। জানিয়ে রাখি যে, ভারত ও ভিয়েতনামের মধ্যে প্রতিরক্ষা ও নিরাপত্তা সহযোগিতা, সমন্বিত কৌশলগত অংশীদারিত্বের একটি প্রধান স্তম্ভ। এই অংশীদারিত্বটি ২০০৯ সালের প্রতিরক্ষা সহযোগিতা বিষয়ক মৌ এবং ২০১৫ সালের প্রতিরক্ষা সহযোগিতা বিষয়ক যৌথ রূপকল্পের উপর ভিত্তি করে প্রতিষ্ঠিত। ২০২২ সালের জুন মাসে, উভয় দেশ ‘জয়েন্ট ভিশন স্টেটমেন্ট অন ইন্ডিয়া-ভিয়েতনাম ডিফেন্স পার্টনারশিপ টুওয়ার্ড ২০৩০’-এর ক্ষেত্রে তে সম্মত হয় এবং মিউচুয়াল লজিস্টিক সাপোর্ট এর ক্ষেত্রে একটি মৌ স্বাক্ষর করে।
ভারত থেকে ব্রহ্মস ক্ষেপণাস্ত্র কেনা দেশগুলি: এমতাবস্থায়, ভিয়েতনাম যদি ব্রহ্মস কেনার চুক্তি সম্পন্ন করে, সেক্ষেত্রে ভিয়েতনাম ভারত থেকে এই ক্ষেপণাস্ত্র কেনা তৃতীয় দক্ষিণ এশীয় দেশ হিসেবে বিবেচিত হবে। এই তালিকায় প্রথমে রয়েছে ফিলিপিন্স। এদিকে, গত মাসেই ইন্দোনেশিয়াও ব্রহ্মস কেনার জন্য ভারতের সঙ্গে একটি চুক্তি স্বাক্ষর করেছে। বিভিন্ন রিপোর্ট থেকে জানা যায় যে, দক্ষিণ এশীয় দেশ থাইল্যান্ডও ব্রহ্মসের প্রতি আগ্রহ দেখাচ্ছে। এছাড়াও, ব্রহ্মস কেনার ক্ষেত্রে আগ্রহী অন্যান্য দেশগুলির তালিকায় রয়েছে মিশর, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরশাহী, ওমান ও দক্ষিণ আমেরিকার কয়েকটি দেশ।
আরও পড়ুন: ভারতের এই পড়শি দেশের ক্রিকেটে বড় সঙ্কট! একসঙ্গে পদত্যাগ করলেন বোর্ডের সদস্যরা
মলদ্বীপের কাছে ব্রহ্মস ক্ষেপণাস্ত্র বিক্রিতে সম্মতি দিয়েছে রাশিয়া: জানিয়ে রাখি যে, ভারত রাশিয়ার সঙ্গে যৌথভাবে ব্রহ্মস ক্ষেপণাস্ত্র তৈরি করেছে। এদিকে, রাশিয়া শুধু ভারতের বিশ্বস্ত বন্ধুই নয়, ভিয়েতনামেরও দীর্ঘদিনের মিত্র। রিপোর্ট অনুসারে, রাশিয়া ভিয়েতনামের কাছে ভারতের অত্যাধুনিক দেশীয় প্রযুক্তিতে তৈরি ব্রহ্মস ক্ষেপণাস্ত্র বিক্রিকে সম্পূর্ণ সমর্থন করেছে এবং তাদের কোনও আপত্তি নেই বলেও জানিয়েছে।












