বাংলা হান্ট ডেস্ক: ইতিমধ্যেই চলতি বছর অর্থাৎ ২০২৬ সালের এপ্রিল মাসের একদম অন্তিম পর্যায়ে উপস্থিত হয়েছি আমরা। এমতাবস্থায়, আগামী মে মাসের শুরু থেকেই বেশ কিছু গুরুত্বপূর্ণ নিয়মে পরিবর্তন (Rules Change) হতে চলেছে। যেগুলি অবশ্যই প্রত্যেকের জেনে রাখা প্রয়োজন। প্রথমেই জানিয়ে রাখি যে, উত্তরপ্রদেশ সরকার আগামী ১ মে থেকে ৪ টি নতুন শ্রম আইন কার্যকর করছে। যা কর্মচারীদের বেতন কাঠামো থেকে শুরু করে PF-এ অবদান এবং কাজের সময়কে উল্লেখযোগ্যভাবে পরিবর্তন করবে। অনুমান করা হচ্ছে এই নিয়মগুলি দেশব্যাপী কার্যকর হতে পারে। এছাড়াও, আগামী ১ মে, ২০২৬ থেকে ব্যাঙ্কিং পরিষেবা সহ, LPG-র মূল্য এবং ডিজিটাল পেমেন্ট সংক্রান্ত নিয়মাবলিতেও উল্লেখযোগ্য পরিবর্তন আসছে। বর্তমান প্রতিবেদনে এই প্রসঙ্গে বিস্তারিত তথ্য উপস্থাপিত করা হল।
১ মে ২০২৬ থেকে একাধিক নিয়মে পরিবর্তন (Rules Change):
১. গ্যাস সিলিন্ডারের দাম: রাজধানী দিল্লি থেকে শুরু করে দেশের অন্যান্য প্রধান শহরগুলিতে বর্তমানে ঘরোয়া সিলিন্ডারের দাম ৯১০ থেকে ৯৪০ টাকার মধ্যে রয়েছে। যদিও, সরকার আগামী মে মাসের জন্য গ্যাসের দামে নতুন কোনও মূল্যবৃদ্ধির ঘোষণা করেনি, কিন্তু বিশ্বব্যাপী উত্তেজনা এবং হরমুজ প্রণালীতে সরবরাহ বিঘ্নিত হওয়ার কারণে অপরিশোধিত তেল ও গ্যাসের দাম যেকোনও সময় পরিবর্তিত হতে পারে।

২. ডিজিটাল পেমেন্টের জন্য সুরক্ষার নতুন স্তর (টু-ফ্যাক্টর অথেন্টিকেশন): জানিয়ে রাখি যে, আগামী ১ মে থেকে, ডিজিটাল লেনদেন আগের চেয়ে আরও বেশি সুরক্ষিত হবে। এক্ষেত্রে টু-ফ্যাক্টর অথেন্টিকেশন (2FA) আরও কঠোরভাবে প্রয়োগ করা হচ্ছে। এর মানে হল, UPI বা নেট ব্যাঙ্কিং ব্যবহার করার সময়ে ব্যবহারকারীকে
বারবার OTP, PIN, বা বায়োমেট্রিক ভেরিফিকেশন দিতে হতে পারে। এছাড়াও, আপনি যদি কার্ড ছাড়া UPI ব্যবহার করে ATM থেকে টাকা তোলেন, সেক্ষেত্রে সেটি আপনার ফ্রি ট্রানজাকশন লিমিটের মধ্যে গণ্য হবে। এক্ষেত্রে লিমিট শেষ হয়ে গেলে, প্রতি ট্রানজাকশনের জন্য আপনাকে অতিরিক্ত ১৭ থেকে ২১ টাকা চার্জ করা হবে।
৩. মিউচুয়াল ফান্ড: যাঁরা মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করেন, তাদের জন্যও একটি বড় খবর রয়েছে। মূলত, পুরোনো ‘সলিউশন ওরিয়েন্টেড’ প্ল্যানগুলি (যেমন রিটায়ারমেন্ট বা চাইল্ড প্ল্যান) এখন ‘লাইফ-সাইকেল ফান্ড’ দ্বারা প্রতিস্থাপিত হচ্ছে। এই ফান্ডগুলি আপনার বয়সের ওপর ভিত্তি করে স্বয়ংক্রিয়ভাবে তাদের পোর্টফোলিও সমন্বয় করবে। এছাড়াও, ইক্যুইটি মিউচুয়াল ফান্ডগুলওলিকে এখন সোনা ও রুপোর ETF-এ ৩৫ শতাংশ পর্যন্ত বিনিয়োগ করার অনুমতি দেওয়া হয়েছে। যা আপনার বিনিয়োগকে বাজারের ওঠানামার বিরুদ্ধে সুরক্ষা প্রদান করবে।
আরও পড়ুন: ভারতের এই পড়শি দেশের ক্রিকেটে বড় সঙ্কট! একসঙ্গে পদত্যাগ করলেন বোর্ডের সদস্যরা
৪. হাই ভ্যালু ক্যাশ ট্রানজাকশনের ক্ষেত্রে PAN কার্ডের প্রয়োজনীয়তা: উল্লেখ্য যে, কালো টাকা রোধ করতে সরকার এখন বড় অঙ্কের নগদ লেনদেনের ওপর নজরদারি বাড়াচ্ছে। নতুন নিয়ম অনুযায়ী, কোনও অর্থবর্ষে ১০ লক্ষ টাকার বেশি নগদ জমা বা নগদ তোলার ক্ষেত্রে প্যান কার্ড প্রদান করা বাধ্যতামূলক হবে। আগে এই নিরীক্ষণ দৈনিক ভিত্তিতে করা হত, কিন্তু এখন থেকে পুরো বছরের রেকর্ডকে ভিত্তি হিসেবে নেওয়া হবে।
৫. অনলাইন গেমিংয়ের জন্য নতুন নিয়ম: অনলাইন গেমিং উৎসাহীদের জন্য সরকার অনলাইন গেমিং অথরিটি অফ ইন্ডিয়া (OGAI) প্রতিষ্ঠা করেছে। ১ মে থেকে গেমিং সংস্থাগুলির জন্য সার্টিফিকেশনের নিয়ম পরিবর্তিত হবে। স্বস্তির বিষয় হল, গেমিং সার্টিফিকেটের মেয়াদ ৫ বছর থেকে বাড়িয়ে ১০ বছর করা হয়েছে। এর ফলে কোম্পানিগুলি বারবার রিনিউয়েলের ঝামেলা থেকে মুক্তি পাবে।
আরও পড়ুন: একী কাণ্ড! ম্যাচ চলাকালীন ড্রেসিংরুমে বসে যা করলেন অধিনায়ক রিয়ান পরাগ, প্রশ্নের মুখে RR শিবির
৬. ট্রেডারদের জন্য খরচ বৃদ্ধি: জানিয়ে রাখি যে, শেয়ার বাজারে ইন্ট্রাডে এবং ডেরিভেটিভস ট্রেডিং এখন আরও ব্যয়বহুল হতে চলেছে। আগামী ১ মে থেকে সিকিউরিটিজ ট্রানজ্যাকশন ট্যাক্স (STT)-এর হার বাড়ানো হয়েছে। এখন থেকে অপশনস ট্রেডিংয়ের ওপর ০.১৫ শতাংশ এবং ফিউচারস ট্রেডিংয়ের ওপর ০.০৫ শতাংশ হারে কর ধার্য করা হবে। এই পরিবর্তনটি মূলত, ক্ষুদ্র ও সক্রিয় ব্যবসায়ীদের মুনাফার ওপর প্রভাব ফেলতে পারে।
৭. সোভেরেইন গোল্ড বন্ড (SGB)-র জন্য নতুন কর সংক্রান্ত বিষয়: উল্লেখ্য যে, গোল্ড বন্ডে বিনিয়োগকারীদের জন্য ট্যাক্সের নিয়মে একটি বড় পরিবর্তন আনা হয়েছে। এখন, শুধুমাত্র তাঁরাই ট্যাক্স ফ্রি ম্যাচুরিটির জন্য যোগ্য হবেন, যাঁরা সরাসরি সরকারের কাছ থেকে (প্রাইমারি মার্কেট থেকে) এগুলি ক্রয় করবেন। অর্থাৎ, যদি আপনি এগুলি অন্য কারো কাছ থেকে বা স্টক মার্কেটের (সেকেন্ডারি মার্কেট) মাধ্যমে কেনেন, সেক্ষেত্রে আপনাকে ক্যাপিটাল গেইন ট্যাক্স দিতে হবে।












