একী কাণ্ড! ম্যাচ চলাকালীন ড্রেসিংরুমে বসে যা করলেন অধিনায়ক রিয়ান পরাগ, প্রশ্নের মুখে RR শিবির

Published on:

Published on:

Riyan Parag is facing criticism again.
Follow

বাংলা হান্ট ডেস্ক: IPL ২০২৬-এর ৪০ তম ম্যাচে মুখোমুখি হয়েছিল পাঞ্জাব এবং রাজস্থান। ওই ম্যাচে এমন একটি ঘটনার প্রসঙ্গ সামনে এসেছে যেটি ইতিমধ্যেই শোরগোল ফেলে দিয়েছে সর্বত্র। মূলত, ওই ম্যাচ চলাকালীন এমন একটি ভিডিও ক্লিপ দেখা গিয়েছে যেটি উঠে এসেছে আলোচনার কেন্দ্রবিন্দুতে। এমনকি, ওই ভিডিওটি নেটমাধ্যমেও তুমুল ভাইরাল হয়েছে। ভাইরাল হওয়া ওই ভিডিওটিতে রাজস্থান রয়্যালসের অধিনায়ক রিয়ান পরাগকে (Riyan Parag) ড্রেসিংরুমের ভেতরেই ভ্যাপিং অর্থাৎ একটি ই-সিগারেটে টান দিতে দেখা গিয়েছে।

ড্রেসিংরুমের ভেতরেই ভারতে নিষিদ্ধ ই-সিগারেটে টান রিয়ান পরাগ (Riyan Parag)-এর:

সবথেকে অবাক করা বিষয় হল, সেই সময়ে ড্রেসিংরুমের মধ্যে থাকা অন্যান্য খেলোয়াড়দের সামনেই রিয়ান পরাগ এই কাণ্ড ঘটিয়েছেন। এমতাবস্থায় এই ঘটনাটির পরিপ্রেক্ষিতে রিয়ানের বিরুদ্ধে যেমন সমালোচনা শুরু হয়েছে ঠিক তেমনি রাজস্থান রয়্যালস টিম ম্যানেজমেন্টও প্রশ্নের মুখে পড়েছে।

কেন শুরু হইচই: মূলত, রিয়ান পরাগ যা করেছেন তা নিয়ে এত শোরগোল সৃষ্টি হওয়ার নেপথ্যে মূল কারণ হল আমাদের দেশে তথা ভারতে ভ্যাপিংয়ের ওপর নিষেধাজ্ঞা রয়েছে। প্রহিবিশান অফ ইলেকট্রনিক সিগারেট অ্যাক্ট ২০১৯-এর অধীনে এটি ভারতে নিষিদ্ধ করা হয়। সব থেকে উল্লেখযোগ্য বিষয় হল, এই নিয়মের লংঘন করলে মোটা অঙ্কের জরিমানা থেকে শুরু করে কারাদণ্ডও হতে পারে।

আরও পড়ুন: খেলেছেন বিরাট-গম্ভীরের সঙ্গে! তিনিই এখন ACP, কীভাবে লুঙ্গি এনগিডির জীবন বাঁচালেন সঞ্জয় সিং?

রিয়ান পরাগকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় সমালোচনার ঝড় উঠেছে: জানিয়ে রাখি যে, পাঞ্জাব কিংসের বিরুদ্ধে রাজস্থান রয়্যালসের রান তাড়া করার সময়ে রিয়ান পরাগের ভ্যাপিং করার একটি ভিডিও সামনে এসেছে। তাঁর এই কর্মকাণ্ড সোশ্যাল মিডিয়ায় সমালোচনার উদ্রেক করেছে।

আরও পড়ুন: কলম্বিয়ায় ৮০ টি জলহস্তী হত্যার সিদ্ধান্ত! বনতারায় এনে বাঁচাতে চান অনন্ত আম্বানি, দিলেন প্রস্তাব

ম্যানেজমেন্টের দিকেও উঠছে প্রশ্ন: বিষয়টির পরিপ্রেক্ষিতে, রাজস্থান রয়্যালস টিম ম্যানেজমেন্টের দিকেও আঙুল তোলা হচ্ছে। RR ম্যানেজমেন্ট কীভাবে ড্রেসিংরুমে রিয়ান পরাগকে ভ্যাপিংয়ের অনুমতি দিল সেই প্রশ্ন তুলছেন নেটিজেনরা। এদিকে, ওই ড্রেসিংরুমেই বৈভব সূর্যবংশীর মতো ১৫ বছর বয়সী প্রতিভাবান খেলোয়াড়রা থাকেন। তাঁদের কাছাকাছি খোদ অধিনায়কের এহেন আচরণ মেনে নিতে পারছেন না নেটিজেনরা। এমতাবস্থায়, সামগ্রিক বিষয়টির পরিপ্রেক্ষিতে BCCI কী পদক্ষেপ গ্রহণ করে সেই দিকেই তাকিয়ে রয়েছেন সকলে।